হোম › সূরাসমূহ › সূরা Al-Ma'aarij
সূরা Al-Ma'aarij المعارج
৪৪ আয়াত · মক্কি · নাযিলের ক্রম ৭৯
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ سَأَلَ سَآئِلٌۢ بِعَذَابٍ وَاقِعٍ
Muhiuddin Khan একব্যক্তি চাইল, সেই আযাব সংঘটিত হোক যা অবধারিত-
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
لِّلْكَٰفِرِينَ لَيْسَ لَهُۥ دَافِعٌ
Muhiuddin Khan কাফেরদের জন্যে, যার প্রতিরোধকারী কেউ নেই।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
مِّنَ ٱللَّهِ ذِى ٱلْمَعَارِجِ
Muhiuddin Khan তা আসবে আল্লাহ তা’আলার পক্ষ থেকে, যিনি সমুন্নত মর্তবার অধিকারী।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
تَعْرُجُ ٱلْمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيْهِ فِى يَوْمٍ كَانَ مِقْدَارُهُۥ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ
Muhiuddin Khan ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তা’আলার দিকে উর্ধ্বগামী হয় এমন একদিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَٱصْبِرْ صَبْرًا جَمِيلًا
Muhiuddin Khan অতএব, আপনি উত্তম সবর করুন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّهُمْ يَرَوْنَهُۥ بَعِيدًا
Muhiuddin Khan তারা এই আযাবকে সুদূরপরাহত মনে করে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَنَرَىٰهُ قَرِيبًا
Muhiuddin Khan আর আমি একে আসন্ন দেখছি।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
يَوْمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلْمُهْلِ
Muhiuddin Khan সেদিন আকাশ হবে গলিত তামার মত।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ
Muhiuddin Khan এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَلَا يَسْـَٔلُ حَمِيمٌ حَمِيمًا
Muhiuddin Khan বন্ধু বন্ধুর খবর নিবে না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
يُبَصَّرُونَهُمْ يَوَدُّ ٱلْمُجْرِمُ لَوْ يَفْتَدِى مِنْ عَذَابِ يَوْمِئِذٍۭ بِبَنِيهِ
Muhiuddin Khan যদিও একে অপরকে দেখতে পাবে। সেদিন গোনাহগার ব্যক্তি পনস্বরূপ দিতে চাইবে তার সন্তান-সন্ততিকে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَصَٰحِبَتِهِۦ وَأَخِيهِ
Muhiuddin Khan তার স্ত্রীকে, তার ভ্রাতাকে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَفَصِيلَتِهِ ٱلَّتِى تُـْٔوِيهِ
Muhiuddin Khan তার গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَن فِى ٱلْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنجِيهِ
Muhiuddin Khan এবং পৃথিবীর সবকিছুকে, অতঃপর নিজেকে রক্ষা করতে চাইবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
كَلَّآ إِنَّهَا لَظَىٰ
Muhiuddin Khan কখনই নয়। নিশ্চয় এটা লেলিহান অগ্নি।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
نَزَّاعَةً لِّلشَّوَىٰ
Muhiuddin Khan যা চামড়া তুলে দিবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
تَدْعُوا۟ مَنْ أَدْبَرَ وَتَوَلَّىٰ
Muhiuddin Khan সে সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠপ্রদর্শন করেছিল ও বিমুখ হয়েছিল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَجَمَعَ فَأَوْعَىٰٓ
Muhiuddin Khan সম্পদ পুঞ্জীভূত করেছিল, অতঃপর আগলিয়ে রেখেছিল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّ ٱلْإِنسَٰنَ خُلِقَ هَلُوعًا
Muhiuddin Khan মানুষ তো সৃজিত হয়েছে ভীরুরূপে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِذَا مَسَّهُ ٱلشَّرُّ جَزُوعًا
Muhiuddin Khan যখন তাকে অনিষ্ট স্পর্শ করে, তখন সে হা-হুতাশ করে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِذَا مَسَّهُ ٱلْخَيْرُ مَنُوعًا
Muhiuddin Khan আর যখন কল্যাণপ্রাপ্ত হয়, তখন কৃপণ হয়ে যায়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِلَّا ٱلْمُصَلِّينَ
Muhiuddin Khan তবে তারা স্বতন্ত্র, যারা নামায আদায় কারী।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ دَآئِمُونَ
Muhiuddin Khan যারা তাদের নামাযে সার্বক্ষণিক কায়েম থাকে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱلَّذِينَ فِىٓ أَمْوَٰلِهِمْ حَقٌّ مَّعْلُومٌ
Muhiuddin Khan এবং যাদের ধন-সম্পদে নির্ধারিত হক আছে
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
لِّلسَّآئِلِ وَٱلْمَحْرُومِ
Muhiuddin Khan যাঞ্ছাকারী ও বঞ্চিতের
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱلَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ ٱلدِّينِ
Muhiuddin Khan এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱلَّذِينَ هُم مِّنْ عَذَابِ رَبِّهِم مُّشْفِقُونَ
Muhiuddin Khan এবং যারা তাদের পালনকর্তার শাস্তির সম্পর্কে ভীত-কম্পিত।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُونٍ
Muhiuddin Khan নিশ্চয় তাদের পালনকর্তার শাস্তি থেকে নিঃশঙ্কা থাকা যায় না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱلَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَٰفِظُونَ
Muhiuddin Khan এবং যারা তাদের যৌন-অঙ্গকে সংযত রাখে
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِلَّا عَلَىٰٓ أَزْوَٰجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَٰنُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ
Muhiuddin Khan কিন্তু তাদের স্ত্রী অথবা মালিকানাভূক্ত দাসীদের বেলায় তিরস্কৃত হবে না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَمَنِ ٱبْتَغَىٰ وَرَآءَ ذَٰلِكَ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْعَادُونَ
Muhiuddin Khan অতএব, যারা এদের ছাড়া অন্যকে কামনা করে, তারাই সীমালংঘনকারী।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱلَّذِينَ هُمْ لِأَمَٰنَٰتِهِمْ وَعَهْدِهِمْ رَٰعُونَ
Muhiuddin Khan এবং যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱلَّذِينَ هُم بِشَهَٰدَٰتِهِمْ قَآئِمُونَ
Muhiuddin Khan এবং যারা তাদের সাক্ষ্যদানে সরল-নিষ্ঠাবান
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱلَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ
Muhiuddin Khan এবং যারা তাদের নামাযে যত্নবান,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أُو۟لَٰٓئِكَ فِى جَنَّٰتٍ مُّكْرَمُونَ
Muhiuddin Khan তারাই জান্নাতে সম্মানিত হবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَمَالِ ٱلَّذِينَ كَفَرُوا۟ قِبَلَكَ مُهْطِعِينَ
Muhiuddin Khan অতএব, কাফেরদের কি হল যে, তারা আপনার দিকে উর্ধ্বশ্বাসে ছুটে আসছে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
عَنِ ٱلْيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ عِزِينَ
Muhiuddin Khan ডান ও বামদিক থেকে দলে দলে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَيَطْمَعُ كُلُّ ٱمْرِئٍ مِّنْهُمْ أَن يُدْخَلَ جَنَّةَ نَعِيمٍ
Muhiuddin Khan তাদের প্রত্যেকেই কি আশা করে যে, তাকে নেয়ামতের জান্নাতে দাখিল করা হবে?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
كَلَّآ إِنَّا خَلَقْنَٰهُم مِّمَّا يَعْلَمُونَ
Muhiuddin Khan কখনই নয়, আমি তাদেরকে এমন বস্তু দ্বারা সৃষ্টি করেছি, যা তারা জানে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَلَآ أُقْسِمُ بِرَبِّ ٱلْمَشَٰرِقِ وَٱلْمَغَٰرِبِ إِنَّا لَقَٰدِرُونَ
Muhiuddin Khan আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচলসমূহের পালনকর্তার, নিশ্চয়ই আমি সক্ষম!
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ خَيْرًا مِّنْهُمْ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ
Muhiuddin Khan তাদের পরিবর্তে উৎকৃষ্টতর মানুষ সৃষ্টি করতে এবং এটা আমার সাধ্যের অতীত নয়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَذَرْهُمْ يَخُوضُوا۟ وَيَلْعَبُوا۟ حَتَّىٰ يُلَٰقُوا۟ يَوْمَهُمُ ٱلَّذِى يُوعَدُونَ
Muhiuddin Khan অতএব, আপনি তাদেরকে ছেড়ে দিন, তারা বাকবিতন্ডা ও ক্রীড়া-কৌতুক করুক সেই দিবসের সম্মুখীন হওয়া পর্যন্ত, যে দিবসের ওয়াদা তাদের সাথে করা হচ্ছে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
يَوْمَ يَخْرُجُونَ مِنَ ٱلْأَجْدَاثِ سِرَاعًا كَأَنَّهُمْ إِلَىٰ نُصُبٍ يُوفِضُونَ
Muhiuddin Khan সে দিন তারা কবর থেকে দ্রুতবেগে বের হবে, যেন তারা কোন এক লক্ষ্যস্থলের দিকে ছুটে যাচ্ছে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
خَٰشِعَةً أَبْصَٰرُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلَّذِى كَانُوا۟ يُوعَدُونَ
Muhiuddin Khan তাদের দৃষ্টি থাকবে অবনমিত; তারা হবে হীনতাগ্রস্ত। এটাই সেইদিন, যার ওয়াদা তাদেরকে দেয়া হত।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
← সূরা Al-Haaqqa
সূরা Nooh →
কোনো বিষয় খুঁজছেন? অর্থভিত্তিক অনুসন্ধান চেষ্টা করুন — আপনার প্রশ্ন ৬,২৩৬ আয়াতে খোঁজা হয়।
→
আরবি পাঠ ও অনুবাদ Tanzil ও QuranEnc -এর মাধ্যমে — হুবহু, অপরিবর্তিত · অনুবাদ তাদের অনুবাদকদের এবং কুরআন নিজে নয়
এটি একটি গবেষণা সহায়ক, ফতোয়ার উৎস নয়।