caseriqআল-কুরআনে অর্থভিত্তিক অনুসন্ধান

সূরা At-Tur الطور

৪৯ আয়াত · মক্কি · নাযিলের ক্রম ৭৬

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلطُّورِ

Muhiuddin Khanকসম তূরপর্বতের,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَكِتَٰبٍ مَّسْطُورٍ

Muhiuddin Khanএবং লিখিত কিতাবের,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فِى رَقٍّ مَّنشُورٍ

Muhiuddin Khanপ্রশস্ত পত্রে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَٱلْبَيْتِ ٱلْمَعْمُورِ

Muhiuddin Khanকসম বায়তুল-মামুর তথা আবাদ গৃহের,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَٱلسَّقْفِ ٱلْمَرْفُوعِ

Muhiuddin Khanএবং সমুন্নত ছাদের,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَٱلْبَحْرِ ٱلْمَسْجُورِ

Muhiuddin Khanএবং উত্তাল সমুদ্রের,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَٰقِعٌ

Muhiuddin Khanআপনার পালনকর্তার শাস্তি অবশ্যম্ভাবী,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

مَّا لَهُۥ مِن دَافِعٍ

Muhiuddin Khanতা কেউ প্রতিরোধ করতে পারবে না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

يَوْمَ تَمُورُ ٱلسَّمَآءُ مَوْرًا

Muhiuddin Khanসেদিন আকাশ প্রকম্পিত হবে প্রবলভাবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَتَسِيرُ ٱلْجِبَالُ سَيْرًا

Muhiuddin Khanএবং পর্বতমালা হবে চলমান,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَوَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Muhiuddin Khanসেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ٱلَّذِينَ هُمْ فِى خَوْضٍ يَلْعَبُونَ

Muhiuddin Khanযারা ক্রীড়াচ্ছলে মিছেমিছি কথা বানায়।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

يَوْمَ يُدَعُّونَ إِلَىٰ نَارِ جَهَنَّمَ دَعًّا

Muhiuddin Khanসেদিন তোমাদেরকে জাহান্নামের অগ্নির দিকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

هَٰذِهِ ٱلنَّارُ ٱلَّتِى كُنتُم بِهَا تُكَذِّبُونَ

Muhiuddin Khanএবং বলা হবেঃ এই সেই অগ্নি, যাকে তোমরা মিথ্যা বলতে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَفَسِحْرٌ هَٰذَآ أَمْ أَنتُمْ لَا تُبْصِرُونَ

Muhiuddin Khanএটা কি জাদু, না তোমরা চোখে দেখছ না?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ٱصْلَوْهَا فَٱصْبِرُوٓا۟ أَوْ لَا تَصْبِرُوا۟ سَوَآءٌ عَلَيْكُمْ إِنَّمَا تُجْزَوْنَ مَا كُنتُمْ تَعْمَلُونَ

Muhiuddin Khanএতে প্রবেশ কর অতঃপর তোমরা সবর কর অথবা না কর, উভয়ই তোমাদের জন্য সমান। তোমরা যা করতে তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেয়া হবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّٰتٍ وَنَعِيمٍ

Muhiuddin Khanনিশ্চয় খোদাভীরুরা থাকবে জান্নাতে ও নেয়ামতে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَٰكِهِينَ بِمَآ ءَاتَىٰهُمْ رَبُّهُمْ وَوَقَىٰهُمْ رَبُّهُمْ عَذَابَ ٱلْجَحِيمِ

Muhiuddin Khanতারা উপভোগ করবে যা তাদের পালনকর্তা তাদের দেবেন এবং তিনি জাহান্নামের আযাব থেকে তাদেরকে রক্ষা করবেন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

Muhiuddin Khanতাদেরকে বলা হবেঃ তোমরা যা করতে তার প্রতিফলস্বরূপ তোমরা তৃপ্ত হয়ে পানাহার কর।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

مُتَّكِـِٔينَ عَلَىٰ سُرُرٍ مَّصْفُوفَةٍ وَزَوَّجْنَٰهُم بِحُورٍ عِينٍ

Muhiuddin Khanতারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে। আমি তাদেরকে আয়তলোচনা হুরদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করে দেব।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱتَّبَعَتْهُمْ ذُرِّيَّتُهُم بِإِيمَٰنٍ أَلْحَقْنَا بِهِمْ ذُرِّيَّتَهُمْ وَمَآ أَلَتْنَٰهُم مِّنْ عَمَلِهِم مِّن شَىْءٍ كُلُّ ٱمْرِئٍۭ بِمَا كَسَبَ رَهِينٌ

Muhiuddin Khanযারা ঈমানদার এবং যাদের সন্তানরা ঈমানে তাদের অনুগামী, আমি তাদেরকে তাদের পিতৃপুরুষদের সাথে মিলিত করে দেব এবং তাদের আমল বিন্দুমাত্রও হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃত কর্মের জন্য দায়ী।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَأَمْدَدْنَٰهُم بِفَٰكِهَةٍ وَلَحْمٍ مِّمَّا يَشْتَهُونَ

Muhiuddin Khanআমি তাদেরকে দেব ফল-মূল এবং মাংস যা তারা চাইবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

يَتَنَٰزَعُونَ فِيهَا كَأْسًا لَّا لَغْوٌ فِيهَا وَلَا تَأْثِيمٌ

Muhiuddin Khanসেখানে তারা একে অপরকে পানপাত্র দেবে; যাতে অসার বকাবকি নেই এবং পাপকর্মও নেই।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَيَطُوفُ عَلَيْهِمْ غِلْمَانٌ لَّهُمْ كَأَنَّهُمْ لُؤْلُؤٌ مَّكْنُونٌ

Muhiuddin Khanসুরক্ষিত মোতিসদৃশ কিশোররা তাদের সেবায় ঘুরাফেরা করবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَآءَلُونَ

Muhiuddin Khanতারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

قَالُوٓا۟ إِنَّا كُنَّا قَبْلُ فِىٓ أَهْلِنَا مُشْفِقِينَ

Muhiuddin Khanতারা বলবেঃ আমরা ইতিপূর্বে নিজেদের বাসগৃহে ভীত-কম্পিত ছিলাম।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَمَنَّ ٱللَّهُ عَلَيْنَا وَوَقَىٰنَا عَذَابَ ٱلسَّمُومِ

Muhiuddin Khanঅতঃপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّا كُنَّا مِن قَبْلُ نَدْعُوهُ إِنَّهُۥ هُوَ ٱلْبَرُّ ٱلرَّحِيمُ

Muhiuddin Khanআমরা পূর্বেও আল্লাহকে ডাকতাম। তিনি সৌজন্যশীল, পরম দয়ালু।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَذَكِّرْ فَمَآ أَنتَ بِنِعْمَتِ رَبِّكَ بِكَاهِنٍ وَلَا مَجْنُونٍ

Muhiuddin Khanঅতএব, আপনি উপদেশ দান করুন। আপনার পালনকর্তার কৃপায় আপনি অতীন্দ্রিয়বাদী নন এবং উম্মাদও নন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَمْ يَقُولُونَ شَاعِرٌ نَّتَرَبَّصُ بِهِۦ رَيْبَ ٱلْمَنُونِ

Muhiuddin Khanতারা কি বলতে চায়ঃ সে একজন কবি আমরা তার মৃত্যু-দুর্ঘটনার প্রতীক্ষা করছি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

قُلْ تَرَبَّصُوا۟ فَإِنِّى مَعَكُم مِّنَ ٱلْمُتَرَبِّصِينَ

Muhiuddin Khanবলুনঃ তোমরা প্রতীক্ষা কর, আমিও তোমাদের সাথে প্রতীক্ষারত আছি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَمْ تَأْمُرُهُمْ أَحْلَٰمُهُم بِهَٰذَآ أَمْ هُمْ قَوْمٌ طَاغُونَ

Muhiuddin Khanতাদের বুদ্ধি কি এ বিষয়ে তাদেরকে আদেশ করে, না তারা সীমালংঘনকারী সম্প্রদায়?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَمْ يَقُولُونَ تَقَوَّلَهُۥ بَل لَّا يُؤْمِنُونَ

Muhiuddin Khanনা তারা বলেঃ এই কোরআন সে নিজে রচনা করেছে? বরং তারা অবিশ্বাসী।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَلْيَأْتُوا۟ بِحَدِيثٍ مِّثْلِهِۦٓ إِن كَانُوا۟ صَٰدِقِينَ

Muhiuddin Khanযদি তারা সত্যবাদী হয়ে থাকে, তবেএর অনুরূপ কোন রচনা উপস্থিত করুক।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَمْ خُلِقُوا۟ مِنْ غَيْرِ شَىْءٍ أَمْ هُمُ ٱلْخَٰلِقُونَ

Muhiuddin Khanতারা কি আপনা-আপনিই সৃজিত হয়ে গেছে, না তারা নিজেরাই স্রষ্টা?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَمْ خَلَقُوا۟ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ بَل لَّا يُوقِنُونَ

Muhiuddin Khanনা তারা নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছে? বরং তারা বিশ্বাস করে না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَمْ عِندَهُمْ خَزَآئِنُ رَبِّكَ أَمْ هُمُ ٱلْمُصَۣيْطِرُونَ

Muhiuddin Khanতাদের কাছে কি আপনার পালনকর্তার ভান্ডার রয়েছে, না তারাই সবকিছুর তত্ত্বাবধায়ক?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَمْ لَهُمْ سُلَّمٌ يَسْتَمِعُونَ فِيهِ فَلْيَأْتِ مُسْتَمِعُهُم بِسُلْطَٰنٍ مُّبِينٍ

Muhiuddin Khanনা তাদের কোন সিঁড়ি আছে, যাতে আরোহণ করে তারা শ্রবণ করে? থাকলে তাদের শ্রোতা সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করুক।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَمْ لَهُ ٱلْبَنَٰتُ وَلَكُمُ ٱلْبَنُونَ

Muhiuddin Khanনা তার কন্যা-সন্তান আছে আর তোমাদের আছে পুত্রসন্তান?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَمْ تَسْـَٔلُهُمْ أَجْرًا فَهُم مِّن مَّغْرَمٍ مُّثْقَلُونَ

Muhiuddin Khanনা আপনি তাদের কাছে পারিশ্রমিক চান যে, তাদের উপর জরিমানার বোঝা চেপে বসে?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَمْ عِندَهُمُ ٱلْغَيْبُ فَهُمْ يَكْتُبُونَ

Muhiuddin Khanনা তাদের কাছে অদৃশ্য বিষয়ের জ্ঞান আছে যে, তারাই তা লিপিবদ্ধ করে?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَمْ يُرِيدُونَ كَيْدًا فَٱلَّذِينَ كَفَرُوا۟ هُمُ ٱلْمَكِيدُونَ

Muhiuddin Khanনা তারা চক্রান্ত করতে চায়? অতএব যারা কাফের, তারই চক্রান্তের শিকার হবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَمْ لَهُمْ إِلَٰهٌ غَيْرُ ٱللَّهِ سُبْحَٰنَ ٱللَّهِ عَمَّا يُشْرِكُونَ

Muhiuddin Khanনা তাদের আল্লাহ তা’আলা ব্যতীত কোন উপাস্য আছে? তারা যাকে শরীক করে, আল্লাহ তা’আলা তা থেকে পবিত্র।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِن يَرَوْا۟ كِسْفًا مِّنَ ٱلسَّمَآءِ سَاقِطًا يَقُولُوا۟ سَحَابٌ مَّرْكُومٌ

Muhiuddin Khanতারা যদি আকাশের কোন খন্ডকে পতিত হতে দেখে, তবে বলে এটা তো পুঞ্জীভুত মেঘ।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَذَرْهُمْ حَتَّىٰ يُلَٰقُوا۟ يَوْمَهُمُ ٱلَّذِى فِيهِ يُصْعَقُونَ

Muhiuddin Khanতাদেরকে ছেড়ে দিন সেদিন পর্যন্ত, যেদিন তাদের উপর বজ্রাঘাত পতিত হবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

يَوْمَ لَا يُغْنِى عَنْهُمْ كَيْدُهُمْ شَيْـًٔا وَلَا هُمْ يُنصَرُونَ

Muhiuddin Khanসেদিন তাদের চক্রান্ত তাদের কোন উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِنَّ لِلَّذِينَ ظَلَمُوا۟ عَذَابًا دُونَ ذَٰلِكَ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ

Muhiuddin Khanগোনাহগারদের জন্যে এছাড়া আরও শাস্তি রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَٱصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَإِنَّكَ بِأَعْيُنِنَا وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِينَ تَقُومُ

Muhiuddin Khanআপনি আপনার পালনকর্তার নির্দেশের অপেক্ষায় সবর করুন। আপনি আমার দৃষ্টির সামনে আছেন এবং আপনি আপনার পালনকর্তꦣ2494;র সপ্রশংস পবিত্রতা ঘোষণা করুন যখন আপনি গাত্রোত্থান করেন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَمِنَ ٱلَّيْلِ فَسَبِّحْهُ وَإِدْبَٰرَ ٱلنُّجُومِ

Muhiuddin Khanএবং রাত্রির কিছু অংশে এবং তারকা অস্তমিত হওয়ার সময় তাঁর পবিত্রতা ঘোষণা করুন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

কোনো বিষয় খুঁজছেন? অর্থভিত্তিক অনুসন্ধান চেষ্টা করুন — আপনার প্রশ্ন ৬,২৩৬ আয়াতে খোঁজা হয়।
ভাষা — 70