সূরা Al-Burooj البروج
২২ আয়াত · মক্কি · নাযিলের ক্রম ২৭
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلْبُرُوجِ
Muhiuddin Khanশপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱلْيَوْمِ ٱلْمَوْعُودِ
Muhiuddin Khanএবং প্রতিশ্রুত দিবসের,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَشَاهِدٍ وَمَشْهُودٍ
Muhiuddin Khanএবং সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قُتِلَ أَصْحَٰبُ ٱلْأُخْدُودِ
Muhiuddin Khanঅভিশপ্ত হয়েছে গর্ত ওয়ালারা অর্থাৎ,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ٱلنَّارِ ذَاتِ ٱلْوَقُودِ
Muhiuddin Khanঅনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা;
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ
Muhiuddin Khanযখন তারা তার কিনারায় বসেছিল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَهُمْ عَلَىٰ مَا يَفْعَلُونَ بِٱلْمُؤْمِنِينَ شُهُودٌ
Muhiuddin Khanএবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল, তা নিরীক্ষণ করছিল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَا نَقَمُوا۟ مِنْهُمْ إِلَّآ أَن يُؤْمِنُوا۟ بِٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ
Muhiuddin Khanতারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ شَهِيدٌ
Muhiuddin Khanযিনি নভোমন্ডল ও ভূমন্ডলের ক্ষমতার মালিক, আল্লাহর সামনে রয়েছে সবকিছু।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّ ٱلَّذِينَ فَتَنُوا۟ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ ثُمَّ لَمْ يَتُوبُوا۟ فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ ٱلْحَرِيقِ
Muhiuddin Khanযারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, তাদের জন্যে আছে জাহান্নামের শাস্তি, আর আছে দহন যন্ত্রণা,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ جَنَّٰتٌ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ ذَٰلِكَ ٱلْفَوْزُ ٱلْكَبِيرُ
Muhiuddin Khanযারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই মহাসাফল্য।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ
Muhiuddin Khanনিশ্চয় তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّهُۥ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ
Muhiuddin Khanতিনিই প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَهُوَ ٱلْغَفُورُ ٱلْوَدُودُ
Muhiuddin Khanতিনি ক্ষমাশীল, প্রেমময়;
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ذُو ٱلْعَرْشِ ٱلْمَجِيدُ
Muhiuddin Khanমহান আরশের অধিকারী।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَعَّالٌ لِّمَا يُرِيدُ
Muhiuddin Khanতিনি যা চান, তাই করেন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْجُنُودِ
Muhiuddin Khanআপনার কাছে সৈন্যবাহিনীর ইতিবৃত্ত পৌছেছে কি?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فِرْعَوْنَ وَثَمُودَ
Muhiuddin Khanফেরাউনের এবং সামুদের?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى تَكْذِيبٍ
Muhiuddin Khanবরং যারা কাফের, তারা মিথ্যারোপে রত আছে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱللَّهُ مِن وَرَآئِهِم مُّحِيطٌۢ
Muhiuddin Khanআল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
بَلْ هُوَ قُرْءَانٌ مَّجِيدٌ
Muhiuddin Khanবরং এটা মহান কোরআন,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فِى لَوْحٍ مَّحْفُوظٍۭ
Muhiuddin Khanলওহে মাহফুযে লিপিবদ্ধ।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
কোনো বিষয় খুঁজছেন? অর্থভিত্তিক অনুসন্ধান চেষ্টা করুন — আপনার প্রশ্ন ৬,২৩৬ আয়াতে খোঁজা হয়।
→