caseriqআল-কুরআনে অর্থভিত্তিক অনুসন্ধান

সূরা Al-Inshiqaaq الإنشقاق

২৫ আয়াত · মক্কি · নাযিলের ক্রম ৮৩

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ

Muhiuddin Khanযখন আকাশ বিদীর্ণ হবে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ

Muhiuddin Khanও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ

Muhiuddin Khanএবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ

Muhiuddin Khanএবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ

Muhiuddin Khanএবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَٰقِيهِ

Muhiuddin Khanহে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ

Muhiuddin Khanযাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا

Muhiuddin Khanতার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًا

Muhiuddin Khanএবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ

Muhiuddin Khanএবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًا

Muhiuddin Khanসে মৃত্যুকে আহবান করবে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَيَصْلَىٰ سَعِيرًا

Muhiuddin Khanএবং জাহান্নামে প্রবেশ করবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا

Muhiuddin Khanসে তার পরিবার-পরিজনের মধ্যে আনন্দিত ছিল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ

Muhiuddin Khanসে মনে করত যে, সে কখনও ফিরে যাবে না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًا

Muhiuddin Khanকেন যাবে না, তার পালনকর্তা তো তাকে দেখতেন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ

Muhiuddin Khanআমি শপথ করি সন্ধ্যাকালীন লাল আভার

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَٱلَّيْلِ وَمَا وَسَقَ

Muhiuddin Khanএবং রাত্রির, এবং তাতে যার সমাবেশ ঘটে

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ

Muhiuddin Khanএবং চন্দ্রের, যখন তা পূর্ণরূপ লাভ করে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ

Muhiuddin Khanনিশ্চয় তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ

Muhiuddin Khanঅতএব, তাদের কি হল যে, তারা ঈমান আনে না?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ

Muhiuddin Khanযখন তাদের কাছে কোরআন পাঠ করা হয়, তখন সেজদা করে না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ

Muhiuddin Khanবরং কাফেররা এর প্রতি মিথ্যারোপ করে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ

Muhiuddin Khanতারা যা সংরক্ষণ করে, আল্লাহ তা জানেন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ

Muhiuddin Khanঅতএব, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭ

Muhiuddin Khanকিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

কোনো বিষয় খুঁজছেন? অর্থভিত্তিক অনুসন্ধান চেষ্টা করুন — আপনার প্রশ্ন ৬,২৩৬ আয়াতে খোঁজা হয়।
ভাষা — 70