সূরা At-Takwir التكوير
২৯ আয়াত · মক্কি · নাযিলের ক্রম ৭
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ
Muhiuddin Khanযখন সূর্য আলোহীন হয়ে যাবে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ
Muhiuddin Khanযখন নক্ষত্র মলিন হয়ে যাবে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ
Muhiuddin Khanযখন পর্বতমালা অপসারিত হবে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ
Muhiuddin Khanযখন দশ মাসের গর্ভবতী উষ্ট্রীসমূহ উপেক্ষিত হবে;
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ
Muhiuddin Khanযখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ
Muhiuddin Khanযখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ
Muhiuddin Khanযখন আত্মাসমূহকে যুগল করা হবে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ
Muhiuddin Khanযখন জীবন্ত প্রোথিত কন্যাকে জিজ্ঞেস করা হবে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
بِأَىِّ ذَنۢبٍ قُتِلَتْ
Muhiuddin Khanকি অপরাধে তাকে হত্য করা হল?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ
Muhiuddin Khanযখন আমলনামা খোলা হবে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ
Muhiuddin Khanযখন আকাশের আবরণ অপসারিত হবে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْ
Muhiuddin Khanযখন জাহান্নামের অগ্নি প্রজ্বলিত করা হবে
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْ
Muhiuddin Khanএবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
عَلِمَتْ نَفْسٌ مَّآ أَحْضَرَتْ
Muhiuddin Khanতখন প্রত্যেকেই জেনে নিবে সে কি উপস্থিত করেছে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِ
Muhiuddin Khanআমি শপথ করি যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ٱلْجَوَارِ ٱلْكُنَّسِ
Muhiuddin Khanচলমান হয় ও অদৃশ্য হয়,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ
Muhiuddin Khanশপথ নিশাবসান ও
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَ
Muhiuddin Khanপ্রভাত আগমন কালের,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ
Muhiuddin Khanনিশ্চয় কোরআন সম্মানিত রসূলের আনীত বাণী,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍ
Muhiuddin Khanযিনি শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাশালী,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ
Muhiuddin Khanসবার মান্যবর, সেখানকার বিশ্বাসভাজন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ
Muhiuddin Khanএবং তোমাদের সাথী পাগল নন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَلَقَدْ رَءَاهُ بِٱلْأُفُقِ ٱلْمُبِينِ
Muhiuddin Khanতিনি সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍ
Muhiuddin Khanতিনি অদৃশ্য বিষয় বলতে কৃপনতা করেন না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَٰنٍ رَّجِيمٍ
Muhiuddin Khanএটা বিতাড়িত শয়তানের উক্তি নয়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَأَيْنَ تَذْهَبُونَ
Muhiuddin Khanঅতএব, তোমরা কোথায় যাচ্ছ?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَٰلَمِينَ
Muhiuddin Khanএটা তো কেবল বিশ্বাবাসীদের জন্যে উপদেশ,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ
Muhiuddin Khanতার জন্যে, যে তোমাদের মধ্যে সোজা চলতে চায়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَٰلَمِينَ
Muhiuddin Khanতোমরা আল্লাহ রাব্বুল আলামীনের অভিপ্রায়ের বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পার না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
কোনো বিষয় খুঁজছেন? অর্থভিত্তিক অনুসন্ধান চেষ্টা করুন — আপনার প্রশ্ন ৬,২৩৬ আয়াতে খোঁজা হয়।
→