caseriqআল-কুরআনে অর্থভিত্তিক অনুসন্ধান

সূরা Al-Muddaththir المدثر

৫৬ আয়াত · মক্কি · নাযিলের ক্রম ৪

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ يَٰٓأَيُّهَا ٱلْمُدَّثِّرُ

Muhiuddin Khanহে চাদরাবৃত!

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

قُمْ فَأَنذِرْ

Muhiuddin Khanউঠুন, সতর্ক করুন,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَرَبَّكَ فَكَبِّرْ

Muhiuddin Khanআপন পালনকর্তার মাহাত্ম্য ঘোষনা করুন,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَثِيَابَكَ فَطَهِّرْ

Muhiuddin Khanআপন পোশাক পবিত্র করুন

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَٱلرُّجْزَ فَٱهْجُرْ

Muhiuddin Khanএবং অপবিত্রতা থেকে দূরে থাকুন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَا تَمْنُن تَسْتَكْثِرُ

Muhiuddin Khanঅধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দিবেন না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلِرَبِّكَ فَٱصْبِرْ

Muhiuddin Khanএবং আপনার পালনকর্তার উদ্দেশে সবর করুন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَإِذَا نُقِرَ فِى ٱلنَّاقُورِ

Muhiuddin Khanযেদিন শিংগায় ফুঁক দেয়া হবে;

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَذَٰلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ

Muhiuddin Khanসেদিন হবে কঠিন দিন,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

عَلَى ٱلْكَٰفِرِينَ غَيْرُ يَسِيرٍ

Muhiuddin Khanকাফেরদের জন্যে এটা সহজ নয়।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ذَرْنِى وَمَنْ خَلَقْتُ وَحِيدًا

Muhiuddin Khanযাকে আমি অনন্য করে সৃষ্টি করেছি, তাকে আমার হাতে ছেড়ে দিন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَجَعَلْتُ لَهُۥ مَالًا مَّمْدُودًا

Muhiuddin Khanআমি তাকে বিপুল ধন-সম্পদ দিয়েছি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَبَنِينَ شُهُودًا

Muhiuddin Khanএবং সদা সংগী পুত্রবর্গ দিয়েছি,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَمَهَّدتُّ لَهُۥ تَمْهِيدًا

Muhiuddin Khanএবং তাকে খুব সচ্ছলতা দিয়েছি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ

Muhiuddin Khanএরপরও সে আশা করে যে, আমি তাকে আরও বেশী দেই।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كَلَّآ إِنَّهُۥ كَانَ لِـَٔايَٰتِنَا عَنِيدًا

Muhiuddin Khanকখনই নয়! সে আমার নিদর্শনসমূহের বিরুদ্ধাচরণকারী।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

سَأُرْهِقُهُۥ صَعُودًا

Muhiuddin Khanআমি সত্ত্বরই তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাব।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّهُۥ فَكَّرَ وَقَدَّرَ

Muhiuddin Khanসে চিন্তা করেছে এবং মনঃস্থির করেছে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَقُتِلَ كَيْفَ قَدَّرَ

Muhiuddin Khanধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে!

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ثُمَّ قُتِلَ كَيْفَ قَدَّرَ

Muhiuddin Khanআবার ধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে!

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ثُمَّ نَظَرَ

Muhiuddin Khanসে আবার দৃষ্টিপাত করেছে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ثُمَّ عَبَسَ وَبَسَرَ

Muhiuddin Khanঅতঃপর সে ভ্রূকুঞ্চিত করেছে ও মুখ বিকৃত করেছে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ثُمَّ أَدْبَرَ وَٱسْتَكْبَرَ

Muhiuddin Khanঅতঃপর পৃষ্ঠপ্রদশন করেছে ও অহংকার করেছে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَقَالَ إِنْ هَٰذَآ إِلَّا سِحْرٌ يُؤْثَرُ

Muhiuddin Khanএরপর বলেছেঃ এতো লোক পরস্পরায় প্রাপ্ত জাদু বৈ নয়,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنْ هَٰذَآ إِلَّا قَوْلُ ٱلْبَشَرِ

Muhiuddin Khanএতো মানুষের উক্তি বৈ নয়।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

سَأُصْلِيهِ سَقَرَ

Muhiuddin Khanআমি তাকে দাখিল করব অগ্নিতে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَمَآ أَدْرَىٰكَ مَا سَقَرُ

Muhiuddin Khanআপনি কি বুঝলেন অগ্নি কি?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

لَا تُبْقِى وَلَا تَذَرُ

Muhiuddin Khanএটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

لَوَّاحَةٌ لِّلْبَشَرِ

Muhiuddin Khanমানুষকে দগ্ধ করবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ

Muhiuddin Khanএর উপর নিয়োজিত আছে উনিশ (ফেরেশতা)।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَمَا جَعَلْنَآ أَصْحَٰبَ ٱلنَّارِ إِلَّا مَلَٰٓئِكَةً وَمَا جَعَلْنَا عِدَّتَهُمْ إِلَّا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا۟ لِيَسْتَيْقِنَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ وَيَزْدَادَ ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِيمَٰنًا وَلَا يَرْتَابَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ وَٱلْمُؤْمِنُونَ وَلِيَقُولَ ٱلَّذِينَ فِى قُلُوبِهِم مَّرَضٌ وَٱلْكَٰفِرُونَ مَاذَآ أَرَادَ ٱللَّهُ بِهَٰذَا مَثَلًا كَذَٰلِكَ يُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُوَ وَمَا هِىَ إِلَّا ذِكْرَىٰ لِلْبَشَرِ

Muhiuddin Khanআমি জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাই রেখেছি। আমি কাফেরদেরকে পরীক্ষা করার জন্যেই তার এই সংখ্যা করেছি-যাতে কিতাবীরা দৃঢ়বিশ্বাসী হয়, মুমিনদের ঈমান বৃদ্ধি পায় এবং কিতাবীরা ও মুমিনগণ সন্দেহ পোষণ না করে এবং যাতে যাদের অন্তরে রোগ আছে, তারা এবং কাফেররা বলে যে, আল্লাহ এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন। এমনিভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথে চালান। আপনার পালনকর্তার বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন এটা তো মানুষের জন্যে উপদেশ বৈ নয়।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كَلَّا وَٱلْقَمَرِ

Muhiuddin Khanকখনই নয়। চন্দ্রের শপথ,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَٱلَّيْلِ إِذْ أَدْبَرَ

Muhiuddin Khanশপথ রাত্রির যখন তার অবসান হয়,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَٱلصُّبْحِ إِذَآ أَسْفَرَ

Muhiuddin Khanশপথ প্রভাতকালের যখন তা আলোকোদ্ভাসিত হয়,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّهَا لَإِحْدَى ٱلْكُبَرِ

Muhiuddin Khanনিশ্চয় জাহান্নাম গুরুতর বিপদসমূহের অন্যতম,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

نَذِيرًا لِّلْبَشَرِ

Muhiuddin Khanমানুষের জন্যে সতর্ককারী।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

لِمَن شَآءَ مِنكُمْ أَن يَتَقَدَّمَ أَوْ يَتَأَخَّرَ

Muhiuddin Khanতোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হয় অথবা পশ্চাতে থাকে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كُلُّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ

Muhiuddin Khanপ্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী;

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِلَّآ أَصْحَٰبَ ٱلْيَمِينِ

Muhiuddin Khanকিন্তু ডানদিকস্থরা,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فِى جَنَّٰتٍ يَتَسَآءَلُونَ

Muhiuddin Khanতারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

عَنِ ٱلْمُجْرِمِينَ

Muhiuddin Khanঅপরাধীদের সম্পর্কে

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

مَا سَلَكَكُمْ فِى سَقَرَ

Muhiuddin Khanবলবেঃ তোমাদেরকে কিসে জাহান্নামে নীত করেছে?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

قَالُوا۟ لَمْ نَكُ مِنَ ٱلْمُصَلِّينَ

Muhiuddin Khanতারা বলবেঃ আমরা নামায পড়তাম না,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَمْ نَكُ نُطْعِمُ ٱلْمِسْكِينَ

Muhiuddin Khanঅভাবগ্রস্তকে আহার্য্য দিতাম না,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلْخَآئِضِينَ

Muhiuddin Khanআমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ ٱلدِّينِ

Muhiuddin Khanএবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلْيَقِينُ

Muhiuddin Khanআমাদের মৃত্যু পর্যন্ত।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَمَا تَنفَعُهُمْ شَفَٰعَةُ ٱلشَّٰفِعِينَ

Muhiuddin Khanঅতএব, সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন উপকারে আসবে না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَمَا لَهُمْ عَنِ ٱلتَّذْكِرَةِ مُعْرِضِينَ

Muhiuddin Khanতাদের কি হল যে, তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كَأَنَّهُمْ حُمُرٌ مُّسْتَنفِرَةٌ

Muhiuddin Khanযেন তারা ইতস্ততঃ বিক্ষিপ্ত গর্দভ।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَرَّتْ مِن قَسْوَرَةٍۭ

Muhiuddin Khanহট্টগোলের কারণে পলায়নপর।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

بَلْ يُرِيدُ كُلُّ ٱمْرِئٍ مِّنْهُمْ أَن يُؤْتَىٰ صُحُفًا مُّنَشَّرَةً

Muhiuddin Khanবরং তাদের প্রত্যেকেই চায় তাদের প্রত্যেককে একটি উম্মুক্ত গ্রন্থ দেয়া হোক।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كَلَّا بَل لَّا يَخَافُونَ ٱلْـَٔاخِرَةَ

Muhiuddin Khanকখনও না, বরং তারা পরকালকে ভয় করে না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كَلَّآ إِنَّهُۥ تَذْكِرَةٌ

Muhiuddin Khanকখনও না, এটা তো উপদেশ মাত্র।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَمَن شَآءَ ذَكَرَهُۥ

Muhiuddin Khanঅতএব, যার ইচ্ছা, সে একে স্মরণ করুক।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَمَا يَذْكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ هُوَ أَهْلُ ٱلتَّقْوَىٰ وَأَهْلُ ٱلْمَغْفِرَةِ

Muhiuddin Khanতারা স্মরণ করবে না, কিন্তু যদি আল্লাহ চান। তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

কোনো বিষয় খুঁজছেন? অর্থভিত্তিক অনুসন্ধান চেষ্টা করুন — আপনার প্রশ্ন ৬,২৩৬ আয়াতে খোঁজা হয়।
ভাষা — 70