হোম › সূরাসমূহ › সূরা Ash-Shams
সূরা Ash-Shams الشمس
১৫ আয়াত · মক্কি · নাযিলের ক্রম ২৬
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا
Muhiuddin Khan শপথ সূর্যের ও তার কিরণের,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا
Muhiuddin Khan শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا
Muhiuddin Khan শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰهَا
Muhiuddin Khan শপথ রাত্রির যখন সে সূর্যকে আচ্ছাদিত করে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا
Muhiuddin Khan শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন, তাঁর।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱلْأَرْضِ وَمَا طَحَىٰهَا
Muhiuddin Khan শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন, তাঁর,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَنَفْسٍ وَمَا سَوَّىٰهَا
Muhiuddin Khan শপথ প্রাণের এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন, তাঁর,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَا
Muhiuddin Khan অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَا
Muhiuddin Khan যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَا
Muhiuddin Khan এবং যে নিজেকে কলুষিত করে, সে ব্যর্থ মনোরথ হয়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَىٰهَآ
Muhiuddin Khan সামুদ সম্প্রদায় অবাধ্যতা বশতঃ মিথ্যারোপ করেছিল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِذِ ٱنۢبَعَثَ أَشْقَىٰهَا
Muhiuddin Khan যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠেছিল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَقَالَ لَهُمْ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقْيَٰهَا
Muhiuddin Khan অতঃপর আল্লাহর রসূল তাদেরকে বলেছিলেনঃ আল্লাহর উষ্ট্রী ও তাকে পানি পান করানোর ব্যাপারে সতর্ক থাক।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنۢبِهِمْ فَسَوَّىٰهَا
Muhiuddin Khan অতঃপর ওরা তার প্রতি মিথ্যারোপ করেছিল এবং উষ্ট্রীর পা কর্তন করেছিল। তাদের পাপের কারণে তাদের পালনকর্তা তাদের উপর ধ্বংস নাযিল করে একাকার করে দিলেন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَلَا يَخَافُ عُقْبَٰهَا
Muhiuddin Khan আল্লাহ তা’আলা এই ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশংকা করেন না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
← সূরা Al-Balad
সূরা Al-Lail →
কোনো বিষয় খুঁজছেন? অর্থভিত্তিক অনুসন্ধান চেষ্টা করুন — আপনার প্রশ্ন ৬,২৩৬ আয়াতে খোঁজা হয়।
→
আরবি পাঠ ও অনুবাদ Tanzil ও QuranEnc -এর মাধ্যমে — হুবহু, অপরিবর্তিত · অনুবাদ তাদের অনুবাদকদের এবং কুরআন নিজে নয়
এটি একটি গবেষণা সহায়ক, ফতোয়ার উৎস নয়।