caseriqআল-কুরআনে অর্থভিত্তিক অনুসন্ধান

সূরা Al-Ghaashiya الغاشية

২৬ আয়াত · মক্কি · নাযিলের ক্রম ৬৮

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَٰشِيَةِ

Muhiuddin Khanআপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وُجُوهٌ يَوْمَئِذٍ خَٰشِعَةٌ

Muhiuddin Khanঅনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

عَامِلَةٌ نَّاصِبَةٌ

Muhiuddin Khanক্লিষ্ট, ক্লান্ত।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

تَصْلَىٰ نَارًا حَامِيَةً

Muhiuddin Khanতারা জ্বলন্ত আগুনে পতিত হবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍ

Muhiuddin Khanতাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ

Muhiuddin Khanকন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যে কোন খাদ্য নেই।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍ

Muhiuddin Khanএটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ

Muhiuddin Khanঅনেক মুখমন্ডল সেদিন হবে, সজীব,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

لِّسَعْيِهَا رَاضِيَةٌ

Muhiuddin Khanতাদের কর্মের কারণে সন্তুষ্ট।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فِى جَنَّةٍ عَالِيَةٍ

Muhiuddin Khanতারা থাকবে, সুউচ্চ জান্নাতে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

لَّا تَسْمَعُ فِيهَا لَٰغِيَةً

Muhiuddin Khanতথায় শুনবে না কোন অসার কথাবার্তা।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فِيهَا عَيْنٌ جَارِيَةٌ

Muhiuddin Khanতথায় থাকবে প্রবাহিত ঝরণা।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ

Muhiuddin Khanতথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ

Muhiuddin Khanএবং সংরক্ষিত পানপাত্র

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَنَمَارِقُ مَصْفُوفَةٌ

Muhiuddin Khanএবং সারি সারি গালিচা

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ

Muhiuddin Khanএবং বিস্তৃত বিছানো কার্পেট।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ

Muhiuddin Khanতারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ

Muhiuddin Khanএবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে উচ্চ করা হয়েছে?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ

Muhiuddin Khanএবং পাহাড়ের দিকে যে, তা কিভাবে স্থাপন করা হয়েছে?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ

Muhiuddin Khanএবং পৃথিবীর দিকে যে, তা কিভাবে সমতল বিছানো হয়েছে?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌ

Muhiuddin Khanঅতএব, আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ

Muhiuddin Khanআপনি তাদের শাসক নন,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ

Muhiuddin Khanকিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফের হয়ে যায়,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ

Muhiuddin Khanআল্লাহ তাকে মহা আযাব দেবেন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ

Muhiuddin Khanনিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم

Muhiuddin Khanঅতঃপর তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্ব।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

কোনো বিষয় খুঁজছেন? অর্থভিত্তিক অনুসন্ধান চেষ্টা করুন — আপনার প্রশ্ন ৬,২৩৬ আয়াতে খোঁজা হয়।
ভাষা — 70