caseriqআল-কুরআনে অর্থভিত্তিক অনুসন্ধান

সূরা Al-Haaqqa الحاقة

৫২ আয়াত · মক্কি · নাযিলের ক্রম ৭৮

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ٱلْحَآقَّةُ

Muhiuddin Khanসুনিশ্চিত বিষয়।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

مَا ٱلْحَآقَّةُ

Muhiuddin Khanসুনিশ্চিত বিষয় কি?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحَآقَّةُ

Muhiuddin Khanআপনি কি কিছু জানেন, সেই সুনিশ্চিত বিষয় কি?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌۢ بِٱلْقَارِعَةِ

Muhiuddin Khanআদ ও সামুদ গোত্র মহাপ্রলয়কে মিথ্যা বলেছিল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا۟ بِٱلطَّاغِيَةِ

Muhiuddin Khanঅতঃপর সমুদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ংকর বিপর্যয় দ্বারা।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا۟ بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ

Muhiuddin Khanএবং আদ গোত্রকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্জাবায়ূ,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَٰنِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى ٱلْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ

Muhiuddin Khanযা তিনি প্রবাহিত করেছিলেন তাদের উপর সাত রাত্রি ও আট দিবস পর্যন্ত অবিরাম। আপনি তাদেরকে দেখতেন যে, তারা অসার খর্জুর কান্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَهَلْ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٍ

Muhiuddin Khanআপনি তাদের কোন অস্তিত্ব দেখতে পান কি?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَجَآءَ فِرْعَوْنُ وَمَن قَبْلَهُۥ وَٱلْمُؤْتَفِكَٰتُ بِٱلْخَاطِئَةِ

Muhiuddin Khanফেরাউন, তাঁর পূর্ববর্তীরা এবং উল্টে যাওয়া বস্তিবাসীরা গুরুতর পাপ করেছিল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَعَصَوْا۟ رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةً رَّابِيَةً

Muhiuddin Khanতারা তাদের পালনকর্তার রসূলকে অমান্য করেছিল। ফলে তিনি তাদেরকে কঠোরহস্তে পাকড়াও করলেন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّا لَمَّا طَغَا ٱلْمَآءُ حَمَلْنَٰكُمْ فِى ٱلْجَارِيَةِ

Muhiuddin Khanযখন জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমি তোমাদেরকে চলন্ত নৌযানে আরোহণ করিয়েছিলাম।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَتَعِيَهَآ أُذُنٌ وَٰعِيَةٌ

Muhiuddin Khanযাতে এ ঘটনা তোমাদের জন্যে স্মৃতির বিষয় এবং কান এটাকে উপদেশ গ্রহণের উপযোগী রূপে গ্রহণ করে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَإِذَا نُفِخَ فِى ٱلصُّورِ نَفْخَةٌ وَٰحِدَةٌ

Muhiuddin Khanযখন শিংগায় ফুৎকার দেয়া হবে-একটি মাত্র ফুৎকার

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَحُمِلَتِ ٱلْأَرْضُ وَٱلْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَٰحِدَةً

Muhiuddin Khanএবং পৃথিবী ও পর্বতমালা উত্তোলিত হবে ও চুর্ণ-বিচুর্ণ করে দেয়া হবে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَيَوْمَئِذٍ وَقَعَتِ ٱلْوَاقِعَةُ

Muhiuddin Khanসেদিন কেয়ামত সংঘটিত হবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِىَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ

Muhiuddin Khanসেদিন আকাশ বিদীর্ণ হবে ও বিক্ষিপ্ত হবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَٱلْمَلَكُ عَلَىٰٓ أَرْجَآئِهَا وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَٰنِيَةٌ

Muhiuddin Khanএবং ফেরেশতাগণ আকাশের প্রান্তদেশে থাকবে ও আট জন ফেরেশতা আপনার পালনকর্তার আরশকে তাদের উর্ধ্বে বহন করবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَىٰ مِنكُمْ خَافِيَةٌ

Muhiuddin Khanসেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে। তোমাদের কোন কিছু গোপন থাকবে না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقْرَءُوا۟ كِتَٰبِيَهْ

Muhiuddin Khanঅতঃপর যার আমলনামা ডান হাতে দেয়া হবে, সে বলবেঃ নাও, তোমরাও আমলনামা পড়ে দেখ।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنِّى ظَنَنتُ أَنِّى مُلَٰقٍ حِسَابِيَهْ

Muhiuddin Khanআমি জানতাম যে, আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ

Muhiuddin Khanঅতঃপর সে সুখী জীবন-যাপন করবে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فِى جَنَّةٍ عَالِيَةٍ

Muhiuddin Khanসুউচ্চ জান্নাতে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

قُطُوفُهَا دَانِيَةٌ

Muhiuddin Khanতার ফলসমূহ অবনমিত থাকবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَآ أَسْلَفْتُمْ فِى ٱلْأَيَّامِ ٱلْخَالِيَةِ

Muhiuddin Khanবিগত দিনে তোমরা যা প্রেরণ করেছিলে, তার প্রতিদানে তোমরা খাও এবং পান কর তৃপ্তি সহকারে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَٰلَيْتَنِى لَمْ أُوتَ كِتَٰبِيَهْ

Muhiuddin Khanযার আমলনামা তার বাম হাতে দেয়া হবে, সে বলবেঃ হায় আমায় যদি আমার আমল নামা না দেয়া হতো।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ

Muhiuddin Khanআমি যদি না জানতাম আমার হিসাব!

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

يَٰلَيْتَهَا كَانَتِ ٱلْقَاضِيَةَ

Muhiuddin Khanহায়, আমার মৃত্যুই যদি শেষ হত।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

مَآ أَغْنَىٰ عَنِّى مَالِيَهْ

Muhiuddin Khanআমার ধন-সম্পদ আমার কোন উপকারে আসল না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

هَلَكَ عَنِّى سُلْطَٰنِيَهْ

Muhiuddin Khanআমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

خُذُوهُ فَغُلُّوهُ

Muhiuddin Khanফেরেশতাদেরকে বলা হবেঃ ধর একে গলায় বেড়ি পড়িয়ে দাও,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ثُمَّ ٱلْجَحِيمَ صَلُّوهُ

Muhiuddin Khanঅতঃপর নিক্ষেপ কর জাহান্নামে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ثُمَّ فِى سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَٱسْلُكُوهُ

Muhiuddin Khanঅতঃপর তাকে শৃঙ্খলিত কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّهُۥ كَانَ لَا يُؤْمِنُ بِٱللَّهِ ٱلْعَظِيمِ

Muhiuddin Khanনিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ

Muhiuddin Khanএবং মিসকীনকে আহার্য দিতে উৎসাহিত করত না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَلَيْسَ لَهُ ٱلْيَوْمَ هَٰهُنَا حَمِيمٌ

Muhiuddin Khanঅতএব, আজকের দিন এখানে তার কোন সুহূদ নাই।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ

Muhiuddin Khanএবং কোন খাদ্য নাই, ক্ষত-নিঃসৃত পুঁজ ব্যতীত।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

لَّا يَأْكُلُهُۥٓ إِلَّا ٱلْخَٰطِـُٔونَ

Muhiuddin Khanগোনাহগার ব্যতীত কেউ এটা খাবে না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَلَآ أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ

Muhiuddin Khanতোমরা যা দেখ, আমি তার শপথ করছি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَمَا لَا تُبْصِرُونَ

Muhiuddin Khanএবং যা তোমরা দেখ না, তার-

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ

Muhiuddin Khanনিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ قَلِيلًا مَّا تُؤْمِنُونَ

Muhiuddin Khanএবং এটা কোন কবির কালাম নয়; তোমরা কমই বিশ্বাস কর।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَا بِقَوْلِ كَاهِنٍ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ

Muhiuddin Khanএবং এটা কোন অতীন্দ্রিয়বাদীর কথা নয়; তোমরা কমই অনুধাবন কর।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ

Muhiuddin Khanএটা বিশ্বপালনকর্তার কাছ থেকে অবতীর্ণ।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ ٱلْأَقَاوِيلِ

Muhiuddin Khanসে যদি আমার নামে কোন কথা রচনা করত,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

لَأَخَذْنَا مِنْهُ بِٱلْيَمِينِ

Muhiuddin Khanতবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ ٱلْوَتِينَ

Muhiuddin Khanঅতঃপর কেটে দিতাম তার গ্রীবা।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَٰجِزِينَ

Muhiuddin Khanতোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِنَّهُۥ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَ

Muhiuddin Khanএটা খোদাভীরুদের জন্যে অবশ্যই একটি উপদেশ।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ

Muhiuddin Khanআমি জানি যে, তোমাদের মধ্যে কেউ কেউ মিথ্যারোপ করবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِنَّهُۥ لَحَسْرَةٌ عَلَى ٱلْكَٰفِرِينَ

Muhiuddin Khanনিশ্চয় এটা কাফেরদের জন্যে অনুতাপের কারণ।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِنَّهُۥ لَحَقُّ ٱلْيَقِينِ

Muhiuddin Khanনিশ্চয় এটা নিশ্চিত সত্য।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ

Muhiuddin Khanঅতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ননা করুন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

কোনো বিষয় খুঁজছেন? অর্থভিত্তিক অনুসন্ধান চেষ্টা করুন — আপনার প্রশ্ন ৬,২৩৬ আয়াতে খোঁজা হয়।
ভাষা — 70