সূরা Al-Mutaffifin المطففين
৩৬ আয়াত · মক্কি · নাযিলের ক্রম ৮৬
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ
Muhiuddin Khanযারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ٱلَّذِينَ إِذَا ٱكْتَالُوا۟ عَلَى ٱلنَّاسِ يَسْتَوْفُونَ
Muhiuddin Khanযারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয়
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ
Muhiuddin Khanএবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَلَا يَظُنُّ أُو۟لَٰٓئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ
Muhiuddin Khanতারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
لِيَوْمٍ عَظِيمٍ
Muhiuddin Khanসেই মহাদিবসে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
يَوْمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلْعَٰلَمِينَ
Muhiuddin Khanযেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْفُجَّارِ لَفِى سِجِّينٍ
Muhiuddin Khanএটা কিছুতেই উচিত নয়, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে আছে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَآ أَدْرَىٰكَ مَا سِجِّينٌ
Muhiuddin Khanআপনি জানেন, সিজ্জীন কি?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
كِتَٰبٌ مَّرْقُومٌ
Muhiuddin Khanএটা লিপিবদ্ধ খাতা।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ
Muhiuddin Khanসেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ ٱلدِّينِ
Muhiuddin Khanযারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ
Muhiuddin Khanপ্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠই কেবল একে মিথ্যারোপ করে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ
Muhiuddin Khanতার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে, পুরাকালের উপকথা।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
كَلَّا بَلْ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ
Muhiuddin Khanকখনও না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
كَلَّآ إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَ
Muhiuddin Khanকখনও না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا۟ ٱلْجَحِيمِ
Muhiuddin Khanঅতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ
Muhiuddin Khanএরপর বলা হবে, একেই তো তোমরা মিথ্যারোপ করতে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْأَبْرَارِ لَفِى عِلِّيِّينَ
Muhiuddin Khanকখনও না, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে ইল্লিয়্যীনে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَآ أَدْرَىٰكَ مَا عِلِّيُّونَ
Muhiuddin Khanআপনি জানেন ইল্লিয়্যীন কি?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
كِتَٰبٌ مَّرْقُومٌ
Muhiuddin Khanএটা লিপিবদ্ধ খাতা।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
يَشْهَدُهُ ٱلْمُقَرَّبُونَ
Muhiuddin Khanআল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ
Muhiuddin Khanনিশ্চয় সৎলোকগণ থাকবে পরম আরামে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ
Muhiuddin Khanসিংহাসনে বসে অবলোকন করবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
تَعْرِفُ فِى وُجُوهِهِمْ نَضْرَةَ ٱلنَّعِيمِ
Muhiuddin Khanআপনি তাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ
Muhiuddin Khanতাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
خِتَٰمُهُۥ مِسْكٌ وَفِى ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ ٱلْمُتَنَٰفِسُونَ
Muhiuddin Khanতার মোহর হবে কস্তুরী। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمِزَاجُهُۥ مِن تَسْنِيمٍ
Muhiuddin Khanতার মিশ্রণ হবে তসনীমের পানি।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
عَيْنًا يَشْرَبُ بِهَا ٱلْمُقَرَّبُونَ
Muhiuddin Khanএটা একটা ঝরণা, যার পানি পান করবে নৈকট্যশীলগণ।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّ ٱلَّذِينَ أَجْرَمُوا۟ كَانُوا۟ مِنَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ يَضْحَكُونَ
Muhiuddin Khanযারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করত।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِذَا مَرُّوا۟ بِهِمْ يَتَغَامَزُونَ
Muhiuddin Khanএবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِذَا ٱنقَلَبُوٓا۟ إِلَىٰٓ أَهْلِهِمُ ٱنقَلَبُوا۟ فَكِهِينَ
Muhiuddin Khanতারা যখন তাদের পরিবার-পরিজনের কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِذَا رَأَوْهُمْ قَالُوٓا۟ إِنَّ هَٰٓؤُلَآءِ لَضَآلُّونَ
Muhiuddin Khanআর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত, তখন বলত, নিশ্চয় এরা বিভ্রান্ত।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَآ أُرْسِلُوا۟ عَلَيْهِمْ حَٰفِظِينَ
Muhiuddin Khanঅথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়করূপে প্রেরিত হয়নি।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَٱلْيَوْمَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ مِنَ ٱلْكُفَّارِ يَضْحَكُونَ
Muhiuddin Khanআজ যারা বিশ্বাসী, তারা কাফেরদেরকে উপহাস করছে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
عَلَى ٱلْأَرَآئِكِ يَنظُرُونَ
Muhiuddin Khanসিংহাসনে বসে, তাদেরকে অবলোকন করছে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
هَلْ ثُوِّبَ ٱلْكُفَّارُ مَا كَانُوا۟ يَفْعَلُونَ
Muhiuddin Khanকাফেররা যা করত, তার প্রতিফল পেয়েছে তো?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
কোনো বিষয় খুঁজছেন? অর্থভিত্তিক অনুসন্ধান চেষ্টা করুন — আপনার প্রশ্ন ৬,২৩৬ আয়াতে খোঁজা হয়।
→