সূরা Al-Infitaar الإنفطار
১৯ আয়াত · মক্কি · নাযিলের ক্রম ৮২
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْ
Muhiuddin Khanযখন আকাশ বিদীর্ণ হবে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِذَا ٱلْكَوَاكِبُ ٱنتَثَرَتْ
Muhiuddin Khanযখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْ
Muhiuddin Khanযখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ
Muhiuddin Khanএবং যখন কবরসমূহ উম্মোচিত হবে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ
Muhiuddin Khanতখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ
Muhiuddin Khanহে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ٱلَّذِى خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ
Muhiuddin Khanযিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فِىٓ أَىِّ صُورَةٍ مَّا شَآءَ رَكَّبَكَ
Muhiuddin Khanযিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِٱلدِّينِ
Muhiuddin Khanকখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِنَّ عَلَيْكُمْ لَحَٰفِظِينَ
Muhiuddin Khanঅবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
كِرَامًا كَٰتِبِينَ
Muhiuddin Khanসম্মানিত আমল লেখকবৃন্দ।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ
Muhiuddin Khanতারা জানে যা তোমরা কর।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ
Muhiuddin Khanসৎকর্মশীলগণ থাকবে জান্নাতে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِنَّ ٱلْفُجَّارَ لَفِى جَحِيمٍ
Muhiuddin Khanএবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে;
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِ
Muhiuddin Khanতারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَا هُمْ عَنْهَا بِغَآئِبِينَ
Muhiuddin Khanতারা সেখান থেকে পৃথক হবে না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ
Muhiuddin Khanআপনি জানেন, বিচার দিবস কি?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ
Muhiuddin Khanঅতঃপর আপনি জানেন, বিচার দিবস কি?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْـًٔا وَٱلْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ
Muhiuddin Khanযেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কতৃꦣ2468;্ব হবে আল্লাহর।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
কোনো বিষয় খুঁজছেন? অর্থভিত্তিক অনুসন্ধান চেষ্টা করুন — আপনার প্রশ্ন ৬,২৩৬ আয়াতে খোঁজা হয়।
→