হোম › সূরাসমূহ › সূরা An-Najm
সূরা An-Najm النجم
৬২ আয়াত · মক্কি · নাযিলের ক্রম ২৩
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلنَّجْمِ إِذَا هَوَىٰ
Muhiuddin Khan নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
مَا ضَلَّ صَاحِبُكُمْ وَمَا غَوَىٰ
Muhiuddin Khan তোমাদের সংগী পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَا يَنطِقُ عَنِ ٱلْهَوَىٰٓ
Muhiuddin Khan এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنْ هُوَ إِلَّا وَحْىٌ يُوحَىٰ
Muhiuddin Khan কোরআন ওহী, যা প্রত্যাদেশ হয়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
عَلَّمَهُۥ شَدِيدُ ٱلْقُوَىٰ
Muhiuddin Khan তাঁকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেশতা,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ذُو مِرَّةٍ فَٱسْتَوَىٰ
Muhiuddin Khan সহজাত শক্তিসম্পন্ন, সে নিজ আকৃতিতে প্রকাশ পেল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَهُوَ بِٱلْأُفُقِ ٱلْأَعْلَىٰ
Muhiuddin Khan উর্ধ্ব দিগন্তে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ
Muhiuddin Khan অতঃপর নিকটবর্তী হল ও ঝুলে গেল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَىٰ
Muhiuddin Khan তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরও কম।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَأَوْحَىٰٓ إِلَىٰ عَبْدِهِۦ مَآ أَوْحَىٰ
Muhiuddin Khan তখন আল্লাহ তাঁর দাসের প্রতি যা প্রত্যাদেশ করবার, তা প্রত্যাদেশ করলেন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
مَا كَذَبَ ٱلْفُؤَادُ مَا رَأَىٰٓ
Muhiuddin Khan রসূলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَفَتُمَٰرُونَهُۥ عَلَىٰ مَا يَرَىٰ
Muhiuddin Khan তোমরা কি বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَلَقَدْ رَءَاهُ نَزْلَةً أُخْرَىٰ
Muhiuddin Khan নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
عِندَ سِدْرَةِ ٱلْمُنتَهَىٰ
Muhiuddin Khan সিদরাতুলমুন্তাহার নিকটে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
عِندَهَا جَنَّةُ ٱلْمَأْوَىٰٓ
Muhiuddin Khan যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِذْ يَغْشَى ٱلسِّدْرَةَ مَا يَغْشَىٰ
Muhiuddin Khan যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার, তদ্দ্বারা আচ্ছন্ন ছিল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
مَا زَاغَ ٱلْبَصَرُ وَمَا طَغَىٰ
Muhiuddin Khan তাঁর দৃষ্টিবিভ্রম হয় নি এবং সীমালংঘনও করেনি।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
لَقَدْ رَأَىٰ مِنْ ءَايَٰتِ رَبِّهِ ٱلْكُبْرَىٰٓ
Muhiuddin Khan নিশ্চয় সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَفَرَءَيْتُمُ ٱللَّٰتَ وَٱلْعُزَّىٰ
Muhiuddin Khan তোমরা কি ভেবে দেখেছ লাত ও ওযযা সম্পর্কে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَنَوٰةَ ٱلثَّالِثَةَ ٱلْأُخْرَىٰٓ
Muhiuddin Khan এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَلَكُمُ ٱلذَّكَرُ وَلَهُ ٱلْأُنثَىٰ
Muhiuddin Khan পুত্র-সন্তান কি তোমাদের জন্যে এবং কন্যা-সন্তান আল্লাহর জন্য?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
تِلْكَ إِذًا قِسْمَةٌ ضِيزَىٰٓ
Muhiuddin Khan এমতাবস্থায় এটা তো হবে খুবই অসংগত বন্টন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنْ هِىَ إِلَّآ أَسْمَآءٌ سَمَّيْتُمُوهَآ أَنتُمْ وَءَابَآؤُكُم مَّآ أَنزَلَ ٱللَّهُ بِهَا مِن سُلْطَٰنٍ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَمَا تَهْوَى ٱلْأَنفُسُ وَلَقَدْ جَآءَهُم مِّن رَّبِّهِمُ ٱلْهُدَىٰٓ
Muhiuddin Khan এগুলো কতগুলো নাম বৈ নয়, যা তোমরা এবং তোমাদের পূর্ব-পুরুষদের রেখেছ। এর সমর্থনে আল্লাহ কোন দলীল নাযিল করেননি। তারা অনুমান এবং প্রবৃত্তিরই অনুসরণ করে। অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَمْ لِلْإِنسَٰنِ مَا تَمَنَّىٰ
Muhiuddin Khan মানুষ যা চায়, তাই কি পায়?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَلِلَّهِ ٱلْـَٔاخِرَةُ وَٱلْأُولَىٰ
Muhiuddin Khan অতএব, পরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গলই আল্লাহর হাতে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَكَم مِّن مَّلَكٍ فِى ٱلسَّمَٰوَٰتِ لَا تُغْنِى شَفَٰعَتُهُمْ شَيْـًٔا إِلَّا مِنۢ بَعْدِ أَن يَأْذَنَ ٱللَّهُ لِمَن يَشَآءُ وَيَرْضَىٰٓ
Muhiuddin Khan আকাশে অনেক ফেরেশতা রয়েছে। তাদের কোন সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ আল্লাহ যার জন্যে ইচ্ছা ও যাকে পছন্দ করেন, অনুমতি না দেন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ لَيُسَمُّونَ ٱلْمَلَٰٓئِكَةَ تَسْمِيَةَ ٱلْأُنثَىٰ
Muhiuddin Khan যারা পরকালে বিশ্বাস করে না, তারাই ফেরেশতাকে নারীবাচক নাম দিয়ে থাকে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَا لَهُم بِهِۦ مِنْ عِلْمٍ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ وَإِنَّ ٱلظَّنَّ لَا يُغْنِى مِنَ ٱلْحَقِّ شَيْـًٔا
Muhiuddin Khan অথচ এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই। তারা কেবল অনুমানের উপর চলে। অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَأَعْرِضْ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا
Muhiuddin Khan অতএব যে আমার স্মরণে বিমুখ এবং কেবল পার্থিব জীবনই কামনা করে তার তরফ থেকে আপনি মুখ ফিরিয়ে নিন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ذَٰلِكَ مَبْلَغُهُم مِّنَ ٱلْعِلْمِ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِمَنِ ٱهْتَدَىٰ
Muhiuddin Khan তাদের জ্ঞানের পরিধি এ পর্যন্তই। নিশ্চয় আপনার পালনকর্তা ভাল জানেন, কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনিই ভাল জানেন কে সুপথপ্রাপ্ত হয়েছে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ لِيَجْزِىَ ٱلَّذِينَ أَسَٰٓـُٔوا۟ بِمَا عَمِلُوا۟ وَيَجْزِىَ ٱلَّذِينَ أَحْسَنُوا۟ بِٱلْحُسْنَى
Muhiuddin Khan নভোমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে, সবই আল্লাহর, যাতে তিনি মন্দকর্মীদেরকে তাদের কর্মের প্রতিফল দেন এবং সৎকর্মীদেরকে দেন ভাল ফল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ٱلَّذِينَ يَجْتَنِبُونَ كَبَٰٓئِرَ ٱلْإِثْمِ وَٱلْفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلْمَغْفِرَةِ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنشَأَكُم مِّنَ ٱلْأَرْضِ وَإِذْ أَنتُمْ أَجِنَّةٌ فِى بُطُونِ أُمَّهَٰتِكُمْ فَلَا تُزَكُّوٓا۟ أَنفُسَكُمْ هُوَ أَعْلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ
Muhiuddin Khan যারা বড় বড় গোনাহ ও অশ্লীলকার্য থেকে বেঁচে থাকে ছোটখাট অপরাধ করলেও নিশ্চয় আপনার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত। তিনি তোমাদের সম্পর্কে ভাল জানেন, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু ছিলে। অতএব তোমরা আত্নপ্রশংসা করো না। তিনি ভাল জানেন কে সংযমী।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَفَرَءَيْتَ ٱلَّذِى تَوَلَّىٰ
Muhiuddin Khan আপনি কি তাকে দেখেছেন, যে মুখ ফিরিয়ে নেয়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَأَعْطَىٰ قَلِيلًا وَأَكْدَىٰٓ
Muhiuddin Khan এবং দেয় সামান্যই ও পাষাণ হয়ে যায়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَعِندَهُۥ عِلْمُ ٱلْغَيْبِ فَهُوَ يَرَىٰٓ
Muhiuddin Khan তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে, সে দেখে?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِى صُحُفِ مُوسَىٰ
Muhiuddin Khan তাকে কি জানানো হয়নি যা আছে মূসার কিতাবে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِبْرَٰهِيمَ ٱلَّذِى وَفَّىٰٓ
Muhiuddin Khan এবং ইব্রাহীমের কিতাবে, যে তার দায়িত্ব পালন করেছিল?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ
Muhiuddin Khan কিতাবে এই আছে যে, কোন ব্যক্তি কারও গোনাহ নিজে বহন করবে না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَأَن لَّيْسَ لِلْإِنسَٰنِ إِلَّا مَا سَعَىٰ
Muhiuddin Khan এবং মানুষ তাই পায়, যা সে করে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَأَنَّ سَعْيَهُۥ سَوْفَ يُرَىٰ
Muhiuddin Khan তার কর্ম শীঘ্রই দেখা হবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ثُمَّ يُجْزَىٰهُ ٱلْجَزَآءَ ٱلْأَوْفَىٰ
Muhiuddin Khan অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেয়া হবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلْمُنتَهَىٰ
Muhiuddin Khan তোমার পালনকর্তার কাছে সবকিছুর সমাপ্তি,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَأَنَّهُۥ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰ
Muhiuddin Khan এবং তিনিই হাসান ও কাঁদান
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَأَنَّهُۥ هُوَ أَمَاتَ وَأَحْيَا
Muhiuddin Khan এবং তিনিই মারেন ও বাঁচান,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَأَنَّهُۥ خَلَقَ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰ
Muhiuddin Khan এবং তিনিই সৃষ্টি করেন যুগল-পুরুষ ও নারী।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
مِن نُّطْفَةٍ إِذَا تُمْنَىٰ
Muhiuddin Khan একবিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَأَنَّ عَلَيْهِ ٱلنَّشْأَةَ ٱلْأُخْرَىٰ
Muhiuddin Khan পুনরুত্থানের দায়িত্ব তাঁরই,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَأَنَّهُۥ هُوَ أَغْنَىٰ وَأَقْنَىٰ
Muhiuddin Khan এবং তিনিই ধনবান করেন ও সম্পদ দান করেন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَأَنَّهُۥ هُوَ رَبُّ ٱلشِّعْرَىٰ
Muhiuddin Khan তিনি শিরা নক্ষত্রের মালিক।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَأَنَّهُۥٓ أَهْلَكَ عَادًا ٱلْأُولَىٰ
Muhiuddin Khan তিনিই প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَثَمُودَا۟ فَمَآ أَبْقَىٰ
Muhiuddin Khan এবং সামুদকেও; অতঃপর কাউকে অব্যহতি দেননি।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَقَوْمَ نُوحٍ مِّن قَبْلُ إِنَّهُمْ كَانُوا۟ هُمْ أَظْلَمَ وَأَطْغَىٰ
Muhiuddin Khan এবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে, তারা ছিল আরও জালেম ও অবাধ্য।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱلْمُؤْتَفِكَةَ أَهْوَىٰ
Muhiuddin Khan তিনিই জনপদকে শুন্যে উত্তোলন করে নিক্ষেপ করেছেন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَغَشَّىٰهَا مَا غَشَّىٰ
Muhiuddin Khan অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكَ تَتَمَارَىٰ
Muhiuddin Khan অতঃপর তুমি তোমার পালনকর্তার কোন অনুগ্রহকে মিথ্যা বলবে?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
هَٰذَا نَذِيرٌ مِّنَ ٱلنُّذُرِ ٱلْأُولَىٰٓ
Muhiuddin Khan অতীতের সতর্ককারীদের মধ্যে সে-ও একজন সতর্ককারী।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَزِفَتِ ٱلْـَٔازِفَةُ
Muhiuddin Khan কেয়ামত নিকটে এসে গেছে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
لَيْسَ لَهَا مِن دُونِ ٱللَّهِ كَاشِفَةٌ
Muhiuddin Khan আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَفَمِنْ هَٰذَا ٱلْحَدِيثِ تَعْجَبُونَ
Muhiuddin Khan তোমরা কি এই বিষয়ে আশ্চর্যবোধ করছ?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَتَضْحَكُونَ وَلَا تَبْكُونَ
Muhiuddin Khan এবং হাসছ-ক্রন্দন করছ না?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَأَنتُمْ سَٰمِدُونَ
Muhiuddin Khan তোমরা ক্রীড়া-কৌতুক করছ,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَٱسْجُدُوا۟ لِلَّهِ وَٱعْبُدُوا۟
Muhiuddin Khan অতএব আল্লাহকে সেজদা কর এবং তাঁর এবাদত কর।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
← সূরা At-Tur
সূরা Al-Qamar →
কোনো বিষয় খুঁজছেন? অর্থভিত্তিক অনুসন্ধান চেষ্টা করুন — আপনার প্রশ্ন ৬,২৩৬ আয়াতে খোঁজা হয়।
→
আরবি পাঠ ও অনুবাদ Tanzil ও QuranEnc -এর মাধ্যমে — হুবহু, অপরিবর্তিত · অনুবাদ তাদের অনুবাদকদের এবং কুরআন নিজে নয়
এটি একটি গবেষণা সহায়ক, ফতোয়ার উৎস নয়।