caseriqআল-কুরআনে অর্থভিত্তিক অনুসন্ধান

সূরা As-Saaffaat الصافات

১৮২ আয়াত · মক্কি · নাযিলের ক্রম ৫৬

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلصَّٰٓفَّٰتِ صَفًّا

Muhiuddin Khanশপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَٱلزَّٰجِرَٰتِ زَجْرًا

Muhiuddin Khanঅতঃপর ধমকিয়ে ভীতি প্রদর্শনকারীদের,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَٱلتَّٰلِيَٰتِ ذِكْرًا

Muhiuddin Khanঅতঃপর মুখস্থ আবৃত্তিকারীদের-

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّ إِلَٰهَكُمْ لَوَٰحِدٌ

Muhiuddin Khanনিশ্চয় তোমাদের মাবুদ এক।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

رَّبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ ٱلْمَشَٰرِقِ

Muhiuddin Khanতিনি আসমান সমূহ, যমীনও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা এবং পালনকর্তা উদয়াচলসমূহের।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّا زَيَّنَّا ٱلسَّمَآءَ ٱلدُّنْيَا بِزِينَةٍ ٱلْكَوَاكِبِ

Muhiuddin Khanনিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَحِفْظًا مِّن كُلِّ شَيْطَٰنٍ مَّارِدٍ

Muhiuddin Khanএবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

لَّا يَسَّمَّعُونَ إِلَى ٱلْمَلَإِ ٱلْأَعْلَىٰ وَيُقْذَفُونَ مِن كُلِّ جَانِبٍ

Muhiuddin Khanওরা উর্ধ্ব জগতের কোন কিছু শ্রবণ করতে পারে না এবং চার দিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয়।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

دُحُورًا وَلَهُمْ عَذَابٌ وَاصِبٌ

Muhiuddin Khanওদেরকে বিতাড়নের উদ্দেশে। ওদের জন্যে রয়েছে বিরামহীন শাস্তি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِلَّا مَنْ خَطِفَ ٱلْخَطْفَةَ فَأَتْبَعَهُۥ شِهَابٌ ثَاقِبٌ

Muhiuddin Khanতবে কেউ ছোঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার পশ্চাদ্ধাবন করে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَٱسْتَفْتِهِمْ أَهُمْ أَشَدُّ خَلْقًا أَم مَّنْ خَلَقْنَآ إِنَّا خَلَقْنَٰهُم مِّن طِينٍ لَّازِبٍۭ

Muhiuddin Khanআপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আমি অন্য যা সৃষ্টি করেছি? আমিই তাদেরকে সৃষ্টি করেছি এঁটেল মাটি থেকে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

بَلْ عَجِبْتَ وَيَسْخَرُونَ

Muhiuddin Khanবরং আপনি বিস্ময় বোধ করেন আর তারা বিদ্রুপ করে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِذَا ذُكِّرُوا۟ لَا يَذْكُرُونَ

Muhiuddin Khanযখন তাদেরকে বোঝানো হয়, তখন তারা বোঝে না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِذَا رَأَوْا۟ ءَايَةً يَسْتَسْخِرُونَ

Muhiuddin Khanতারা যখন কোন নিদর্শন দেখে তখন বিদ্রূপ করে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَقَالُوٓا۟ إِنْ هَٰذَآ إِلَّا سِحْرٌ مُّبِينٌ

Muhiuddin Khanএবং বলে, কিছুই নয়, এযে স্পষ্ট যাদু।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ

Muhiuddin Khanআমরা যখন মরে যাব, এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব, তখনও কি আমরা পুনরুত্থিত হব?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ

Muhiuddin Khanআমাদের পিতৃপুরুষগণও কি?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

قُلْ نَعَمْ وَأَنتُمْ دَٰخِرُونَ

Muhiuddin Khanবলুন, হ্যাঁ এবং তোমরা হবে লাঞ্ছিত।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌ فَإِذَا هُمْ يَنظُرُونَ

Muhiuddin Khanবস্তুতঃ সে উত্থান হবে একটি বিকট শব্দ মাত্র-যখন তারা প্রত্যক্ষ করতে থাকবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَقَالُوا۟ يَٰوَيْلَنَا هَٰذَا يَوْمُ ٱلدِّينِ

Muhiuddin Khanএবং বলবে, দুর্ভাগ্য আমাদের! এটাই তো প্রতিফল দিবস।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

هَٰذَا يَوْمُ ٱلْفَصْلِ ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ

Muhiuddin Khanবলা হবে, এটাই ফয়সালার দিন, যাকে তোমরা মিথ্যা বলতে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ٱحْشُرُوا۟ ٱلَّذِينَ ظَلَمُوا۟ وَأَزْوَٰجَهُمْ وَمَا كَانُوا۟ يَعْبُدُونَ

Muhiuddin Khanএকত্রিত কর গোনাহগারদেরকে, তাদের দোসরদেরকে এবং যাদের এবাদত তারা করত।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

مِن دُونِ ٱللَّهِ فَٱهْدُوهُمْ إِلَىٰ صِرَٰطِ ٱلْجَحِيمِ

Muhiuddin Khanআল্লাহ ব্যতীত। অতঃপর তাদেরকে পরিচালিত কর জাহান্নামের পথে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَقِفُوهُمْ إِنَّهُم مَّسْـُٔولُونَ

Muhiuddin Khanএবং তাদেরকে থামাও, তারা জিজ্ঞাসিত হবে;

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

مَا لَكُمْ لَا تَنَاصَرُونَ

Muhiuddin Khanতোমাদের কি হল যে, তোমরা একে অপরের সাহায্য করছ না?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

بَلْ هُمُ ٱلْيَوْمَ مُسْتَسْلِمُونَ

Muhiuddin Khanবরং তারা আজকের দিনে আত্নসমর্পণকারী।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَآءَلُونَ

Muhiuddin Khanতারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

قَالُوٓا۟ إِنَّكُمْ كُنتُمْ تَأْتُونَنَا عَنِ ٱلْيَمِينِ

Muhiuddin Khanবলবে, তোমরা তো আমাদের কাছে ডান দিক থেকে আসতে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

قَالُوا۟ بَل لَّمْ تَكُونُوا۟ مُؤْمِنِينَ

Muhiuddin Khanতারা বলবে, বরং তোমরা তো বিশ্বাসীই ছিলে না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَمَا كَانَ لَنَا عَلَيْكُم مِّن سُلْطَٰنٍۭ بَلْ كُنتُمْ قَوْمًا طَٰغِينَ

Muhiuddin Khanএবং তোমাদের উপর আমাদের কোন কতৃত্ব ছিল না, বরং তোমরাই ছিলে সীমালংঘনকারী সম্প্রদায়।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَآ إِنَّا لَذَآئِقُونَ

Muhiuddin Khanআমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তিই সত্য হয়েছে। আমাদেরকে অবশই স্বাদ আস্বাদন করতে হবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَأَغْوَيْنَٰكُمْ إِنَّا كُنَّا غَٰوِينَ

Muhiuddin Khanআমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম। কারণ আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَإِنَّهُمْ يَوْمَئِذٍ فِى ٱلْعَذَابِ مُشْتَرِكُونَ

Muhiuddin Khanতারা সবাই সেদিন শান্তিতে শরীক হবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّا كَذَٰلِكَ نَفْعَلُ بِٱلْمُجْرِمِينَ

Muhiuddin Khanঅপরাধীদের সাথে আমি এমনি ব্যবহার করে থাকি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّهُمْ كَانُوٓا۟ إِذَا قِيلَ لَهُمْ لَآ إِلَٰهَ إِلَّا ٱللَّهُ يَسْتَكْبِرُونَ

Muhiuddin Khanতাদের যখন বলা হত, আল্লাহ ব্যতীত কোন উপাস্য েনই, তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوٓا۟ ءَالِهَتِنَا لِشَاعِرٍ مَّجْنُونٍۭ

Muhiuddin Khanএবং বলত, আমরা কি এক উম্মাদ কবির কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

بَلْ جَآءَ بِٱلْحَقِّ وَصَدَّقَ ٱلْمُرْسَلِينَ

Muhiuddin Khanনা, তিনি সত্যসহ আগমন করেছেন এবং রসূলগণের সত্যতা স্বীকার করেছেন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّكُمْ لَذَآئِقُوا۟ ٱلْعَذَابِ ٱلْأَلِيمِ

Muhiuddin Khanতোমরা অবশ্যই বেদনাদায়ক শাস্তি আস্বাদন করবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَمَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ

Muhiuddin Khanতোমরা যা করতে, তারই প্রতিফল পাবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ

Muhiuddin Khanতবে তারা নয়, যারা আল্লাহর বাছাই করা বান্দা।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أُو۟لَٰٓئِكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُومٌ

Muhiuddin Khanতাদের জন্যে রয়েছে নির্ধারিত রুযি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَوَٰكِهُ وَهُم مُّكْرَمُونَ

Muhiuddin Khanফল-মূল এবং তারা সম্মানিত।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فِى جَنَّٰتِ ٱلنَّعِيمِ

Muhiuddin Khanনেয়ামতের উদ্যানসমূহ।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

عَلَىٰ سُرُرٍ مُّتَقَٰبِلِينَ

Muhiuddin Khanমুখোমুখি হয়ে আসনে আসীন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

يُطَافُ عَلَيْهِم بِكَأْسٍ مِّن مَّعِينٍۭ

Muhiuddin Khanতাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পানপাত্র।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

بَيْضَآءَ لَذَّةٍ لِّلشَّٰرِبِينَ

Muhiuddin Khanসুশুভ্র, যা পানকারীদের জন্যে সুস্বাদু।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

لَا فِيهَا غَوْلٌ وَلَا هُمْ عَنْهَا يُنزَفُونَ

Muhiuddin Khanতাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করে মাতালও হবে না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَعِندَهُمْ قَٰصِرَٰتُ ٱلطَّرْفِ عِينٌ

Muhiuddin Khanতাদের কাছে থাকবে নত, আয়তলোচনা তরুণীগণ।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كَأَنَّهُنَّ بَيْضٌ مَّكْنُونٌ

Muhiuddin Khanযেন তারা সুরক্ষিত ডিম।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَآءَلُونَ

Muhiuddin Khanঅতঃপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

قَالَ قَآئِلٌ مِّنْهُمْ إِنِّى كَانَ لِى قَرِينٌ

Muhiuddin Khanতাদের একজন বলবে, আমার এক সঙ্গী ছিল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

يَقُولُ أَءِنَّكَ لَمِنَ ٱلْمُصَدِّقِينَ

Muhiuddin Khanসে বলত, তুমি কি বিশ্বাস কর যে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَءِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَٰمًا أَءِنَّا لَمَدِينُونَ

Muhiuddin Khanআমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমরা প্রতিফল প্রাপ্ত হব?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

قَالَ هَلْ أَنتُم مُّطَّلِعُونَ

Muhiuddin Khanআল্লাহ বলবেন, তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَٱطَّلَعَ فَرَءَاهُ فِى سَوَآءِ ٱلْجَحِيمِ

Muhiuddin Khanঅপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

قَالَ تَٱللَّهِ إِن كِدتَّ لَتُرْدِينِ

Muhiuddin Khanসে বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَوْلَا نِعْمَةُ رَبِّى لَكُنتُ مِنَ ٱلْمُحْضَرِينَ

Muhiuddin Khanআমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেফতারকৃতদের সাথেই উপস্থিত হতাম।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَفَمَا نَحْنُ بِمَيِّتِينَ

Muhiuddin Khanএখন আমাদের আর মৃত্যু হবে না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِلَّا مَوْتَتَنَا ٱلْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ

Muhiuddin Khanআমাদের প্রথম মৃত্যু ছাড়া এবং আমরা শাস্তি প্রাপ্তও হব না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّ هَٰذَا لَهُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ

Muhiuddin Khanনিশ্চয় এই মহা সাফল্য।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

لِمِثْلِ هَٰذَا فَلْيَعْمَلِ ٱلْعَٰمِلُونَ

Muhiuddin Khanএমন সাফল্যের জন্যে পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَذَٰلِكَ خَيْرٌ نُّزُلًا أَمْ شَجَرَةُ ٱلزَّقُّومِ

Muhiuddin Khanএই কি উত্তম আপ্যায়ন, না যাক্কুম বৃক্ষ?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّا جَعَلْنَٰهَا فِتْنَةً لِّلظَّٰلِمِينَ

Muhiuddin Khanআমি যালেমদের জন্যে একে বিপদ করেছি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِىٓ أَصْلِ ٱلْجَحِيمِ

Muhiuddin Khanএটি একটি বৃক্ষ, যা উদগত হয় জাহান্নামের মূলে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

طَلْعُهَا كَأَنَّهُۥ رُءُوسُ ٱلشَّيَٰطِينِ

Muhiuddin Khanএর গুচ্ছ শয়তানের মস্তকের মত।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَإِنَّهُمْ لَـَٔاكِلُونَ مِنْهَا فَمَالِـُٔونَ مِنْهَا ٱلْبُطُونَ

Muhiuddin Khanকাফেররা একে ভক্ষণ করবে এবং এর দ্বারা উদর পূর্ণ করবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِّنْ حَمِيمٍ

Muhiuddin Khanতদুপরি তাদেরকে দেয়া হবে। ফুটন্ত পানির মিশ্রণ,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ثُمَّ إِنَّ مَرْجِعَهُمْ لَإِلَى ٱلْجَحِيمِ

Muhiuddin Khanঅতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের দিকে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّهُمْ أَلْفَوْا۟ ءَابَآءَهُمْ ضَآلِّينَ

Muhiuddin Khanতারা তাদের পূর্বপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَهُمْ عَلَىٰٓ ءَاثَٰرِهِمْ يُهْرَعُونَ

Muhiuddin Khanঅতঃপর তারা তদের পদাংক অনুসরণে তৎপর ছিল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ أَكْثَرُ ٱلْأَوَّلِينَ

Muhiuddin Khanতাদের পূর্বেও অগ্রবর্তীদের অধিকাংশ বিপথগামী হয়েছিল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَقَدْ أَرْسَلْنَا فِيهِم مُّنذِرِينَ

Muhiuddin Khanআমি তাদের মধ্যে ভীতি প্রদর্শনকারী প্রেরণ করেছিলাম।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَٱنظُرْ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلْمُنذَرِينَ

Muhiuddin Khanঅতএব লক্ষ্য করুন, যাদেরকে ভীতিপ্রদর্শণ করা হয়েছিল, তাদের পরিণতি কি হয়েছে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ

Muhiuddin Khanতবে আল্লাহর বাছাই করা বান্দাদের কথা ভিন্ন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَقَدْ نَادَىٰنَا نُوحٌ فَلَنِعْمَ ٱلْمُجِيبُونَ

Muhiuddin Khanআর নূহ আমাকে ডেকেছিল। আর কি চমৎকারভাবে আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَنَجَّيْنَٰهُ وَأَهْلَهُۥ مِنَ ٱلْكَرْبِ ٱلْعَظِيمِ

Muhiuddin Khanআমি তাকে ও তার পরিবারবর্গকে এক মহাসংকট থেকে রক্ষা করেছিলাম।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَجَعَلْنَا ذُرِّيَّتَهُۥ هُمُ ٱلْبَاقِينَ

Muhiuddin Khanএবং তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْـَٔاخِرِينَ

Muhiuddin Khanআমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

سَلَٰمٌ عَلَىٰ نُوحٍ فِى ٱلْعَٰلَمِينَ

Muhiuddin Khanবিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

Muhiuddin Khanআমি এভাবেই সৎকর্ম পরায়নদেরকে পুরস্কৃত করে থাকি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ

Muhiuddin Khanসে ছিল আমার ঈমানদার বান্দাদের অন্যতম।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ثُمَّ أَغْرَقْنَا ٱلْـَٔاخَرِينَ

Muhiuddin Khanঅতঃপর আমি অপরাপর সবাইকে নিমজ্জত করেছিলাম।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِنَّ مِن شِيعَتِهِۦ لَإِبْرَٰهِيمَ

Muhiuddin Khanআর নূহ পন্থীদেরই একজন ছিল ইব্রাহীম।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِذْ جَآءَ رَبَّهُۥ بِقَلْبٍ سَلِيمٍ

Muhiuddin Khanযখন সে তার পালনকর্তার নিকট সুষ্ঠু চিত্তে উপস্থিত হয়েছিল,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِۦ مَاذَا تَعْبُدُونَ

Muhiuddin Khanযখন সে তার পিতা ও সম্প্রদায়কে বলেছিলঃ তোমরা কিসের উপাসনা করছ?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَئِفْكًا ءَالِهَةً دُونَ ٱللَّهِ تُرِيدُونَ

Muhiuddin Khanতোমরা কি আল্লাহ ব্যতীত মিথ্যা উপাস্য কামনা করছ?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَمَا ظَنُّكُم بِرَبِّ ٱلْعَٰلَمِينَ

Muhiuddin Khanবিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَنَظَرَ نَظْرَةً فِى ٱلنُّجُومِ

Muhiuddin Khanঅতঃপর সে একবার তারকাদের প্রতি লক্ষ্য করল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَقَالَ إِنِّى سَقِيمٌ

Muhiuddin Khanএবং বললঃ আমি পীড়িত।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَتَوَلَّوْا۟ عَنْهُ مُدْبِرِينَ

Muhiuddin Khanঅতঃপর তারা তার প্রতি পিঠ ফিরিয়ে চলে গেল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَرَاغَ إِلَىٰٓ ءَالِهَتِهِمْ فَقَالَ أَلَا تَأْكُلُونَ

Muhiuddin Khanঅতঃপর সে তাদের দেবালয়ে, গিয়ে ঢুকল এবং বললঃ তোমরা খাচ্ছ না কেন?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

مَا لَكُمْ لَا تَنطِقُونَ

Muhiuddin Khanতোমাদের কি হল যে, কথা বলছ না?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًۢا بِٱلْيَمِينِ

Muhiuddin Khanঅতঃপর সে প্রবল আঘাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَأَقْبَلُوٓا۟ إِلَيْهِ يَزِفُّونَ

Muhiuddin Khanতখন লোকজন তার দিকে ছুটে এলো ভীত-সন্ত্রস্ত পদে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

قَالَ أَتَعْبُدُونَ مَا تَنْحِتُونَ

Muhiuddin Khanসে বললঃ তোমরা স্বহস্ত নির্মিত পাথরের পূজা কর কেন?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَٱللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ

Muhiuddin Khanঅথচ আল্লাহ তোমাদেরকে এবং তোমরা যা নির্মাণ করছ সবাইকে সৃষ্টি করেছেন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

قَالُوا۟ ٱبْنُوا۟ لَهُۥ بُنْيَٰنًا فَأَلْقُوهُ فِى ٱلْجَحِيمِ

Muhiuddin Khanতারা বললঃ এর জন্যে একটি ভিত নির্মাণ কর এবং অতঃপর তাকে আগুনের স্তুপে নিক্ষেপ কর।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَأَرَادُوا۟ بِهِۦ كَيْدًا فَجَعَلْنَٰهُمُ ٱلْأَسْفَلِينَ

Muhiuddin Khanতারপর তারা তার বিরুদ্ধে মহা ষড়যন্ত্র আঁটতে চাইল, কিন্তু আমি তাদেরকেই পরাভূত করে দিলাম।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَقَالَ إِنِّى ذَاهِبٌ إِلَىٰ رَبِّى سَيَهْدِينِ

Muhiuddin Khanসে বললঃ আমি আমার পালনকর্তার দিকে চললাম, তিনি আমাকে পথপ্রদর্শন করবেন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

رَبِّ هَبْ لِى مِنَ ٱلصَّٰلِحِينَ

Muhiuddin Khanহে আমার পরওয়ারদেগার! আমাকে এক সৎপুত্র দান কর।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَبَشَّرْنَٰهُ بِغُلَٰمٍ حَلِيمٍ

Muhiuddin Khanসুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَلَمَّا بَلَغَ مَعَهُ ٱلسَّعْىَ قَالَ يَٰبُنَىَّ إِنِّىٓ أَرَىٰ فِى ٱلْمَنَامِ أَنِّىٓ أَذْبَحُكَ فَٱنظُرْ مَاذَا تَرَىٰ قَالَ يَٰٓأَبَتِ ٱفْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِىٓ إِن شَآءَ ٱللَّهُ مِنَ ٱلصَّٰبِرِينَ

Muhiuddin Khanঅতঃপর সে যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হল, তখন ইব্রাহীম তাকে বললঃ বৎস! আমি স্বপ্নে দেখিযে, তোমাকে যবেহ করছি; এখন তোমার অভিমত কি দেখ। সে বললঃ পিতাঃ! আপনাকে যা আদেশ করা হয়েছে, তাই করুন। আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَلَمَّآ أَسْلَمَا وَتَلَّهُۥ لِلْجَبِينِ

Muhiuddin Khanযখন পিতা-পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহীম তাকে যবেহ করার জন্যে শায়িত করল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَنَٰدَيْنَٰهُ أَن يَٰٓإِبْرَٰهِيمُ

Muhiuddin Khanতখন আমি তাকে ডেকে বললামঃ হে ইব্রাহীম,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

قَدْ صَدَّقْتَ ٱلرُّءْيَآ إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

Muhiuddin Khanতুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে! আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّ هَٰذَا لَهُوَ ٱلْبَلَٰٓؤُا۟ ٱلْمُبِينُ

Muhiuddin Khanনিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَفَدَيْنَٰهُ بِذِبْحٍ عَظِيمٍ

Muhiuddin Khanআমি তার পরিবর্তে দিলাম যবেহ করার জন্যে এক মহান জন্তু।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْـَٔاخِرِينَ

Muhiuddin Khanআমি তার জন্যে এ বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি যে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

سَلَٰمٌ عَلَىٰٓ إِبْرَٰهِيمَ

Muhiuddin Khanইব্রাহীমের প্রতি সালাম বর্ষিত হোক।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

Muhiuddin Khanএমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ

Muhiuddin Khanসে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَبَشَّرْنَٰهُ بِإِسْحَٰقَ نَبِيًّا مِّنَ ٱلصَّٰلِحِينَ

Muhiuddin Khanআমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের, সে সৎকর্মীদের মধ্য থেকে একজন নবী।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَبَٰرَكْنَا عَلَيْهِ وَعَلَىٰٓ إِسْحَٰقَ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَظَالِمٌ لِّنَفْسِهِۦ مُبِينٌ

Muhiuddin Khanতাকে এবং ইসহাককে আমি বরকত দান করেছি। তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মী এবং কতক নিজেদের উপর স্পষ্ট জুলুমকারী।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَقَدْ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ

Muhiuddin Khanআমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারুনের প্রতি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَنَجَّيْنَٰهُمَا وَقَوْمَهُمَا مِنَ ٱلْكَرْبِ ٱلْعَظِيمِ

Muhiuddin Khanতাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহা সংকট থেকে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَنَصَرْنَٰهُمْ فَكَانُوا۟ هُمُ ٱلْغَٰلِبِينَ

Muhiuddin Khanআমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَءَاتَيْنَٰهُمَا ٱلْكِتَٰبَ ٱلْمُسْتَبِينَ

Muhiuddin Khanআমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَهَدَيْنَٰهُمَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ

Muhiuddin Khanএবং তাদেরকে সরল পথ প্রদর্শন করেছিলাম।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَتَرَكْنَا عَلَيْهِمَا فِى ٱلْـَٔاخِرِينَ

Muhiuddin Khanআমি তাদের জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

سَلَٰمٌ عَلَىٰ مُوسَىٰ وَهَٰرُونَ

Muhiuddin Khanমূসা ও হারুনের প্রতি সালাম বর্ষিত হোক।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

Muhiuddin Khanএভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّهُمَا مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ

Muhiuddin Khanতারা উভয়েই ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্যতম।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِنَّ إِلْيَاسَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ

Muhiuddin Khanনিশ্চয়ই ইলিয়াস ছিল রসূল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِذْ قَالَ لِقَوْمِهِۦٓ أَلَا تَتَّقُونَ

Muhiuddin Khanযখন সে তার সম্প্রদায়কে বললঃ তোমরা কি ভয় কর না ?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَتَدْعُونَ بَعْلًا وَتَذَرُونَ أَحْسَنَ ٱلْخَٰلِقِينَ

Muhiuddin Khanতোমরা কি বা’আল দেবতার এবাদত করবে এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ٱللَّهَ رَبَّكُمْ وَرَبَّ ءَابَآئِكُمُ ٱلْأَوَّلِينَ

Muhiuddin Khanযিনি আল্লাহ তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَكَذَّبُوهُ فَإِنَّهُمْ لَمُحْضَرُونَ

Muhiuddin Khanঅতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ

Muhiuddin Khanকিন্তু আল্লাহ তা’আলার খাঁটি বান্দাগণ নয়।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَتَرَكْنَا عَلَيْهِ فِى ٱلْـَٔاخِرِينَ

Muhiuddin Khanআমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয়ে রেখে দিয়েছি যে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

سَلَٰمٌ عَلَىٰٓ إِلْ يَاسِينَ

Muhiuddin Khanইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক!

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّا كَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ

Muhiuddin Khanএভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّهُۥ مِنْ عِبَادِنَا ٱلْمُؤْمِنِينَ

Muhiuddin Khanসে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভূক্ত।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِنَّ لُوطًا لَّمِنَ ٱلْمُرْسَلِينَ

Muhiuddin Khanনিশ্চয় লূত ছিলেন রসূলগণের একজন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِذْ نَجَّيْنَٰهُ وَأَهْلَهُۥٓ أَجْمَعِينَ

Muhiuddin Khanযখন আমি তাকেও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম;

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِلَّا عَجُوزًا فِى ٱلْغَٰبِرِينَ

Muhiuddin Khanকিন্তু এক বৃদ্ধাকে ছাড়া; সে অন্যান্যদের সঙ্গে থেকে গিয়েছিল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ثُمَّ دَمَّرْنَا ٱلْـَٔاخَرِينَ

Muhiuddin Khanঅতঃপর অবশিষ্টদেরকে আমি সমূলে উৎপাটিত করেছিলাম।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِنَّكُمْ لَتَمُرُّونَ عَلَيْهِم مُّصْبِحِينَ

Muhiuddin Khanতোমরা তোমাদের ধ্বংস স্তুপের উপর দিয়ে গমন কর ভোর বেলায়

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَبِٱلَّيْلِ أَفَلَا تَعْقِلُونَ

Muhiuddin Khanএবং সন্ধ্যায়, তার পরেও কি তোমরা বোঝ না?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِنَّ يُونُسَ لَمِنَ ٱلْمُرْسَلِينَ

Muhiuddin Khanআর ইউনুসও ছিলেন পয়গম্বরগণের একজন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِذْ أَبَقَ إِلَى ٱلْفُلْكِ ٱلْمَشْحُونِ

Muhiuddin Khanযখন পালিয়ে তিনি বোঝাই নৌকায় গিয়ে পৌঁছেছিলেন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَسَاهَمَ فَكَانَ مِنَ ٱلْمُدْحَضِينَ

Muhiuddin Khanঅতঃপর লটারী (সুরতি) করালে তিনি দোষী সাব্যস্ত হলেন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَٱلْتَقَمَهُ ٱلْحُوتُ وَهُوَ مُلِيمٌ

Muhiuddin Khanঅতঃপর একটি মাছ তাঁকে গিলে ফেলল, তখন তিনি অপরাধী গণ্য হয়েছিলেন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَلَوْلَآ أَنَّهُۥ كَانَ مِنَ ٱلْمُسَبِّحِينَ

Muhiuddin Khanযদি তিনি আল্লাহর তসবীহ পাঠ না করতেন,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

لَلَبِثَ فِى بَطْنِهِۦٓ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ

Muhiuddin Khanতবে তাঁকে কেয়ামত দিবস পর্যন্ত মাছের পেটেই থাকতে হত।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَنَبَذْنَٰهُ بِٱلْعَرَآءِ وَهُوَ سَقِيمٌ

Muhiuddin Khanঅতঃপর আমি তাঁকে এক বিস্তীর্ণ-বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন তিনি ছিলেন রুগ্ন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَأَنۢبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ

Muhiuddin Khanআমি তাঁর উপর এক লতাবিশিষ্ট বৃক্ষ উদগত করলাম।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَأَرْسَلْنَٰهُ إِلَىٰ مِا۟ئَةِ أَلْفٍ أَوْ يَزِيدُونَ

Muhiuddin Khanএবং তাঁকে, লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَـَٔامَنُوا۟ فَمَتَّعْنَٰهُمْ إِلَىٰ حِينٍ

Muhiuddin Khanতারা বিশ্বাস স্থাপন করল অতঃপর আমি তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবনোপভোগ করতে দিলাম।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَٱسْتَفْتِهِمْ أَلِرَبِّكَ ٱلْبَنَاتُ وَلَهُمُ ٱلْبَنُونَ

Muhiuddin Khanএবার তাদেরকে জিজ্ঞেস করুন, তোমার পালনকর্তার জন্যে কি কন্যা সন্তান রয়েছে এবং তাদের জন্যে কি পুত্র-সন্তান।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَمْ خَلَقْنَا ٱلْمَلَٰٓئِكَةَ إِنَٰثًا وَهُمْ شَٰهِدُونَ

Muhiuddin Khanনা কি আমি তাদের উপস্থিতিতে ফেরেশতাগণকে নারীরূপে সৃষ্টি করেছি?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَلَآ إِنَّهُم مِّنْ إِفْكِهِمْ لَيَقُولُونَ

Muhiuddin Khanজেনো, তারা মনগড়া উক্তি করে যে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَدَ ٱللَّهُ وَإِنَّهُمْ لَكَٰذِبُونَ

Muhiuddin Khanআল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। নিশ্চয় তারা মিথ্যাবাদী।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَصْطَفَى ٱلْبَنَاتِ عَلَى ٱلْبَنِينَ

Muhiuddin Khanতিনি কি পুত্র-সন্তানের স্থলে কন্যা-সন্তান পছন্দ করেছেন?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ

Muhiuddin Khanতোমাদের কি হল? তোমাদের এ কেমন সিন্ধান্ত?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَفَلَا تَذَكَّرُونَ

Muhiuddin Khanতোমরা কি অনুধাবন কর না?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَمْ لَكُمْ سُلْطَٰنٌ مُّبِينٌ

Muhiuddin Khanনা কি তোমাদের কাছে সুস্পষ্ট কোন দলীল রয়েছে?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَأْتُوا۟ بِكِتَٰبِكُمْ إِن كُنتُمْ صَٰدِقِينَ

Muhiuddin Khanতোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَجَعَلُوا۟ بَيْنَهُۥ وَبَيْنَ ٱلْجِنَّةِ نَسَبًا وَلَقَدْ عَلِمَتِ ٱلْجِنَّةُ إِنَّهُمْ لَمُحْضَرُونَ

Muhiuddin Khanতারা আল্লাহ ও জ্বিনদের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জ্বিনেরা জানে যে, তারা গ্রেফতার হয়ে আসবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

سُبْحَٰنَ ٱللَّهِ عَمَّا يَصِفُونَ

Muhiuddin Khanতারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِلَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ

Muhiuddin Khanতবে যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা, তারা গ্রেফতার হয়ে আসবে না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَإِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ

Muhiuddin Khanঅতএব তোমরা এবং তোমরা যাদের উপাসনা কর,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

مَآ أَنتُمْ عَلَيْهِ بِفَٰتِنِينَ

Muhiuddin Khanতাদের কাউকেই তোমরা আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করতে পারবে না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِلَّا مَنْ هُوَ صَالِ ٱلْجَحِيمِ

Muhiuddin Khanশুধুমাত্র তাদের ছাড়া যারা জাহান্নামে পৌছাবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَمَا مِنَّآ إِلَّا لَهُۥ مَقَامٌ مَّعْلُومٌ

Muhiuddin Khanআমাদের প্রত্যেকের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِنَّا لَنَحْنُ ٱلصَّآفُّونَ

Muhiuddin Khanএবং আমরাই সারিবদ্ধভাবে দন্ডায়মান থাকি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِنَّا لَنَحْنُ ٱلْمُسَبِّحُونَ

Muhiuddin Khanএবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِن كَانُوا۟ لَيَقُولُونَ

Muhiuddin Khanতারা তো বলতঃ

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

لَوْ أَنَّ عِندَنَا ذِكْرًا مِّنَ ٱلْأَوَّلِينَ

Muhiuddin Khanযদি আমাদের কাছে পূর্ববর্তীদের কোন উপদেশ থাকত,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

لَكُنَّا عِبَادَ ٱللَّهِ ٱلْمُخْلَصِينَ

Muhiuddin Khanতবে আমরা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হতাম।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَكَفَرُوا۟ بِهِۦ فَسَوْفَ يَعْلَمُونَ

Muhiuddin Khanবস্তুতঃ তারা এই কোরআনকে অস্বীকার করেছে। এখন শীঘ্রই তারা জেনে নিতে পারবে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا ٱلْمُرْسَلِينَ

Muhiuddin Khanআমার রাসূল ও বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّهُمْ لَهُمُ ٱلْمَنصُورُونَ

Muhiuddin Khanঅবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হয়।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِنَّ جُندَنَا لَهُمُ ٱلْغَٰلِبُونَ

Muhiuddin Khanআর আমার বাহিনীই হয় বিজয়ী।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ

Muhiuddin Khanঅতএব আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَأَبْصِرْهُمْ فَسَوْفَ يُبْصِرُونَ

Muhiuddin Khanএবং তাদেরকে দেখতে থাকুন। শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ

Muhiuddin Khanআমার আযাব কি তারা দ্রুত কামনা করে?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَآءَ صَبَاحُ ٱلْمُنذَرِينَ

Muhiuddin Khanঅতঃপর যখন তাদের আঙ্গিনায় আযাব নাযিল হবে, তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের সকাল বেলাটি হবে খুবই মন্দ।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ

Muhiuddin Khanআপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَأَبْصِرْ فَسَوْفَ يُبْصِرُونَ

Muhiuddin Khanএবং দেখতে থাকুন, শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

سُبْحَٰنَ رَبِّكَ رَبِّ ٱلْعِزَّةِ عَمَّا يَصِفُونَ

Muhiuddin Khanপবিত্র আপনার পরওয়ারদেগারের সত্তা, তিনি সম্মানিত ও পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَسَلَٰمٌ عَلَى ٱلْمُرْسَلِينَ

Muhiuddin Khanপয়গম্বরগণের প্রতি সালাম বর্ষিত হোক।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ

Muhiuddin Khanসমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর নিমিত্ত।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

কোনো বিষয় খুঁজছেন? অর্থভিত্তিক অনুসন্ধান চেষ্টা করুন — আপনার প্রশ্ন ৬,২৩৬ আয়াতে খোঁজা হয়।
ভাষা — 70