caseriqআল-কুরআনে অর্থভিত্তিক অনুসন্ধান

সূরা Al-Qamar القمر

৫৫ আয়াত · মক্কি · নাযিলের ক্রম ৩৭

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ ٱقْتَرَبَتِ ٱلسَّاعَةُ وَٱنشَقَّ ٱلْقَمَرُ

Muhiuddin Khanকেয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِن يَرَوْا۟ ءَايَةً يُعْرِضُوا۟ وَيَقُولُوا۟ سِحْرٌ مُّسْتَمِرٌّ

Muhiuddin Khanতারা যদি কোন নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চিরাগত জাদু।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَكَذَّبُوا۟ وَٱتَّبَعُوٓا۟ أَهْوَآءَهُمْ وَكُلُّ أَمْرٍ مُّسْتَقِرٌّ

Muhiuddin Khanতারা মিথ্যারোপ করছে এবং নিজেদের খেয়াল-খুশীর অনুসরণ করছে। প্রত্যেক কাজ যথাসময়ে স্থিরীকৃত হয়।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَقَدْ جَآءَهُم مِّنَ ٱلْأَنۢبَآءِ مَا فِيهِ مُزْدَجَرٌ

Muhiuddin Khanতাদের কাছে এমন সংবাদ এসে গেছে, যাতে সাবধানবাণী রয়েছে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

حِكْمَةٌۢ بَٰلِغَةٌ فَمَا تُغْنِ ٱلنُّذُرُ

Muhiuddin Khanএটা পরিপূর্ণ জ্ঞান, তবে সতর্ককারীগণ তাদের কোন উপকারে আসে না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَتَوَلَّ عَنْهُمْ يَوْمَ يَدْعُ ٱلدَّاعِ إِلَىٰ شَىْءٍ نُّكُرٍ

Muhiuddin Khanঅতএব, আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন। যেদিন আহবানকারী আহবান করবে এক অপ্রিয় পরিণামের দিকে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

خُشَّعًا أَبْصَٰرُهُمْ يَخْرُجُونَ مِنَ ٱلْأَجْدَاثِ كَأَنَّهُمْ جَرَادٌ مُّنتَشِرٌ

Muhiuddin Khanতারা তখন অবনমিত নেত্রে কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পংগপাল সদৃশ।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

مُّهْطِعِينَ إِلَى ٱلدَّاعِ يَقُولُ ٱلْكَٰفِرُونَ هَٰذَا يَوْمٌ عَسِرٌ

Muhiuddin Khanতারা আহবানকারীর দিকে দৌড়াতে থাকবে। কাফেরা বলবেঃ এটা কঠিন দিন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ فَكَذَّبُوا۟ عَبْدَنَا وَقَالُوا۟ مَجْنُونٌ وَٱزْدُجِرَ

Muhiuddin Khanতাদের পূর্বে নূহের সম্প্রদায়ও মিথ্যারোপ করেছিল। তারা মিথ্যারোপ করেছিল আমার বান্দা নূহের প্রতি এবং বলেছিলঃ এ তো উম্মাদ। তাঁরা তাকে হুমকি প্রদর্শন করেছিল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَدَعَا رَبَّهُۥٓ أَنِّى مَغْلُوبٌ فَٱنتَصِرْ

Muhiuddin Khanঅতঃপর সে তার পালনকর্তাকে ডেকে বললঃ আমি অক্ষম, অতএব, তুমি প্রতিবিধান কর।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَفَتَحْنَآ أَبْوَٰبَ ٱلسَّمَآءِ بِمَآءٍ مُّنْهَمِرٍ

Muhiuddin Khanতখন আমি খুলে দিলাম আকাশের দ্বার প্রবল বারিবর্ষণের মাধ্যমে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَفَجَّرْنَا ٱلْأَرْضَ عُيُونًا فَٱلْتَقَى ٱلْمَآءُ عَلَىٰٓ أَمْرٍ قَدْ قُدِرَ

Muhiuddin Khanএবং ভুমি থেকে প্রবাহিত করলাম প্রস্রবণ। অতঃপর সব পানি মিলিত হল এক পরিকম্পিত কাজে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَحَمَلْنَٰهُ عَلَىٰ ذَاتِ أَلْوَٰحٍ وَدُسُرٍ

Muhiuddin Khanআমি নূহকে আরোহণ করালাম এক কাষ্ঠ ও পেরেক নির্মিত জলযানে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

تَجْرِى بِأَعْيُنِنَا جَزَآءً لِّمَن كَانَ كُفِرَ

Muhiuddin Khanযা চলত আমার দৃষ্টি সামনে। এটা তার পক্ষ থেকে প্রতিশোধ ছিল, যাকে প্রত্যখ্যান করা হয়েছিল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَقَد تَّرَكْنَٰهَآ ءَايَةً فَهَلْ مِن مُّدَّكِرٍ

Muhiuddin Khanআমি একে এক নিদর্শনরূপে রেখে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَكَيْفَ كَانَ عَذَابِى وَنُذُرِ

Muhiuddin Khanকেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ

Muhiuddin Khanআমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্যে। অতএব, কোন চিন্তাশীল আছে কি?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كَذَّبَتْ عَادٌ فَكَيْفَ كَانَ عَذَابِى وَنُذُرِ

Muhiuddin Khanআদ সম্প্রদায় মিথ্যারোপ করেছিল, অতঃপর কেমন কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্কবাণী।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّآ أَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا صَرْصَرًا فِى يَوْمِ نَحْسٍ مُّسْتَمِرٍّ

Muhiuddin Khanআমি তাদের উপর প্রেরণ করেছিলাম ঝঞ্জাবায়ু এক চিরাচরিত অশুভ দিনে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

تَنزِعُ ٱلنَّاسَ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ مُّنقَعِرٍ

Muhiuddin Khanতা মানুষকে উৎখাত করছিল, যেন তারা উৎপাটিত খর্জুর বৃক্ষের কান্ড।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَكَيْفَ كَانَ عَذَابِى وَنُذُرِ

Muhiuddin Khanঅতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ

Muhiuddin Khanআমি কোরআনকে বোঝার জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كَذَّبَتْ ثَمُودُ بِٱلنُّذُرِ

Muhiuddin Khanসামুদ সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَقَالُوٓا۟ أَبَشَرًا مِّنَّا وَٰحِدًا نَّتَّبِعُهُۥٓ إِنَّآ إِذًا لَّفِى ضَلَٰلٍ وَسُعُرٍ

Muhiuddin Khanতারা বলেছিলঃ আমরা কি আমাদেরই একজনের অনুসরণ করব? তবে তো আমরা বিপথগামী ও বিকার গ্রস্থরূপে গণ্য হব।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَءُلْقِىَ ٱلذِّكْرُ عَلَيْهِ مِنۢ بَيْنِنَا بَلْ هُوَ كَذَّابٌ أَشِرٌ

Muhiuddin Khanআমাদের মধ্যে কি তারই প্রতি উপদেশ নাযিল করা হয়েছে? বরং সে একজন মিথ্যাবাদী, দাম্ভিক।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

سَيَعْلَمُونَ غَدًا مَّنِ ٱلْكَذَّابُ ٱلْأَشِرُ

Muhiuddin Khanএখন আগামীকল্যই তারা জানতে পারবে কে মিথ্যাবাদী, দাম্ভিক।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّا مُرْسِلُوا۟ ٱلنَّاقَةِ فِتْنَةً لَّهُمْ فَٱرْتَقِبْهُمْ وَٱصْطَبِرْ

Muhiuddin Khanআমি তাদের পরীক্ষার জন্য এক উষ্ট্রী প্রেরণ করব, অতএব, তাদের প্রতি লক্ষ্য রাখ এবং সবর কর।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَنَبِّئْهُمْ أَنَّ ٱلْمَآءَ قِسْمَةٌۢ بَيْنَهُمْ كُلُّ شِرْبٍ مُّحْتَضَرٌ

Muhiuddin Khanএবং তাদেরকে জানিয়ে দাও যে, তাদের মধ্যে পানির পালা নির্ধারিত হয়েছে এবং পালাক্রমে উপস্থিত হতে হবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَنَادَوْا۟ صَاحِبَهُمْ فَتَعَاطَىٰ فَعَقَرَ

Muhiuddin Khanঅতঃপর তারা তাদের সঙ্গীকে ডাকল। সে তাকে ধরল এবং বধ করল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَكَيْفَ كَانَ عَذَابِى وَنُذُرِ

Muhiuddin Khanঅতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّآ أَرْسَلْنَا عَلَيْهِمْ صَيْحَةً وَٰحِدَةً فَكَانُوا۟ كَهَشِيمِ ٱلْمُحْتَظِرِ

Muhiuddin Khanআমি তাদের প্রতি একটিমাত্র নিনাদ প্রেরণ করেছিলাম। এতেই তারা হয়ে গেল শুষ্ক শাখাপল্লব নির্মিত দলিত খোয়াড়ের ন্যায়।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ

Muhiuddin Khanআমি কোরআনকে বোঝার জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كَذَّبَتْ قَوْمُ لُوطٍۭ بِٱلنُّذُرِ

Muhiuddin Khanলূত-সম্প্রদায় সতর্ককারীদের প্রতি মিথ্যারোপ করেছিল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّآ أَرْسَلْنَا عَلَيْهِمْ حَاصِبًا إِلَّآ ءَالَ لُوطٍ نَّجَّيْنَٰهُم بِسَحَرٍ

Muhiuddin Khanআমি তাদের প্রতি প্রেরণ করেছিলাম প্রস্তর বর্ষণকারী প্রচন্ড ঘূর্ণিবায়ু; কিন্তু লূত পরিবারের উপর নয়। আমি তাদেরকে রাতের শেষপ্রহরে উদ্ধার করেছিলাম।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

نِّعْمَةً مِّنْ عِندِنَا كَذَٰلِكَ نَجْزِى مَن شَكَرَ

Muhiuddin Khanআমার পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ। যারা কৃতজ্ঞতা স্বীকার করে, আমি তাদেরকে এভাবে পুরস্কৃত করে থকি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَقَدْ أَنذَرَهُم بَطْشَتَنَا فَتَمَارَوْا۟ بِٱلنُّذُرِ

Muhiuddin Khanলূত (আঃ) তাদেরকে আমার প্রচন্ড পাকড়াও সম্পর্কে সতর্ক করেছিল। অতঃপর তারা সতর্কবাণী সম্পর্কে বাকবিতন্ডা করেছিল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَقَدْ رَٰوَدُوهُ عَن ضَيْفِهِۦ فَطَمَسْنَآ أَعْيُنَهُمْ فَذُوقُوا۟ عَذَابِى وَنُذُرِ

Muhiuddin Khanতারা লূতের (আঃ) কাছে তার মেহমানদেরকে দাবী করেছিল। তখন আমি তাদের চক্ষু লোপ করে দিলাম। অতএব, আস্বাদন কর আমার শাস্তি ও সতর্কবাণী।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَقَدْ صَبَّحَهُم بُكْرَةً عَذَابٌ مُّسْتَقِرٌّ

Muhiuddin Khanতাদেরকে প্রত্যুষে নির্ধারিত শাস্তি আঘাত হেনেছিল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَذُوقُوا۟ عَذَابِى وَنُذُرِ

Muhiuddin Khanঅতএব, আমার শাস্তি ও সতর্কবাণী আস্বাদন কর।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ

Muhiuddin Khanআমি কোরআনকে বোঝবার জন্যে সহজ করে দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَقَدْ جَآءَ ءَالَ فِرْعَوْنَ ٱلنُّذُرُ

Muhiuddin Khanফেরাউন সম্প্রদায়ের কাছেও সতর্ককারীগণ আগমন করেছিল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا كُلِّهَا فَأَخَذْنَٰهُمْ أَخْذَ عَزِيزٍ مُّقْتَدِرٍ

Muhiuddin Khanতারা আমার সকল নিদর্শনের প্রতি মিথ্যারোপ করেছিল। অতঃপর আমি পরাভূতকারী, পরাক্রমশালীর ন্যায় তাদেরকে পাকড়াও করলাম।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَكُفَّارُكُمْ خَيْرٌ مِّنْ أُو۟لَٰٓئِكُمْ أَمْ لَكُم بَرَآءَةٌ فِى ٱلزُّبُرِ

Muhiuddin Khanতোমাদের মধ্যকার কাফেররা কি তাদের চাইতে শ্রেষ্ঠ ? না তোমাদের মুক্তির সনদপত্র রয়েছে কিতাবসমূহে?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَمْ يَقُولُونَ نَحْنُ جَمِيعٌ مُّنتَصِرٌ

Muhiuddin Khanনা তারা বলে যে, আমারা এক অপরাজেয় দল?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

سَيُهْزَمُ ٱلْجَمْعُ وَيُوَلُّونَ ٱلدُّبُرَ

Muhiuddin Khanএ দল তো সত্ত্বরই পরাজিত হবে এবং পৃষ্ঠপ্রদর্শন করবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

بَلِ ٱلسَّاعَةُ مَوْعِدُهُمْ وَٱلسَّاعَةُ أَدْهَىٰ وَأَمَرُّ

Muhiuddin Khanবরং কেয়ামত তাদের প্রতিশ্রুত সময় এবং কেয়ামত ঘোরতর বিপদ ও তিক্ততর।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّ ٱلْمُجْرِمِينَ فِى ضَلَٰلٍ وَسُعُرٍ

Muhiuddin Khanনিশ্চয় অপরাধীরা পথভ্রষ্ট ও বিকারগ্রস্ত।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

يَوْمَ يُسْحَبُونَ فِى ٱلنَّارِ عَلَىٰ وُجُوهِهِمْ ذُوقُوا۟ مَسَّ سَقَرَ

Muhiuddin Khanযেদিন তাদেরকে মুখ হিঁচড়ে টেনে নেয়া হবে জাহান্নামে, বলা হবেঃ অগ্নির খাদ্য আস্বাদন কর।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّا كُلَّ شَىْءٍ خَلَقْنَٰهُ بِقَدَرٍ

Muhiuddin Khanআমি প্রত্যেক বস্তুকে পরিমিতরূপে সৃষ্টি করেছি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَمَآ أَمْرُنَآ إِلَّا وَٰحِدَةٌ كَلَمْحٍۭ بِٱلْبَصَرِ

Muhiuddin Khanআমার কাজ তো এক মুহূর্তে চোখের পলকের মত।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَقَدْ أَهْلَكْنَآ أَشْيَاعَكُمْ فَهَلْ مِن مُّدَّكِرٍ

Muhiuddin Khanআমি তোমাদের সমমনা লোকদেরকে ধ্বংস করেছি, অতএব, কোন চিন্তাশীল আছে কি?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَكُلُّ شَىْءٍ فَعَلُوهُ فِى ٱلزُّبُرِ

Muhiuddin Khanতারা যা কিছু করেছে, সবই আমলনামায় লিপিবদ্ধ আছে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَكُلُّ صَغِيرٍ وَكَبِيرٍ مُّسْتَطَرٌ

Muhiuddin Khanছোট ও বড় সবই লিপিবদ্ধ।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّٰتٍ وَنَهَرٍ

Muhiuddin Khanখোদাভীরুরা থাকবে জান্নাতে ও নির্ঝরিণীতে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فِى مَقْعَدِ صِدْقٍ عِندَ مَلِيكٍ مُّقْتَدِرٍۭ

Muhiuddin Khanযোগ্য আসনে, সর্বাধিপতি সম্রাটের সান্নিধ্যে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

কোনো বিষয় খুঁজছেন? অর্থভিত্তিক অনুসন্ধান চেষ্টা করুন — আপনার প্রশ্ন ৬,২৩৬ আয়াতে খোঁজা হয়।
ভাষা — 70