caseriqআল-কুরআনে অর্থভিত্তিক অনুসন্ধান

সূরা Al-Balad البلد

২০ আয়াত · মক্কি · নাযিলের ক্রম ৩৫

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ لَآ أُقْسِمُ بِهَٰذَا ٱلْبَلَدِ

Muhiuddin Khanআমি এই নগরীর শপথ করি

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَأَنتَ حِلٌّۢ بِهَٰذَا ٱلْبَلَدِ

Muhiuddin Khanএবং এই নগরীতে আপনার উপর কোন প্রতিবন্ধকতা নেই।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَوَالِدٍ وَمَا وَلَدَ

Muhiuddin Khanশপথ জনকের ও যা জন্ম দেয়।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِى كَبَدٍ

Muhiuddin Khanনিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ

Muhiuddin Khanসে কি মনে করে যে, তার উপর কেউ ক্ষমতাবান হবে না ?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًا

Muhiuddin Khanসে বলেঃ আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُۥٓ أَحَدٌ

Muhiuddin Khanসে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَلَمْ نَجْعَل لَّهُۥ عَيْنَيْنِ

Muhiuddin Khanআমি কি তাকে দেইনি চক্ষুদ্বয়,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلِسَانًا وَشَفَتَيْنِ

Muhiuddin Khanজিহবা ও ওষ্ঠদ্বয় ?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَهَدَيْنَٰهُ ٱلنَّجْدَيْنِ

Muhiuddin Khanবস্তুতঃ আমি তাকে দু’টি পথ প্রদর্শন করেছি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَلَا ٱقْتَحَمَ ٱلْعَقَبَةَ

Muhiuddin Khanঅতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْعَقَبَةُ

Muhiuddin Khanআপনি জানেন, সে ঘাঁটি কি?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَكُّ رَقَبَةٍ

Muhiuddin Khanতা হচ্ছে দাসমুক্তি

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَوْ إِطْعَٰمٌ فِى يَوْمٍ ذِى مَسْغَبَةٍ

Muhiuddin Khanঅথবা দুর্ভিক্ষের দিনে অন্নদান।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

يَتِيمًا ذَا مَقْرَبَةٍ

Muhiuddin Khanএতীম আত্বীয়কে

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ

Muhiuddin Khanঅথবা ধুলি-ধুসরিত মিসকীনকে

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَتَوَاصَوْا۟ بِٱلصَّبْرِ وَتَوَاصَوْا۟ بِٱلْمَرْحَمَةِ

Muhiuddin Khanঅতঃপর তাদের অন্তর্ভুক্ত হওয়া, যারা ঈমান আনে এবং পরস্পরকে উপদেশ দেয় সবরের ও উপদেশ দেয় দয়ার।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ

Muhiuddin Khanতারাই সৌভাগ্যশালী।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَٱلَّذِينَ كَفَرُوا۟ بِـَٔايَٰتِنَا هُمْ أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ

Muhiuddin Khanআর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌۢ

Muhiuddin Khanতারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

কোনো বিষয় খুঁজছেন? অর্থভিত্তিক অনুসন্ধান চেষ্টা করুন — আপনার প্রশ্ন ৬,২৩৬ আয়াতে খোঁজা হয়।
ভাষা — 70