হোম › সূরাসমূহ › সূরা Al-Qalam
সূরা Al-Qalam القلم
৫২ আয়াত · মক্কি · নাযিলের ক্রম ২
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ نٓ وَٱلْقَلَمِ وَمَا يَسْطُرُونَ
Muhiuddin Khan নূন। শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
مَآ أَنتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍ
Muhiuddin Khan আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উম্মাদ নন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ
Muhiuddin Khan আপনার জন্যে অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ
Muhiuddin Khan আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ
Muhiuddin Khan সত্ত্বরই আপনি দেখে নিবেন এবং তারাও দেখে নিবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
بِأَييِّكُمُ ٱلْمَفْتُونُ
Muhiuddin Khan কে তোমাদের মধ্যে বিকারগ্রস্ত।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِٱلْمُهْتَدِينَ
Muhiuddin Khan আপনার পালনকর্তা সম্যক জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি জানেন যারা সৎপথ প্রাপ্ত।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَلَا تُطِعِ ٱلْمُكَذِّبِينَ
Muhiuddin Khan অতএব, আপনি মিথ্যারোপকারীদের আনুগত্য করবেন না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَدُّوا۟ لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَ
Muhiuddin Khan তারা চায় যদি আপনি নমনীয় হন, তবে তারাও নমনীয় হবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِينٍ
Muhiuddin Khan যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
هَمَّازٍ مَّشَّآءٍۭ بِنَمِيمٍ
Muhiuddin Khan যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ
Muhiuddin Khan যে ভাল কাজে বাধা দেয়, সে সীমালংঘন করে, সে পাপিষ্ঠ,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
عُتُلٍّۭ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ
Muhiuddin Khan কঠোর স্বভাব, তদুপরি কুখ্যাত;
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَن كَانَ ذَا مَالٍ وَبَنِينَ
Muhiuddin Khan এ কারণে যে, সে ধন-সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ
Muhiuddin Khan তার কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে; সেকালের উপকথা।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
سَنَسِمُهُۥ عَلَى ٱلْخُرْطُومِ
Muhiuddin Khan আমি তার নাসিকা দাগিয়ে দিব।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّا بَلَوْنَٰهُمْ كَمَا بَلَوْنَآ أَصْحَٰبَ ٱلْجَنَّةِ إِذْ أَقْسَمُوا۟ لَيَصْرِمُنَّهَا مُصْبِحِينَ
Muhiuddin Khan আমি তাদেরকে পরীক্ষা করেছি, যেমন পরীক্ষা করেছি উদ্যানওয়ালাদের, যখন তারা শপথ করেছিল যে, সকালে বাগানের ফল আহরণ করবে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَلَا يَسْتَثْنُونَ
Muhiuddin Khan ইনশাআল্লাহ না বলে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَطَافَ عَلَيْهَا طَآئِفٌ مِّن رَّبِّكَ وَهُمْ نَآئِمُونَ
Muhiuddin Khan অতঃপর আপনার পালনকর্তার পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পতিত হলো। যখন তারা নিদ্রিত ছিল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَأَصْبَحَتْ كَٱلصَّرِيمِ
Muhiuddin Khan ফলে সকাল পর্যন্ত হয়ে গেল ছিন্নবিচ্ছিন্ন তৃণসম।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَتَنَادَوْا۟ مُصْبِحِينَ
Muhiuddin Khan সকালে তারা একে অপরকে ডেকে বলল,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَنِ ٱغْدُوا۟ عَلَىٰ حَرْثِكُمْ إِن كُنتُمْ صَٰرِمِينَ
Muhiuddin Khan তোমরা যদি ফল আহরণ করতে চাও, তবে সকাল সকাল ক্ষেতে চল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَٱنطَلَقُوا۟ وَهُمْ يَتَخَٰفَتُونَ
Muhiuddin Khan অতঃপর তারা চলল ফিসফিস করে কথা বলতে বলতে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَن لَّا يَدْخُلَنَّهَا ٱلْيَوْمَ عَلَيْكُم مِّسْكِينٌ
Muhiuddin Khan অদ্য যেন কোন মিসকীন ব্যক্তি তোমাদের কাছে বাগানে প্রবেশ করতে না পারে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَغَدَوْا۟ عَلَىٰ حَرْدٍ قَٰدِرِينَ
Muhiuddin Khan তারা সকালে লাফিয়ে লাফিয়ে সজোরে রওয়ানা হল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَلَمَّا رَأَوْهَا قَالُوٓا۟ إِنَّا لَضَآلُّونَ
Muhiuddin Khan অতঃপর যখন তারা বাগান দেখল, তখন বললঃ আমরা তো পথ ভূলে গেছি।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
بَلْ نَحْنُ مَحْرُومُونَ
Muhiuddin Khan বরং আমরা তো কপালপোড়া,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالَ أَوْسَطُهُمْ أَلَمْ أَقُل لَّكُمْ لَوْلَا تُسَبِّحُونَ
Muhiuddin Khan তাদের উত্তম ব্যক্তি বললঃ আমি কি তোমাদেরকে বলিনি? এখনও তোমরা আল্লাহ তা’আলার পবিত্রতা বর্ণনা করছো না কেন?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالُوا۟ سُبْحَٰنَ رَبِّنَآ إِنَّا كُنَّا ظَٰلِمِينَ
Muhiuddin Khan তারা বললঃ আমরা আমাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চিতই আমরা সীমালংঘনকারী ছিলাম।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَلَٰوَمُونَ
Muhiuddin Khan অতঃপর তারা একে অপরকে ভৎর্সনা করতে লাগল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالُوا۟ يَٰوَيْلَنَآ إِنَّا كُنَّا طَٰغِينَ
Muhiuddin Khan তারা বললঃ হায়! দুর্ভোগ আমাদের আমরা ছিলাম সীমাতিক্রমকারী।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
عَسَىٰ رَبُّنَآ أَن يُبْدِلَنَا خَيْرًا مِّنْهَآ إِنَّآ إِلَىٰ رَبِّنَا رَٰغِبُونَ
Muhiuddin Khan সম্ভবতঃ আমাদের পালনকর্তা পরিবর্তে এর চাইতে উত্তম বাগান আমাদেরকে দিবেন। আমরা আমাদের পালনকর্তার কাছে আশাবাদী।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
كَذَٰلِكَ ٱلْعَذَابُ وَلَعَذَابُ ٱلْـَٔاخِرَةِ أَكْبَرُ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ
Muhiuddin Khan শাস্তি এভাবেই আসে এবং পরকালের শাস্তি আরও গুরুতর; যদি তারা জানত!
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّ لِلْمُتَّقِينَ عِندَ رَبِّهِمْ جَنَّٰتِ ٱلنَّعِيمِ
Muhiuddin Khan মোত্তাকীদের জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে নেয়ামতের জান্নাত।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَفَنَجْعَلُ ٱلْمُسْلِمِينَ كَٱلْمُجْرِمِينَ
Muhiuddin Khan আমি কি আজ্ঞাবহদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করব?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ
Muhiuddin Khan তোমাদের কি হল ? তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَمْ لَكُمْ كِتَٰبٌ فِيهِ تَدْرُسُونَ
Muhiuddin Khan তোমাদের কি কোন কিতাব আছে, যা তোমরা পাঠ কর।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّ لَكُمْ فِيهِ لَمَا تَخَيَّرُونَ
Muhiuddin Khan তাতে তোমরা যা পছন্দ কর, তাই পাও?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَمْ لَكُمْ أَيْمَٰنٌ عَلَيْنَا بَٰلِغَةٌ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِ إِنَّ لَكُمْ لَمَا تَحْكُمُونَ
Muhiuddin Khan না তোমরা আমার কাছ থেকেকেয়ামত পর্যন্ত বলবৎ কোন শপথ নিয়েছ যে, তোমরা তাই পাবে যা তোমরা সিদ্ধান্ত করবে?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
سَلْهُمْ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ
Muhiuddin Khan আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের কে এ বিষয়ে দায়িত্বশীল?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَمْ لَهُمْ شُرَكَآءُ فَلْيَأْتُوا۟ بِشُرَكَآئِهِمْ إِن كَانُوا۟ صَٰدِقِينَ
Muhiuddin Khan না তাদের কোন শরীক উপাস্য আছে? থাকলে তাদের শরীক উপাস্যদেরকে উপস্থিত করুক যদি তারা সত্যবাদী হয়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
يَوْمَ يُكْشَفُ عَن سَاقٍ وَيُدْعَوْنَ إِلَى ٱلسُّجُودِ فَلَا يَسْتَطِيعُونَ
Muhiuddin Khan গোছা পর্যন্ত পা খোলার দিনের কথা স্মরণ কর, সেদিন তাদেরকে সেজদা করতে আহবান জানানো হবে, অতঃপর তারা সক্ষম হবে না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
خَٰشِعَةً أَبْصَٰرُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ وَقَدْ كَانُوا۟ يُدْعَوْنَ إِلَى ٱلسُّجُودِ وَهُمْ سَٰلِمُونَ
Muhiuddin Khan তাদের দৃষ্টি অবনত থাকবে; তারা লাঞ্ছনাগ্রস্ত হবে, অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল, তখন তাদেরকে সেজদা করতে আহবান জানানো হত।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَذَرْنِى وَمَن يُكَذِّبُ بِهَٰذَا ٱلْحَدِيثِ سَنَسْتَدْرِجُهُم مِّنْ حَيْثُ لَا يَعْلَمُونَ
Muhiuddin Khan অতএব, যারা এই কালামকে মিথ্যা বলে, তাদেরকে আমার হাতে ছেড়ে দিন, আমি এমন ধীরে ধীরে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাব যে, তারা জানতে পারবে না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَأُمْلِى لَهُمْ إِنَّ كَيْدِى مَتِينٌ
Muhiuddin Khan আমি তাদেরকে সময় দেই। নিশ্চয় আমার কৌশল মজবুত।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَمْ تَسْـَٔلُهُمْ أَجْرًا فَهُم مِّن مَّغْرَمٍ مُّثْقَلُونَ
Muhiuddin Khan আপনি কি তাদের কাছে পারিশ্রমিক চান? ফলে তাদের উপর জরিমানার বোঝা পড়ছে?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَمْ عِندَهُمُ ٱلْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ
Muhiuddin Khan না তাদের কাছে গায়বের খবর আছে? অতঃপর তারা তা লিপিবদ্ধ করে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَٱصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُن كَصَاحِبِ ٱلْحُوتِ إِذْ نَادَىٰ وَهُوَ مَكْظُومٌ
Muhiuddin Khan আপনি আপনার পালনকর্তার আদেশের অপেক্ষায় সবর করুন এবং মাছওয়ালা ইউনুসের মত হবেন না, যখন সে দুঃখাকুল মনে প্রার্থনা করেছিল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
لَّوْلَآ أَن تَدَٰرَكَهُۥ نِعْمَةٌ مِّن رَّبِّهِۦ لَنُبِذَ بِٱلْعَرَآءِ وَهُوَ مَذْمُومٌ
Muhiuddin Khan যদি তার পালনকর্তার অনুগ্রহ তাকে সামাল না দিত, তবে সে নিন্দিত অবস্থায় জনশুন্য প্রান্তরে নিক্ষিপ্ত হত।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَٱجْتَبَٰهُ رَبُّهُۥ فَجَعَلَهُۥ مِنَ ٱلصَّٰلِحِينَ
Muhiuddin Khan অতঃপর তার পালনকর্তা তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মীদের অন্তর্ভুক্ত করে নিলেন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِن يَكَادُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَيُزْلِقُونَكَ بِأَبْصَٰرِهِمْ لَمَّا سَمِعُوا۟ ٱلذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُۥ لَمَجْنُونٌ
Muhiuddin Khan কাফেররা যখন কোরআন শুনে, তখন তারা তাদের দৃষ্টি দ্বারা যেন আপনাকে আছাড় দিয়ে ফেলে দিবে এবং তারা বলেঃ সে তো একজন পাগল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَا هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَٰلَمِينَ
Muhiuddin Khan অথচ এই কোরআন তো বিশ্বজগতের জন্যে উপদেশ বৈ নয়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
← সূরা Al-Mulk
সূরা Al-Haaqqa →
কোনো বিষয় খুঁজছেন? অর্থভিত্তিক অনুসন্ধান চেষ্টা করুন — আপনার প্রশ্ন ৬,২৩৬ আয়াতে খোঁজা হয়।
→
আরবি পাঠ ও অনুবাদ Tanzil ও QuranEnc -এর মাধ্যমে — হুবহু, অপরিবর্তিত · অনুবাদ তাদের অনুবাদকদের এবং কুরআন নিজে নয়
এটি একটি গবেষণা সহায়ক, ফতোয়ার উৎস নয়।