caseriqআল-কুরআনে অর্থভিত্তিক অনুসন্ধান

সূরা An-Naazi'aat النازعات

৪৬ আয়াত · মক্কি · নাযিলের ক্রম ৮১

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلنَّٰزِعَٰتِ غَرْقًا

Muhiuddin Khanশপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَٱلنَّٰشِطَٰتِ نَشْطًا

Muhiuddin Khanশপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে;

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَٱلسَّٰبِحَٰتِ سَبْحًا

Muhiuddin Khanশপথ তাদের, যারা সন্তরণ করে দ্রুতগতিতে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَٱلسَّٰبِقَٰتِ سَبْقًا

Muhiuddin Khanশপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًا

Muhiuddin Khanশপথ তাদের, যারা সকল কর্মনির্বাহ করে, কেয়ামত অবশ্যই হবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ

Muhiuddin Khanযেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ

Muhiuddin Khanঅতঃপর পশ্চাতে আসবে পশ্চাদগামী;

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ

Muhiuddin Khanসেদিন অনেক হৃদয় ভীত-বিহবল হবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَبْصَٰرُهَا خَٰشِعَةٌ

Muhiuddin Khanতাদের দৃষ্টি নত হবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ

Muhiuddin Khanতারা বলেঃ আমরা কি উলটো পায়ে প্রত্যাবর্তিত হবই-

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَءِذَا كُنَّا عِظَٰمًا نَّخِرَةً

Muhiuddin Khanগলিত অস্থি হয়ে যাওয়ার পরও?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

قَالُوا۟ تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ

Muhiuddin Khanতবে তো এ প্রত্যাবর্তন সর্বনাশা হবে!

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌ

Muhiuddin Khanঅতএব, এটা তো কেবল এক মহা-নাদ,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ

Muhiuddin Khanতখনই তারা ময়দানে আবির্ভূত হবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ

Muhiuddin Khanমূসার বৃত্তান্ত আপনার কাছে পৌছেছে কি?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى

Muhiuddin Khanযখন তার পালনকর্তা তাকে পবিত্র তুয়া উপ্যকায় আহবান করেছিলেন,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ

Muhiuddin Khanফেরাউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ

Muhiuddin Khanঅতঃপর বলঃ তোমার পবিত্র হওয়ার আগ্রহ আছে কি?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ

Muhiuddin Khanআমি তোমাকে তোমার পালনকর্তার দিকে পথ দেখাব, যাতে তুমি তাকে ভয় কর।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَأَرَىٰهُ ٱلْـَٔايَةَ ٱلْكُبْرَىٰ

Muhiuddin Khanঅতঃপর সে তাকে মহা-নিদর্শন দেখাল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَكَذَّبَ وَعَصَىٰ

Muhiuddin Khanকিন্তু সে মিথ্যারোপ করল এবং অমান্য করল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ

Muhiuddin Khanঅতঃপর সে প্রতিকার চেষ্টায় প্রস্থান করল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَحَشَرَ فَنَادَىٰ

Muhiuddin Khanসে সকলকে সমবেত করল এবং সজোরে আহবান করল,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ

Muhiuddin Khanএবং বললঃ আমিই তোমাদের সেরা পালনকর্তা।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلْـَٔاخِرَةِ وَٱلْأُولَىٰٓ

Muhiuddin Khanঅতঃপর আল্লাহ তাকে পরকালের ও ইহকালের শাস্তি দিলেন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰٓ

Muhiuddin Khanযে ভয় করে তার জন্যে অবশ্যই এতে শিক্ষা রয়েছে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ بَنَىٰهَا

Muhiuddin Khanতোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের, যা তিনি নির্মাণ করেছেন?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا

Muhiuddin Khanতিনি একে উচ্চ করেছেন ও সুবিন্যস্ত করেছেন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا

Muhiuddin Khanতিনি এর রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন এবং এর সূর্যোলোক প্রকাশ করেছেন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ

Muhiuddin Khanপৃথিবীকে এর পরে বিস্তৃত করেছেন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا

Muhiuddin Khanতিনি এর মধ্য থেকে এর পানি ও ঘাম নির্গত করেছেন,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا

Muhiuddin Khanপর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

مَتَٰعًا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ

Muhiuddin Khanতোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের উপকারার্থে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰ

Muhiuddin Khanঅতঃপর যখন মহাসংকট এসে যাবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَٰنُ مَا سَعَىٰ

Muhiuddin Khanঅর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ

Muhiuddin Khanএবং দর্শকদের জন্যে জাহান্নাম প্রকাশ করা হবে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَأَمَّا مَن طَغَىٰ

Muhiuddin Khanতখন যে ব্যক্তি সীমালংঘন করেছে;

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا

Muhiuddin Khanএবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ

Muhiuddin Khanতার ঠিকানা হবে জাহান্নাম।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ

Muhiuddin Khanপক্ষান্তরে যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দন্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং খেয়াল-খুশী থেকে নিজেকে নিবৃত্ত রেখেছে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ

Muhiuddin Khanতার ঠিকানা হবে জান্নাত।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا

Muhiuddin Khanতারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ

Muhiuddin Khanএর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক ?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ

Muhiuddin Khanএর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا

Muhiuddin Khanযে একে ভয় করে, আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا

Muhiuddin Khanযেদিন তারা একে দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

কোনো বিষয় খুঁজছেন? অর্থভিত্তিক অনুসন্ধান চেষ্টা করুন — আপনার প্রশ্ন ৬,২৩৬ আয়াতে খোঁজা হয়।
ভাষা — 70