caseriqআল-কুরআনে অর্থভিত্তিক অনুসন্ধান

সূরা Al-Mursalaat المرسلات

৫০ আয়াত · মক্কি · নাযিলের ক্রম ৩৩

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلْمُرْسَلَٰتِ عُرْفًا

Muhiuddin Khanকল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَٱلْعَٰصِفَٰتِ عَصْفًا

Muhiuddin Khanসজোরে প্রবাহিত ঝটিকার শপথ,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَٱلنَّٰشِرَٰتِ نَشْرًا

Muhiuddin Khanমেঘবিস্তৃতকারী বায়ুর শপথ

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَٱلْفَٰرِقَٰتِ فَرْقًا

Muhiuddin Khanমেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَٱلْمُلْقِيَٰتِ ذِكْرًا

Muhiuddin Khanওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ-

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

عُذْرًا أَوْ نُذْرًا

Muhiuddin Khanওযর-আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٌ

Muhiuddin Khanনিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتْ

Muhiuddin Khanঅতঃপর যখন নক্ষত্রসমুহ নির্বাপিত হবে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتْ

Muhiuddin Khanযখন আকাশ ছিদ্রযুক্ত হবে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِذَا ٱلْجِبَالُ نُسِفَتْ

Muhiuddin Khanযখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِذَا ٱلرُّسُلُ أُقِّتَتْ

Muhiuddin Khanযখন রসূলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

لِأَىِّ يَوْمٍ أُجِّلَتْ

Muhiuddin Khanএসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

لِيَوْمِ ٱلْفَصْلِ

Muhiuddin Khanবিচার দিবসের জন্য।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلْفَصْلِ

Muhiuddin Khanআপনি জানেন বিচার দিবস কি?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Muhiuddin Khanসেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَلَمْ نُهْلِكِ ٱلْأَوَّلِينَ

Muhiuddin Khanআমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ثُمَّ نُتْبِعُهُمُ ٱلْـَٔاخِرِينَ

Muhiuddin Khanঅতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ

Muhiuddin Khanঅপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Muhiuddin Khanসেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّآءٍ مَّهِينٍ

Muhiuddin Khanআমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَجَعَلْنَٰهُ فِى قَرَارٍ مَّكِينٍ

Muhiuddin Khanঅতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِلَىٰ قَدَرٍ مَّعْلُومٍ

Muhiuddin Khanএক নির্দিষ্টকাল পর্যন্ত,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَقَدَرْنَا فَنِعْمَ ٱلْقَٰدِرُونَ

Muhiuddin Khanঅতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Muhiuddin Khanসেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ كِفَاتًا

Muhiuddin Khanআমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণীরূপে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَحْيَآءً وَأَمْوَٰتًا

Muhiuddin Khanজীবিত ও মৃতদেরকে?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَجَعَلْنَا فِيهَا رَوَٰسِىَ شَٰمِخَٰتٍ وَأَسْقَيْنَٰكُم مَّآءً فُرَاتًا

Muhiuddin Khanআমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Muhiuddin Khanসেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

Muhiuddin Khanচল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ ظِلٍّ ذِى ثَلَٰثِ شُعَبٍ

Muhiuddin Khanচল তোমরা তিন কুন্ডলীবিশিষ্ট ছায়ার দিকে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِى مِنَ ٱللَّهَبِ

Muhiuddin Khanযে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّهَا تَرْمِى بِشَرَرٍ كَٱلْقَصْرِ

Muhiuddin Khanএটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كَأَنَّهُۥ جِمَٰلَتٌ صُفْرٌ

Muhiuddin Khanযেন সে পীতবর্ণ উষ্ট্রশ্রেণী।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Muhiuddin Khanসেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

هَٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ

Muhiuddin Khanএটা এমন দিন, যেদিন কেউ কথা বলবে না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ

Muhiuddin Khanএবং কাউকে তওবা করার অনুমতি দেয়া হবে না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Muhiuddin Khanসেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

هَٰذَا يَوْمُ ٱلْفَصْلِ جَمَعْنَٰكُمْ وَٱلْأَوَّلِينَ

Muhiuddin Khanএটা বিচার দিবস, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ

Muhiuddin Khanঅতএব, তোমাদের কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার কাছে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Muhiuddin Khanসেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّ ٱلْمُتَّقِينَ فِى ظِلَٰلٍ وَعُيُونٍ

Muhiuddin Khanনিশ্চয় খোদাভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণসমূহে-

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَفَوَٰكِهَ مِمَّا يَشْتَهُونَ

Muhiuddin Khanএবং তাদের বাঞ্ছিত ফল-মূলের মধ্যে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

Muhiuddin Khanবলা হবেঃ তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার কর।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

Muhiuddin Khanএভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Muhiuddin Khanসেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كُلُوا۟ وَتَمَتَّعُوا۟ قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ

Muhiuddin Khanকাফেরগণ, তোমরা কিছুদিন খেয়ে নাও এবং ভোগ করে নাও। তোমরা তো অপরাধী।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Muhiuddin Khanসেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِذَا قِيلَ لَهُمُ ٱرْكَعُوا۟ لَا يَرْكَعُونَ

Muhiuddin Khanযখন তাদেরকে বলা হয়, নত হও, তখন তারা নত হয় না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

Muhiuddin Khanসেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَبِأَىِّ حَدِيثٍۭ بَعْدَهُۥ يُؤْمِنُونَ

Muhiuddin Khanএখন কোন কথায় তারা এরপর বিশ্বাস স্থাপন করবে?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

কোনো বিষয় খুঁজছেন? অর্থভিত্তিক অনুসন্ধান চেষ্টা করুন — আপনার প্রশ্ন ৬,২৩৬ আয়াতে খোঁজা হয়।
ভাষা — 70