caseriqআল-কুরআনে অর্থভিত্তিক অনুসন্ধান

সূরা Al-Lail الليل

২১ আয়াত · মক্কি · নাযিলের ক্রম ৯

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰ

Muhiuddin Khanশপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ

Muhiuddin Khanশপথ দিনের, যখন সে আলোকিত হয়

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ

Muhiuddin Khanএবং তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ

Muhiuddin Khanনিশ্চয় তোমাদের কর্ম প্রচেষ্টা বিভিন্ন ধরনের।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَٱتَّقَىٰ

Muhiuddin Khanঅতএব, যে দান করে এবং খোদাভীরু হয়,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَصَدَّقَ بِٱلْحُسْنَىٰ

Muhiuddin Khanএবং উত্তম বিষয়কে সত্য মনে করে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَسَنُيَسِّرُهُۥ لِلْيُسْرَىٰ

Muhiuddin Khanআমি তাকে সুখের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسْتَغْنَىٰ

Muhiuddin Khanআর যে কৃপণতা করে ও বেপরওয়া হয়

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَكَذَّبَ بِٱلْحُسْنَىٰ

Muhiuddin Khanএবং উত্তম বিষয়কে মিথ্যা মনে করে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَسَنُيَسِّرُهُۥ لِلْعُسْرَىٰ

Muhiuddin Khanআমি তাকে কষ্টের বিষয়ের জন্যে সহজ পথ দান করব।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَمَا يُغْنِى عَنْهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ

Muhiuddin Khanযখন সে অধঃপতিত হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ

Muhiuddin Khanআমার দায়িত্ব পথ প্রদর্শন করা।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِنَّ لَنَا لَلْـَٔاخِرَةَ وَٱلْأُولَىٰ

Muhiuddin Khanআর আমি মালিক ইহকালের ও পরকালের।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ

Muhiuddin Khanঅতএব, আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

لَا يَصْلَىٰهَآ إِلَّا ٱلْأَشْقَى

Muhiuddin Khanএতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ٱلَّذِى كَذَّبَ وَتَوَلَّىٰ

Muhiuddin Khanযে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَسَيُجَنَّبُهَا ٱلْأَتْقَى

Muhiuddin Khanএ থেকে দূরে রাখা হবে খোদাভীরু ব্যক্তিকে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ٱلَّذِى يُؤْتِى مَالَهُۥ يَتَزَكَّىٰ

Muhiuddin Khanযে আত্নশুদ্ধির জন্যে তার ধন-সম্পদ দান করে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعْمَةٍ تُجْزَىٰٓ

Muhiuddin Khanএবং তার উপর কারও কোন প্রতিদানযোগ্য অনুগ্রহ থাকে না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِ ٱلْأَعْلَىٰ

Muhiuddin Khanতার মহান পালনকর্তার সন্তুষ্টি অন্বেষণ ব্যতীত।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَسَوْفَ يَرْضَىٰ

Muhiuddin Khanসে সত্বরই সন্তুষ্টি লাভ করবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

কোনো বিষয় খুঁজছেন? অর্থভিত্তিক অনুসন্ধান চেষ্টা করুন — আপনার প্রশ্ন ৬,২৩৬ আয়াতে খোঁজা হয়।
ভাষা — 70