caseriqআল-কুরআনে অর্থভিত্তিক অনুসন্ধান

সূরা Al-Fajr الفجر

৩০ আয়াত · মক্কি · নাযিলের ক্রম ১০

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلْفَجْرِ

Muhiuddin Khanশপথ ফজরের,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَيَالٍ عَشْرٍ

Muhiuddin Khanশপথ দশ রাত্রির, শপথ তার,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَٱلشَّفْعِ وَٱلْوَتْرِ

Muhiuddin Khanযা জোড় ও যা বিজোড়

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَٱلَّيْلِ إِذَا يَسْرِ

Muhiuddin Khanএবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

هَلْ فِى ذَٰلِكَ قَسَمٌ لِّذِى حِجْرٍ

Muhiuddin Khanএর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্যে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ

Muhiuddin Khanআপনি কি লক্ষ্য করেননি, আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِرَمَ ذَاتِ ٱلْعِمَادِ

Muhiuddin Khanযাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল এবং

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ٱلَّتِى لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى ٱلْبِلَٰدِ

Muhiuddin Khanযাদের সমান শক্তি ও বলবীর্যে সারা বিশ্বের শহরসমূহে কোন লোক সৃজিত হয়নি

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَثَمُودَ ٱلَّذِينَ جَابُوا۟ ٱلصَّخْرَ بِٱلْوَادِ

Muhiuddin Khanএবং সামুদ গোত্রের সাথে, যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَفِرْعَوْنَ ذِى ٱلْأَوْتَادِ

Muhiuddin Khanএবং বহু কীলকের অধিপতি ফেরাউনের সাথে

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ٱلَّذِينَ طَغَوْا۟ فِى ٱلْبِلَٰدِ

Muhiuddin Khanযারা দেশে সীমালঙ্ঘন করেছিল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَأَكْثَرُوا۟ فِيهَا ٱلْفَسَادَ

Muhiuddin Khanঅতঃপর সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ

Muhiuddin Khanঅতঃপর আপনার পালনকর্তা তাদেরকে শাস্তির কশাঘাত করলেন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّ رَبَّكَ لَبِٱلْمِرْصَادِ

Muhiuddin Khanনিশ্চয় আপনার পালকর্তা সতর্ক দৃষ্টি রাখেন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَأَمَّا ٱلْإِنسَٰنُ إِذَا مَا ٱبْتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكْرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَكْرَمَنِ

Muhiuddin Khanমানুষ এরূপ যে, যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَأَمَّآ إِذَا مَا ٱبْتَلَىٰهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُۥ فَيَقُولُ رَبِّىٓ أَهَٰنَنِ

Muhiuddin Khanএবং যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর রিযিক সংকুচিত করে দেন, তখন বলেঃ আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كَلَّا بَل لَّا تُكْرِمُونَ ٱلْيَتِيمَ

Muhiuddin Khanএটা অমূলক, বরং তোমরা এতীমকে সম্মান কর না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَا تَحَٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ

Muhiuddin Khanএবং মিসকীনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত কর না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَتَأْكُلُونَ ٱلتُّرَاثَ أَكْلًا لَّمًّا

Muhiuddin Khanএবং তোমরা মৃতের ত্যাজ্য সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেল

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَتُحِبُّونَ ٱلْمَالَ حُبًّا جَمًّا

Muhiuddin Khanএবং তোমরা ধন-সম্পদকে প্রাণভরে ভালবাস।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كَلَّآ إِذَا دُكَّتِ ٱلْأَرْضُ دَكًّا دَكًّا

Muhiuddin Khanএটা অনুচিত। যখন পৃথিবী চুর্ণ-বিচুর্ণ হবে

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَجَآءَ رَبُّكَ وَٱلْمَلَكُ صَفًّا صَفًّا

Muhiuddin Khanএবং আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَجِا۟ىٓءَ يَوْمَئِذٍۭ بِجَهَنَّمَ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكْرَىٰ

Muhiuddin Khanএবং সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

يَقُولُ يَٰلَيْتَنِى قَدَّمْتُ لِحَيَاتِى

Muhiuddin Khanসে বলবেঃ হায়, এ জীবনের জন্যে আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম!

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَيَوْمَئِذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٌ

Muhiuddin Khanসেদিন তার শাস্তির মত শাস্তি কেউ দিবে না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٌ

Muhiuddin Khanএবং তার বন্ধনের মত বন্ধন কেউ দিবে না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

يَٰٓأَيَّتُهَا ٱلنَّفْسُ ٱلْمُطْمَئِنَّةُ

Muhiuddin Khanহে প্রশান্ত মন,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ٱرْجِعِىٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً

Muhiuddin Khanতুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَٱدْخُلِى فِى عِبَٰدِى

Muhiuddin Khanঅতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَٱدْخُلِى جَنَّتِى

Muhiuddin Khanএবং আমার জান্নাতে প্রবেশ কর।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

কোনো বিষয় খুঁজছেন? অর্থভিত্তিক অনুসন্ধান চেষ্টা করুন — আপনার প্রশ্ন ৬,২৩৬ আয়াতে খোঁজা হয়।
ভাষা — 70