হোম › সূরাসমূহ › সূরা An-Naba
সূরা An-Naba النبإ
৪০ আয়াত · মক্কি · নাযিলের ক্রম ৮০
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ عَمَّ يَتَسَآءَلُونَ
Muhiuddin Khan তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ
Muhiuddin Khan মহা সংবাদ সম্পর্কে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَ
Muhiuddin Khan যে সম্পর্কে তারা মতানৈক্য করে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
كَلَّا سَيَعْلَمُونَ
Muhiuddin Khan না, সত্ত্বরই তারা জানতে পারবে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ
Muhiuddin Khan অতঃপর না, সত্বর তারা জানতে পারবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَٰدًا
Muhiuddin Khan আমি কি করিনি ভূমিকে বিছানা
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱلْجِبَالَ أَوْتَادًا
Muhiuddin Khan এবং পর্বতমালাকে পেরেক?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَخَلَقْنَٰكُمْ أَزْوَٰجًا
Muhiuddin Khan আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا
Muhiuddin Khan তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًا
Muhiuddin Khan রাত্রিকে করেছি আবরণ।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًا
Muhiuddin Khan দিনকে করেছি জীবিকা অর্জনের সময়,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا
Muhiuddin Khan নির্মান করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত-আকাশ।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا
Muhiuddin Khan এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءً ثَجَّاجًا
Muhiuddin Khan আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
لِّنُخْرِجَ بِهِۦ حَبًّا وَنَبَاتًا
Muhiuddin Khan যাতে তদ্দ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَجَنَّٰتٍ أَلْفَافًا
Muhiuddin Khan ও পাতাঘন উদ্যান।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَٰتًا
Muhiuddin Khan নিশ্চয় বিচার দিবস নির্ধারিত রয়েছে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا
Muhiuddin Khan যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًا
Muhiuddin Khan আকাশ বিদীর্ণ হয়ে; তাতে বহু দরজা সৃষ্টি হবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَسُيِّرَتِ ٱلْجِبَالُ فَكَانَتْ سَرَابًا
Muhiuddin Khan এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا
Muhiuddin Khan নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
لِّلطَّٰغِينَ مَـَٔابًا
Muhiuddin Khan সীমালংঘনকারীদের আশ্রয়স্থলরূপে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
لَّٰبِثِينَ فِيهَآ أَحْقَابًا
Muhiuddin Khan তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا
Muhiuddin Khan তথায় তারা কোন শীতল এবং পানীয় আস্বাদন করবে না;
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا
Muhiuddin Khan কিন্তু ফুটন্ত পানি ও পূঁজ পাবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
جَزَآءً وِفَاقًا
Muhiuddin Khan পরিপূর্ণ প্রতিফল হিসেবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّهُمْ كَانُوا۟ لَا يَرْجُونَ حِسَابًا
Muhiuddin Khan নিশ্চয় তারা হিসাব-নিকাশ আশা করত না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَكَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَا كِذَّابًا
Muhiuddin Khan এবং আমার আয়াতসমূহে পুরোপুরি মিথ্যারোপ করত।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَٰهُ كِتَٰبًا
Muhiuddin Khan আমি সবকিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَذُوقُوا۟ فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا
Muhiuddin Khan অতএব, তোমরা আস্বাদন কর, আমি কেবল তোমাদের শাস্তিই বৃদ্ধি করব।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا
Muhiuddin Khan পরহেযগারদের জন্যে রয়েছে সাফল্য।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
حَدَآئِقَ وَأَعْنَٰبًا
Muhiuddin Khan উদ্যান, আঙ্গুর,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَكَوَاعِبَ أَتْرَابًا
Muhiuddin Khan সমবয়স্কা, পূর্ণযৌবনা তরুণী।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَكَأْسًا دِهَاقًا
Muhiuddin Khan এবং পূর্ণ পানপাত্র।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّٰبًا
Muhiuddin Khan তারা তথায় অসার ও মিথ্যা বাক্য শুনবে না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
جَزَآءً مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًا
Muhiuddin Khan এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
رَّبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلرَّحْمَٰنِ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا
Muhiuddin Khan যিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, দয়াময়, কেউ তাঁর সাথে কথার অধিকারী হবে না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَٰٓئِكَةُ صَفًّا لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَٰنُ وَقَالَ صَوَابًا
Muhiuddin Khan যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন, সে ব্যতিত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্যকথা বলবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلْحَقُّ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا
Muhiuddin Khan এই দিবস সত্য। অতঃপর যার ইচ্ছা, সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরী করুক।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّآ أَنذَرْنَٰكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢا
Muhiuddin Khan আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যেক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবেঃ হায়, আফসোস-আমি যদি মাটি হয়ে যেতাম।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
← সূরা Al-Mursalaat
সূরা An-Naazi'aat →
কোনো বিষয় খুঁজছেন? অর্থভিত্তিক অনুসন্ধান চেষ্টা করুন — আপনার প্রশ্ন ৬,২৩৬ আয়াতে খোঁজা হয়।
→
আরবি পাঠ ও অনুবাদ Tanzil ও QuranEnc -এর মাধ্যমে — হুবহু, অপরিবর্তিত · অনুবাদ তাদের অনুবাদকদের এবং কুরআন নিজে নয়
এটি একটি গবেষণা সহায়ক, ফতোয়ার উৎস নয়।