সূরা Al-Qiyaama القيامة
৪০ আয়াত · মক্কি · নাযিলের ক্রম ৩১
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ لَآ أُقْسِمُ بِيَوْمِ ٱلْقِيَٰمَةِ
Muhiuddin Khanআমি শপথ করি কেয়ামত দিবসের,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَلَآ أُقْسِمُ بِٱلنَّفْسِ ٱللَّوَّامَةِ
Muhiuddin Khanআরও শপথ করি সেই মনের, যে নিজেকে ধিক্কার দেয়-
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَيَحْسَبُ ٱلْإِنسَٰنُ أَلَّن نَّجْمَعَ عِظَامَهُۥ
Muhiuddin Khanমানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করব না?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
بَلَىٰ قَٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّىَ بَنَانَهُۥ
Muhiuddin Khanপরন্ত আমি তার অংগুলিগুলো পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
بَلْ يُرِيدُ ٱلْإِنسَٰنُ لِيَفْجُرَ أَمَامَهُۥ
Muhiuddin Khanবরং মানুষ তার ভবিষ্যত জীবনেও ধৃষ্টতা করতে চায়
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
يَسْـَٔلُ أَيَّانَ يَوْمُ ٱلْقِيَٰمَةِ
Muhiuddin Khanসে প্রশ্ন করে-কেয়ামত দিবস কবে?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَإِذَا بَرِقَ ٱلْبَصَرُ
Muhiuddin Khanযখন দৃষ্টি চমকে যাবে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَخَسَفَ ٱلْقَمَرُ
Muhiuddin Khanচন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَجُمِعَ ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ
Muhiuddin Khanএবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে-
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
يَقُولُ ٱلْإِنسَٰنُ يَوْمَئِذٍ أَيْنَ ٱلْمَفَرُّ
Muhiuddin Khanসে দিন মানুষ বলবেঃ পলায়নের জায়গা কোথায় ?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
كَلَّا لَا وَزَرَ
Muhiuddin Khanনা কোথাও আশ্রয়স্থল নেই।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمُسْتَقَرُّ
Muhiuddin Khanআপনার পালনকর্তার কাছেই সেদিন ঠাঁই হবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
يُنَبَّؤُا۟ ٱلْإِنسَٰنُ يَوْمَئِذٍۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ
Muhiuddin Khanসেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে ছেড়ে দিয়েছে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
بَلِ ٱلْإِنسَٰنُ عَلَىٰ نَفْسِهِۦ بَصِيرَةٌ
Muhiuddin Khanবরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুমান।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَلَوْ أَلْقَىٰ مَعَاذِيرَهُۥ
Muhiuddin Khanযদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
لَا تُحَرِّكْ بِهِۦ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِۦٓ
Muhiuddin Khanতাড়াতাড়ি শিখে নেয়ার জন্যে আপনি দ্রুত ওহী আবৃত্তি করবেন না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّ عَلَيْنَا جَمْعَهُۥ وَقُرْءَانَهُۥ
Muhiuddin Khanএর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَإِذَا قَرَأْنَٰهُ فَٱتَّبِعْ قُرْءَانَهُۥ
Muhiuddin Khanঅতঃপর আমি যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُۥ
Muhiuddin Khanএরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
كَلَّا بَلْ تُحِبُّونَ ٱلْعَاجِلَةَ
Muhiuddin Khanকখনও না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালবাস
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَتَذَرُونَ ٱلْـَٔاخِرَةَ
Muhiuddin Khanএবং পরকালকে উপেক্ষা কর।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاضِرَةٌ
Muhiuddin Khanসেদিন অনেক মুখমন্ডল উজ্জ্বল হবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٌ
Muhiuddin Khanতারা তার পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَوُجُوهٌ يَوْمَئِذٍۭ بَاسِرَةٌ
Muhiuddin Khanআর অনেক মুখমন্ডল সেদিন উদাস হয়ে পড়বে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
تَظُنُّ أَن يُفْعَلَ بِهَا فَاقِرَةٌ
Muhiuddin Khanতারা ধারণা করবে যে, তাদের সাথে কোমর-ভাঙ্গা আচরণ করা হবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِىَ
Muhiuddin Khanকখনও না, যখন প্রাণ কন্ঠাগত হবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَقِيلَ مَنْ رَاقٍ
Muhiuddin Khanএবং বলা হবে, কে ঝাড়বে
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَظَنَّ أَنَّهُ ٱلْفِرَاقُ
Muhiuddin Khanএবং সে মনে করবে যে, বিদায়ের ক্ষণ এসে গেছে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱلْتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ
Muhiuddin Khanএবং গোছা গোছার সাথে জড়িত হয়ে যাবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ ٱلْمَسَاقُ
Muhiuddin Khanসেদিন, আপনার পালনকর্তার নিকট সবকিছু নীত হবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ
Muhiuddin Khanসে বিশ্বাস করেনি এবং নামায পড়েনি;
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ
Muhiuddin Khanপরন্ত মিথ্যারোপ করেছে ও পৃষ্ঠ প্রদর্শন করেছে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهْلِهِۦ يَتَمَطَّىٰٓ
Muhiuddin Khanঅতঃপর সে দম্ভভরে পরিবার-পরিজনের নিকট ফিরে গিয়েছে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰ
Muhiuddin Khanতোমার দুর্ভোগের উপর দুর্ভোগ।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ثُمَّ أَوْلَىٰ لَكَ فَأَوْلَىٰٓ
Muhiuddin Khanঅতঃপর, তোমার দুর্ভোগের উপর দূর্ভোগ।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَيَحْسَبُ ٱلْإِنسَٰنُ أَن يُتْرَكَ سُدًى
Muhiuddin Khanমানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِىٍّ يُمْنَىٰ
Muhiuddin Khanসে কি স্খলিত বীর্য ছিল না?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ
Muhiuddin Khanঅতঃপর সে ছিল রক্তপিন্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَجَعَلَ مِنْهُ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ
Muhiuddin Khanঅতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَلَيْسَ ذَٰلِكَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحْـِۧىَ ٱلْمَوْتَىٰ
Muhiuddin Khanতবুও কি সেই আল্লাহ মৃতদেরকে জীবিত করতে সক্ষম নন?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
কোনো বিষয় খুঁজছেন? অর্থভিত্তিক অনুসন্ধান চেষ্টা করুন — আপনার প্রশ্ন ৬,২৩৬ আয়াতে খোঁজা হয়।
→