caseriqআল-কুরআনে অর্থভিত্তিক অনুসন্ধান

সূরা At-Taariq الطارق

১৭ আয়াত · মক্কি · নাযিলের ক্রম ৩৬

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ

Muhiuddin Khanশপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ

Muhiuddin Khanআপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ

Muhiuddin Khanসেটা এক উজ্জ্বল নক্ষত্র।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِن كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌ

Muhiuddin Khanপ্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ مِمَّ خُلِقَ

Muhiuddin Khanঅতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

خُلِقَ مِن مَّآءٍ دَافِقٍ

Muhiuddin Khanসে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ

Muhiuddin Khanএটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌ

Muhiuddin Khanনিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ

Muhiuddin Khanযেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَمَا لَهُۥ مِن قُوَّةٍ وَلَا نَاصِرٍ

Muhiuddin Khanসেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ

Muhiuddin Khanশপথ চক্রশীল আকাশের

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ

Muhiuddin Khanএবং বিদারনশীল পৃথিবীর

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّهُۥ لَقَوْلٌ فَصْلٌ

Muhiuddin Khanনিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَمَا هُوَ بِٱلْهَزْلِ

Muhiuddin Khanএবং এটা উপহাস নয়।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا

Muhiuddin Khanতারা ভীষণ চক্রান্ত করে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَأَكِيدُ كَيْدًا

Muhiuddin Khanআর আমিও কৌশল করি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَمَهِّلِ ٱلْكَٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا

Muhiuddin Khanঅতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

কোনো বিষয় খুঁজছেন? অর্থভিত্তিক অনুসন্ধান চেষ্টা করুন — আপনার প্রশ্ন ৬,২৩৬ আয়াতে খোঁজা হয়।
ভাষা — 70