caseriqআল-কুরআনে অর্থভিত্তিক অনুসন্ধান

সূরা Abasa عبس

৪২ আয়াত · মক্কি · নাযিলের ক্রম ২৪

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ عَبَسَ وَتَوَلَّىٰٓ

Muhiuddin Khanতিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَن جَآءَهُ ٱلْأَعْمَىٰ

Muhiuddin Khanকারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَمَا يُدْرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ

Muhiuddin Khanআপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكْرَىٰٓ

Muhiuddin Khanঅথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَمَّا مَنِ ٱسْتَغْنَىٰ

Muhiuddin Khanপরন্তু যে বেপরোয়া,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ

Muhiuddin Khanআপনি তার চিন্তায় মশগুল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ

Muhiuddin Khanসে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَأَمَّا مَن جَآءَكَ يَسْعَىٰ

Muhiuddin Khanযে আপনার কাছে দৌড়ে আসলো

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَهُوَ يَخْشَىٰ

Muhiuddin Khanএমতাবস্থায় যে, সে ভয় করে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ

Muhiuddin Khanআপনি তাকে অবজ্ঞা করলেন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كَلَّآ إِنَّهَا تَذْكِرَةٌ

Muhiuddin Khanকখনও এরূপ করবেন না, এটা উপদেশবানী।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَمَن شَآءَ ذَكَرَهُۥ

Muhiuddin Khanঅতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فِى صُحُفٍ مُّكَرَّمَةٍ

Muhiuddin Khanএটা লিখিত আছে সম্মানিত,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍۭ

Muhiuddin Khanউচ্চ পবিত্র পত্রসমূহে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

بِأَيْدِى سَفَرَةٍ

Muhiuddin Khanলিপিকারের হস্তে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كِرَامٍۭ بَرَرَةٍ

Muhiuddin Khanযারা মহৎ, পূত চরিত্র।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

قُتِلَ ٱلْإِنسَٰنُ مَآ أَكْفَرَهُۥ

Muhiuddin Khanমানুষ ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ!

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

مِنْ أَىِّ شَىْءٍ خَلَقَهُۥ

Muhiuddin Khanতিনি তাকে কি বস্তু থেকে সৃষ্টি করেছেন?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

مِن نُّطْفَةٍ خَلَقَهُۥ فَقَدَّرَهُۥ

Muhiuddin Khanশুক্র থেকে তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে সুপরিমিত করেছেন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ثُمَّ ٱلسَّبِيلَ يَسَّرَهُۥ

Muhiuddin Khanঅতঃপর তার পথ সহজ করেছেন,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ثُمَّ أَمَاتَهُۥ فَأَقْبَرَهُۥ

Muhiuddin Khanঅতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ

Muhiuddin Khanএরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كَلَّا لَمَّا يَقْضِ مَآ أَمَرَهُۥ

Muhiuddin Khanসে কখনও কৃতজ্ঞ হয়নি, তিনি তাকে যা আদেশ করেছেন, সে তা পূর্ণ করেনি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ إِلَىٰ طَعَامِهِۦٓ

Muhiuddin Khanমানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَنَّا صَبَبْنَا ٱلْمَآءَ صَبًّا

Muhiuddin Khanআমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ثُمَّ شَقَقْنَا ٱلْأَرْضَ شَقًّا

Muhiuddin Khanএরপর আমি ভূমিকে বিদীর্ণ করেছি,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَأَنۢبَتْنَا فِيهَا حَبًّا

Muhiuddin Khanঅতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَعِنَبًا وَقَضْبًا

Muhiuddin Khanআঙ্গুর, শাক-সব্জি,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَزَيْتُونًا وَنَخْلًا

Muhiuddin Khanযয়তুন, খর্জূর,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَحَدَآئِقَ غُلْبًا

Muhiuddin Khanঘন উদ্যান,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَفَٰكِهَةً وَأَبًّا

Muhiuddin Khanফল এবং ঘাস

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

مَّتَٰعًا لَّكُمْ وَلِأَنْعَٰمِكُمْ

Muhiuddin Khanতোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ

Muhiuddin Khanঅতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

يَوْمَ يَفِرُّ ٱلْمَرْءُ مِنْ أَخِيهِ

Muhiuddin Khanসেদিন পলায়ন করবে মানুষ তার ভ্রাতার কাছ থেকে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَأُمِّهِۦ وَأَبِيهِ

Muhiuddin Khanতার মাতা, তার পিতা,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ

Muhiuddin Khanতার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

لِكُلِّ ٱمْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ

Muhiuddin Khanসেদিন প্রত্যেকেরই নিজের এক চিন্তা থাকবে, যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ

Muhiuddin Khanঅনেক মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ

Muhiuddin Khanসহাস্য ও প্রফুল্ল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ

Muhiuddin Khanএবং অনেক মুখমন্ডল সেদিন হবে ধুলি ধূসরিত।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

تَرْهَقُهَا قَتَرَةٌ

Muhiuddin Khanতাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْكَفَرَةُ ٱلْفَجَرَةُ

Muhiuddin Khanতারাই কাফের পাপিষ্ঠের দল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

কোনো বিষয় খুঁজছেন? অর্থভিত্তিক অনুসন্ধান চেষ্টা করুন — আপনার প্রশ্ন ৬,২৩৬ আয়াতে খোঁজা হয়।
ভাষা — 70