হোম › সূরাসমূহ › সূরা Ash-Shu'araa
সূরা Ash-Shu'araa الشعراء
২২৭ আয়াত · মক্কি · নাযিলের ক্রম ৪৭
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ طسٓمٓ
Muhiuddin Khan ত্বা, সীন, মীম।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
تِلْكَ ءَايَٰتُ ٱلْكِتَٰبِ ٱلْمُبِينِ
Muhiuddin Khan এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
لَعَلَّكَ بَٰخِعٌ نَّفْسَكَ أَلَّا يَكُونُوا۟ مُؤْمِنِينَ
Muhiuddin Khan তারা বিশ্বাস করে না বলে আপনি হয়তো মর্মব্যথায় আত্নঘাতী হবেন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِن نَّشَأْ نُنَزِّلْ عَلَيْهِم مِّنَ ٱلسَّمَآءِ ءَايَةً فَظَلَّتْ أَعْنَٰقُهُمْ لَهَا خَٰضِعِينَ
Muhiuddin Khan আমি যদি ইচ্ছা করি, তবে আকাশ থেকে তাদের কাছে কোন নিদর্শন নাযিল করতে পারি। অতঃপর তারা এর সামনে নত হয়ে যাবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَا يَأْتِيهِم مِّن ذِكْرٍ مِّنَ ٱلرَّحْمَٰنِ مُحْدَثٍ إِلَّا كَانُوا۟ عَنْهُ مُعْرِضِينَ
Muhiuddin Khan যখনই তাদের কাছে রহমান এর কোন নতুন উপদেশ আসে, তখনই তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَقَدْ كَذَّبُوا۟ فَسَيَأْتِيهِمْ أَنۢبَٰٓؤُا۟ مَا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ
Muhiuddin Khan অতএব তারা তো মিথ্যারোপ করেছেই; সুতরাং যে বিষয় নিয়ে তারা ঠাট্টা-বিদ্রুপ করত, তার যথার্থ স্বরূপ শীঘ্রই তাদের কাছে পৌছবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَوَلَمْ يَرَوْا۟ إِلَى ٱلْأَرْضِ كَمْ أَنۢبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍ كَرِيمٍ
Muhiuddin Khan তারা কি ভুপৃষ্ঠের প্রতি দৃষ্টিপাত করে না? আমি তাতে সর্বপ্রকার বিশেষ-বস্তু কত উদগত করেছি।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Muhiuddin Khan নিশ্চয় এতে নিদর্শন আছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
Muhiuddin Khan আপনার পালনকর্তা তো পরাক্রমশালী পরম দয়ালু।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِذْ نَادَىٰ رَبُّكَ مُوسَىٰٓ أَنِ ٱئْتِ ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ
Muhiuddin Khan যখন আপনার পালনকর্তা মূসাকে ডেকে বললেনঃ তুমি পাপিষ্ঠ সম্প্রদায়ের নিকট যাও;
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَوْمَ فِرْعَوْنَ أَلَا يَتَّقُونَ
Muhiuddin Khan ফেরাউনের সম্প্রদায়ের নিকট; তারা কি ভয় করে না?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالَ رَبِّ إِنِّىٓ أَخَافُ أَن يُكَذِّبُونِ
Muhiuddin Khan সে বলল, হে আমার পালনকর্তা, আমার আশংকা হচ্ছে যে, তারা আমাকে মিথ্যাবাদী বলে দেবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَيَضِيقُ صَدْرِى وَلَا يَنطَلِقُ لِسَانِى فَأَرْسِلْ إِلَىٰ هَٰرُونَ
Muhiuddin Khan এবং আমার মন হতবল হয়ে পড়ে এবং আমার জিহবা অচল হয়ে যায়। সুতরাং হারুনের কাছে বার্তা প্রেরণ করুন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَلَهُمْ عَلَىَّ ذَنۢبٌ فَأَخَافُ أَن يَقْتُلُونِ
Muhiuddin Khan আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে। অতএব আমি আশংকা করি যে, তারা আমাকে হত্যা করবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالَ كَلَّا فَٱذْهَبَا بِـَٔايَٰتِنَآ إِنَّا مَعَكُم مُّسْتَمِعُونَ
Muhiuddin Khan আল্লাহ বলেন, কখনই নয় তোমরা উভয়ে যাও আমার নিদর্শনাবলী নিয়ে। আমি তোমাদের সাথে থেকে শোনব।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَأْتِيَا فِرْعَوْنَ فَقُولَآ إِنَّا رَسُولُ رَبِّ ٱلْعَٰلَمِينَ
Muhiuddin Khan অতএব তোমরা ফেরআউনের কাছে যাও এবং বল, আমরা বিশ্বজগতের পালনকর্তার রসূল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَنْ أَرْسِلْ مَعَنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
Muhiuddin Khan যাতে তুমি বনী-ইসরাঈলকে আমাদের সাথে যেতে দাও।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالَ أَلَمْ نُرَبِّكَ فِينَا وَلِيدًا وَلَبِثْتَ فِينَا مِنْ عُمُرِكَ سِنِينَ
Muhiuddin Khan ফেরাউন বলল, আমরা কি তোমাকে শিশু অবস্থায় আমাদের মধ্যে লালন-পালন করিনি? এবং তুমি আমাদের মধ্যে জীবনের বহু বছর কাটিয়েছ।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَفَعَلْتَ فَعْلَتَكَ ٱلَّتِى فَعَلْتَ وَأَنتَ مِنَ ٱلْكَٰفِرِينَ
Muhiuddin Khan তুমি সেই-তোমরা অপরাধ যা করবার করেছ। তুমি হলে কৃতঘ্ন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالَ فَعَلْتُهَآ إِذًا وَأَنَا۠ مِنَ ٱلضَّآلِّينَ
Muhiuddin Khan মূসা বলল, আমি সে অপরাধ তখন করেছি, যখন আমি ভ্রান্ত ছিলাম।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَفَرَرْتُ مِنكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِى رَبِّى حُكْمًا وَجَعَلَنِى مِنَ ٱلْمُرْسَلِينَ
Muhiuddin Khan অতঃপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পলায়ন করলাম। এরপর আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে পয়গম্বর করেছেন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَتِلْكَ نِعْمَةٌ تَمُنُّهَا عَلَىَّ أَنْ عَبَّدتَّ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
Muhiuddin Khan আমার প্রতি তোমার যে অনুগ্রহের কথা বলছ, তা এই যে, তুমি বনী-ইসলাঈলকে গোলাম বানিয়ে রেখেছ।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ ٱلْعَٰلَمِينَ
Muhiuddin Khan ফেরাউন বলল, বিশ্বজগতের পালনকর্তা আবার কি?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالَ رَبُّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَآ إِن كُنتُم مُّوقِنِينَ
Muhiuddin Khan মূসা বলল, তিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা যদি তোমরা বিশ্বাসী হও।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالَ لِمَنْ حَوْلَهُۥٓ أَلَا تَسْتَمِعُونَ
Muhiuddin Khan ফেরাউন তার পরিষদবর্গকে বলল, তোমরা কি শুনছ না?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالَ رَبُّكُمْ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلْأَوَّلِينَ
Muhiuddin Khan মূসা বলল, তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তীদেরও পালনকর্তা।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالَ إِنَّ رَسُولَكُمُ ٱلَّذِىٓ أُرْسِلَ إِلَيْكُمْ لَمَجْنُونٌ
Muhiuddin Khan ফেরাউন বলল, তোমাদের প্রতি প্রেরিত তোমাদের রসূলটি নিশ্চয়ই বদ্ধ পাগল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالَ رَبُّ ٱلْمَشْرِقِ وَٱلْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَآ إِن كُنتُمْ تَعْقِلُونَ
Muhiuddin Khan মূসা বলল, তিনি পূর্ব, পশ্চিম ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছুর পালনকর্তা, যদি তোমরা বোঝ।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالَ لَئِنِ ٱتَّخَذْتَ إِلَٰهًا غَيْرِى لَأَجْعَلَنَّكَ مِنَ ٱلْمَسْجُونِينَ
Muhiuddin Khan ফেরাউন বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ কর তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالَ أَوَلَوْ جِئْتُكَ بِشَىْءٍ مُّبِينٍ
Muhiuddin Khan মূসা বলল, আমি তোমার কাছে কোন স্পষ্ট বিষয় নিয়ে আগমন করলেও কি?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالَ فَأْتِ بِهِۦٓ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ
Muhiuddin Khan ফেরাউন বলল, তুমি সত্যবাদী হলে তা উপস্থিত কর।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَأَلْقَىٰ عَصَاهُ فَإِذَا هِىَ ثُعْبَانٌ مُّبِينٌ
Muhiuddin Khan অতঃপর তিনি লাঠি নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে তা সুস্পষ্ট অজগর হয়ে গেল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَنَزَعَ يَدَهُۥ فَإِذَا هِىَ بَيْضَآءُ لِلنَّٰظِرِينَ
Muhiuddin Khan আর তিনি তার হাত বের করলেন, তৎক্ষণাৎ তা দর্শকদের কাছে সুশুভ্র প্রতিভাত হলো।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالَ لِلْمَلَإِ حَوْلَهُۥٓ إِنَّ هَٰذَا لَسَٰحِرٌ عَلِيمٌ
Muhiuddin Khan ফেরাউন তার পরিষদবর্গকে বলল, নিশ্চয় এ একজন সুদক্ষ জাদুকর।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
يُرِيدُ أَن يُخْرِجَكُم مِّنْ أَرْضِكُم بِسِحْرِهِۦ فَمَاذَا تَأْمُرُونَ
Muhiuddin Khan সে তার জাদু বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিস্কার করতে চায়। অতএব তোমাদের মত কি?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالُوٓا۟ أَرْجِهْ وَأَخَاهُ وَٱبْعَثْ فِى ٱلْمَدَآئِنِ حَٰشِرِينَ
Muhiuddin Khan তারা বলল, তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দিন এবং শহরে শহরে ঘোষক প্রেরণ করুন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
يَأْتُوكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيمٍ
Muhiuddin Khan তারা যেন আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকর কে উপস্থিত করে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَجُمِعَ ٱلسَّحَرَةُ لِمِيقَٰتِ يَوْمٍ مَّعْلُومٍ
Muhiuddin Khan অতঃপর এক নির্দিষ্ট দিনে জাদুকরদেরকে একত্রিত করা হল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَقِيلَ لِلنَّاسِ هَلْ أَنتُم مُّجْتَمِعُونَ
Muhiuddin Khan এবং জনগণের মধ্যে ঘোষণা করা হল, তোমরাও সমবেত হও।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
لَعَلَّنَا نَتَّبِعُ ٱلسَّحَرَةَ إِن كَانُوا۟ هُمُ ٱلْغَٰلِبِينَ
Muhiuddin Khan যাতে আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি-যদি তারাই বিজয়ী হয়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَلَمَّا جَآءَ ٱلسَّحَرَةُ قَالُوا۟ لِفِرْعَوْنَ أَئِنَّ لَنَا لَأَجْرًا إِن كُنَّا نَحْنُ ٱلْغَٰلِبِينَ
Muhiuddin Khan যখন যাদুকররা আগমণ করল, তখন ফেরআউনকে বলল, যদি আমরা বিজয়ী হই, তবে আমরা পুরস্কার পাব তো?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالَ نَعَمْ وَإِنَّكُمْ إِذًا لَّمِنَ ٱلْمُقَرَّبِينَ
Muhiuddin Khan ফেরাউন বলল, হঁ্যা এবং তখন তোমরা আমার নৈকট্যশীলদের অন্তর্ভুক্ত হবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالَ لَهُم مُّوسَىٰٓ أَلْقُوا۟ مَآ أَنتُم مُّلْقُونَ
Muhiuddin Khan মূসা (আঃ) তাদেরকে বললেন, নিক্ষেপ কর তোমরা যা নিক্ষেপ করবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَأَلْقَوْا۟ حِبَالَهُمْ وَعِصِيَّهُمْ وَقَالُوا۟ بِعِزَّةِ فِرْعَوْنَ إِنَّا لَنَحْنُ ٱلْغَٰلِبُونَ
Muhiuddin Khan অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং বলল, ফেরাউনের ইযযতের কসম, আমরাই বিজয়ী হব।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَأَلْقَىٰ مُوسَىٰ عَصَاهُ فَإِذَا هِىَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ
Muhiuddin Khan অতঃপর মূসা তাঁর লাঠি নিক্ষেপ করল, হঠাৎ তা তাদের অলীক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَأُلْقِىَ ٱلسَّحَرَةُ سَٰجِدِينَ
Muhiuddin Khan তখন জাদুকররা সেজদায় নত হয়ে গেল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالُوٓا۟ ءَامَنَّا بِرَبِّ ٱلْعَٰلَمِينَ
Muhiuddin Khan তারা বলল, আমরা রাব্বুল আলামীনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
رَبِّ مُوسَىٰ وَهَٰرُونَ
Muhiuddin Khan যিনি মূসা ও হারুনের রব।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالَ ءَامَنتُمْ لَهُۥ قَبْلَ أَنْ ءَاذَنَ لَكُمْ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِى عَلَّمَكُمُ ٱلسِّحْرَ فَلَسَوْفَ تَعْلَمُونَ لَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلَٰفٍ وَلَأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ
Muhiuddin Khan ফেরাউন বলল, আমার অনুমতি দানের পূর্বেই তোমরা কি তাকে মেনে নিলে? নিশ্চয় সে তোমাদের প্রধান, যে তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। শীঘ্রই তোমরা পরিণাম জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কর্তন করব। এবং তোমাদের সবাইকে শূলে চড়াব।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالُوا۟ لَا ضَيْرَ إِنَّآ إِلَىٰ رَبِّنَا مُنقَلِبُونَ
Muhiuddin Khan তারা বলল, কোন ক্ষতি নেই। আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّا نَطْمَعُ أَن يَغْفِرَ لَنَا رَبُّنَا خَطَٰيَٰنَآ أَن كُنَّآ أَوَّلَ ٱلْمُؤْمِنِينَ
Muhiuddin Khan আমরা আশা করি, আমাদের পালনকর্তা আমাদের ক্রটি-বিচ্যুতি মার্জনা করবেন। কারণ, আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنْ أَسْرِ بِعِبَادِىٓ إِنَّكُم مُّتَّبَعُونَ
Muhiuddin Khan আমি মূসাকে আদেশ করলাম যে, আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও, নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَأَرْسَلَ فِرْعَوْنُ فِى ٱلْمَدَآئِنِ حَٰشِرِينَ
Muhiuddin Khan অতঃপর ফেরাউন শহরে শহরে সংগ্রাহকদেরকে প্রেরণ করল,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّ هَٰٓؤُلَآءِ لَشِرْذِمَةٌ قَلِيلُونَ
Muhiuddin Khan নিশ্চয় এরা (বনী-ইসরাঈলরা) ক্ষুদ্র একটি দল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِنَّهُمْ لَنَا لَغَآئِظُونَ
Muhiuddin Khan এবং তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِنَّا لَجَمِيعٌ حَٰذِرُونَ
Muhiuddin Khan এবং আমরা সবাই সদা শংকিত।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَأَخْرَجْنَٰهُم مِّن جَنَّٰتٍ وَعُيُونٍ
Muhiuddin Khan অতঃপর আমি ফেরআউনের দলকে তাদের বাগ-বাগিচা ও ঝর্ণাসমূহ থেকে বহিষ্কার করলাম।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَكُنُوزٍ وَمَقَامٍ كَرِيمٍ
Muhiuddin Khan এবং ধন-ভান্ডার ও মনোরম স্থানসমূহ থেকে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
كَذَٰلِكَ وَأَوْرَثْنَٰهَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
Muhiuddin Khan এরূপই হয়েছিল এবং বনী-ইসলাঈলকে করে দিলাম এসবের মালিক।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَأَتْبَعُوهُم مُّشْرِقِينَ
Muhiuddin Khan অতঃপর সুর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাদ্ধাবন করল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَلَمَّا تَرَٰٓءَا ٱلْجَمْعَانِ قَالَ أَصْحَٰبُ مُوسَىٰٓ إِنَّا لَمُدْرَكُونَ
Muhiuddin Khan যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা বলল, আমরা যে ধরা পড়ে গেলাম।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالَ كَلَّآ إِنَّ مَعِىَ رَبِّى سَيَهْدِينِ
Muhiuddin Khan মূসা বলল, কখনই নয়, আমার সাথে আছেন আমার পালনকর্তা। তিনি আমাকে পথ বলে দেবেন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنِ ٱضْرِب بِّعَصَاكَ ٱلْبَحْرَ فَٱنفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَٱلطَّوْدِ ٱلْعَظِيمِ
Muhiuddin Khan অতঃপর আমি মূসাকে আদেশ করলাম, তোমার লাঠি দ্বারা সমূদ্রকে আঘাত কর। ফলে, তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বতসদৃশ হয়ে গেল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَأَزْلَفْنَا ثَمَّ ٱلْـَٔاخَرِينَ
Muhiuddin Khan আমি সেথায় অপর দলকে পৌঁছিয়ে দিলাম।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَأَنجَيْنَا مُوسَىٰ وَمَن مَّعَهُۥٓ أَجْمَعِينَ
Muhiuddin Khan এবং মূসা ও তাঁর সংগীদের সবাইকে বাঁচিয়ে দিলাম।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ثُمَّ أَغْرَقْنَا ٱلْـَٔاخَرِينَ
Muhiuddin Khan অতঃপর অপর দলটিকে নিমজ্জত কললাম।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Muhiuddin Khan নিশ্চয় এতে একটি নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
Muhiuddin Khan আপনার পালনকর্তা অবশ্যই পরাক্রমশালী, পরম দয়ালু।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ إِبْرَٰهِيمَ
Muhiuddin Khan আর তাদেরকে ইব্রাহীমের বৃত্তান্ত শুনিয়ে দিন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِۦ مَا تَعْبُدُونَ
Muhiuddin Khan যখন তাঁর পিতাকে এবং তাঁর সম্প্রদায়কে বললেন, তোমরা কিসের এবাদত কর?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالُوا۟ نَعْبُدُ أَصْنَامًا فَنَظَلُّ لَهَا عَٰكِفِينَ
Muhiuddin Khan তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সারাদিন এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالَ هَلْ يَسْمَعُونَكُمْ إِذْ تَدْعُونَ
Muhiuddin Khan ইব্রাহীম (আঃ) বললেন, তোমরা যখন আহবান কর, তখন তারা শোনে কি?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَوْ يَنفَعُونَكُمْ أَوْ يَضُرُّونَ
Muhiuddin Khan অথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالُوا۟ بَلْ وَجَدْنَآ ءَابَآءَنَا كَذَٰلِكَ يَفْعَلُونَ
Muhiuddin Khan তারা বললঃ না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, তারা এরূপই করত।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالَ أَفَرَءَيْتُم مَّا كُنتُمْ تَعْبُدُونَ
Muhiuddin Khan ইব্রাহীম বললেন, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ, যাদের পূজা করে আসছ।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَنتُمْ وَءَابَآؤُكُمُ ٱلْأَقْدَمُونَ
Muhiuddin Khan তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা ?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَإِنَّهُمْ عَدُوٌّ لِّىٓ إِلَّا رَبَّ ٱلْعَٰلَمِينَ
Muhiuddin Khan বিশ্বপালনকর্তা ব্যতীত তারা সবাই আমার শত্রু।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ٱلَّذِى خَلَقَنِى فَهُوَ يَهْدِينِ
Muhiuddin Khan যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই আমাকে পথপ্রদর্শন করেন,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱلَّذِى هُوَ يُطْعِمُنِى وَيَسْقِينِ
Muhiuddin Khan যিনি আমাকে আহার এবং পানীয় দান করেন,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
Muhiuddin Khan যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱلَّذِى يُمِيتُنِى ثُمَّ يُحْيِينِ
Muhiuddin Khan যিনি আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর পুনর্জীবন দান করবেন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱلَّذِىٓ أَطْمَعُ أَن يَغْفِرَ لِى خَطِيٓـَٔتِى يَوْمَ ٱلدِّينِ
Muhiuddin Khan আমি আশা করি তিনিই বিচারের দিনে আমার ক্রটি-বিচ্যুতি মাফ করবেন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
رَبِّ هَبْ لِى حُكْمًا وَأَلْحِقْنِى بِٱلصَّٰلِحِينَ
Muhiuddin Khan হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান কর এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত কর
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱجْعَل لِّى لِسَانَ صِدْقٍ فِى ٱلْـَٔاخِرِينَ
Muhiuddin Khan এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী কর।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱجْعَلْنِى مِن وَرَثَةِ جَنَّةِ ٱلنَّعِيمِ
Muhiuddin Khan এবং আমাকে নেয়ামত উদ্যানের অধিকারীদের অন্তর্ভূক্ত কর।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱغْفِرْ لِأَبِىٓ إِنَّهُۥ كَانَ مِنَ ٱلضَّآلِّينَ
Muhiuddin Khan এবং আমার পিতাকে ক্ষমা কর। সে তো পথভ্রষ্টদের অন্যতম।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَلَا تُخْزِنِى يَوْمَ يُبْعَثُونَ
Muhiuddin Khan এবং পূনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
يَوْمَ لَا يَنفَعُ مَالٌ وَلَا بَنُونَ
Muhiuddin Khan যে দিবসে ধন-সম্পদ ও সন্তান সন্ততি কোন উপকারে আসবে না;
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِلَّا مَنْ أَتَى ٱللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ
Muhiuddin Khan কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَأُزْلِفَتِ ٱلْجَنَّةُ لِلْمُتَّقِينَ
Muhiuddin Khan জান্নাত আল্লাহভীরুদের নিকটবর্তী করা হবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِلْغَاوِينَ
Muhiuddin Khan এবং বিপথগামীদের সামনে উম্মোচিত করা হবে জাহান্নাম।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَقِيلَ لَهُمْ أَيْنَ مَا كُنتُمْ تَعْبُدُونَ
Muhiuddin Khan তাদেরকে বলা হবেঃ তারা কোথায়, তোমরা যাদের পূজা করতে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
مِن دُونِ ٱللَّهِ هَلْ يَنصُرُونَكُمْ أَوْ يَنتَصِرُونَ
Muhiuddin Khan আল্লাহর পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে, অথবা তারা প্রতিশোধ নিতে পারে?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَكُبْكِبُوا۟ فِيهَا هُمْ وَٱلْغَاوُۥنَ
Muhiuddin Khan অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে আধোমুখি করে নিক্ষেপ করা হবে জাহান্নামে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَجُنُودُ إِبْلِيسَ أَجْمَعُونَ
Muhiuddin Khan এবং ইবলীস বাহিনীর সকলকে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالُوا۟ وَهُمْ فِيهَا يَخْتَصِمُونَ
Muhiuddin Khan তারা তথায় কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে বলবেঃ
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
تَٱللَّهِ إِن كُنَّا لَفِى ضَلَٰلٍ مُّبِينٍ
Muhiuddin Khan আল্লাহর কসম, আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِذْ نُسَوِّيكُم بِرَبِّ ٱلْعَٰلَمِينَ
Muhiuddin Khan যখন আমরা তোমাদেরকে বিশ্ব-পালনকর্তার সমতুল্য গন্য করতাম।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَآ أَضَلَّنَآ إِلَّا ٱلْمُجْرِمُونَ
Muhiuddin Khan আমাদেরকে দুষ্টকর্মীরাই গোমরাহ করেছিল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَمَا لَنَا مِن شَٰفِعِينَ
Muhiuddin Khan অতএব আমাদের কোন সুপারিশকারী নেই।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَلَا صَدِيقٍ حَمِيمٍ
Muhiuddin Khan এবং কোন সহৃদয় বন্ধু ও নেই।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَلَوْ أَنَّ لَنَا كَرَّةً فَنَكُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ
Muhiuddin Khan হায়, যদি কোনরুপে আমরা পৃথিবীতে প্রত্যাবর্তনের সুযোগ পেতাম, তবে আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Muhiuddin Khan নিশ্চয়, এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
Muhiuddin Khan আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
كَذَّبَتْ قَوْمُ نُوحٍ ٱلْمُرْسَلِينَ
Muhiuddin Khan নূহের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যারোপ করেছে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ نُوحٌ أَلَا تَتَّقُونَ
Muhiuddin Khan যখন তাদের ভ্রাতা নূহ তাদেরকে বললেন, তোমাদের কি ভয় নেই?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ
Muhiuddin Khan আমি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Muhiuddin Khan অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَٰلَمِينَ
Muhiuddin Khan আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Muhiuddin Khan অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالُوٓا۟ أَنُؤْمِنُ لَكَ وَٱتَّبَعَكَ ٱلْأَرْذَلُونَ
Muhiuddin Khan তারা বলল, আমরা কি তোমাকে মেনে নেব যখন তোমার অনুসরণ করছে ইতরজনেরা?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالَ وَمَا عِلْمِى بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
Muhiuddin Khan নূহ বললেন, তারা কি কাজ করছে, তা জানা আমার কি দরকার?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنْ حِسَابُهُمْ إِلَّا عَلَىٰ رَبِّى لَوْ تَشْعُرُونَ
Muhiuddin Khan তাদের হিসাব নেয়া আমার পালনকর্তারই কাজ; যদি তোমরা বুঝতে!
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَآ أَنَا۠ بِطَارِدِ ٱلْمُؤْمِنِينَ
Muhiuddin Khan আমি মুমিনগণকে তাড়িয়ে দেয়ার লোক নই।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنْ أَنَا۠ إِلَّا نَذِيرٌ مُّبِينٌ
Muhiuddin Khan আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالُوا۟ لَئِن لَّمْ تَنتَهِ يَٰنُوحُ لَتَكُونَنَّ مِنَ ٱلْمَرْجُومِينَ
Muhiuddin Khan তারা বলল, হে নূহ যদি তুমি বিরত না হও, তবে তুমি নিশ্চিতই প্রস্তরাঘাতে নিহত হবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالَ رَبِّ إِنَّ قَوْمِى كَذَّبُونِ
Muhiuddin Khan নূহ বললেন, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী বলছে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَٱفْتَحْ بَيْنِى وَبَيْنَهُمْ فَتْحًا وَنَجِّنِى وَمَن مَّعِىَ مِنَ ٱلْمُؤْمِنِينَ
Muhiuddin Khan অতএব, আমার ও তাদের মধ্যে কোন ফয়সালা করে দিন এবং আমাকে ও আমার সংগী মুমিনগণকে রক্ষা করুন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَأَنجَيْنَٰهُ وَمَن مَّعَهُۥ فِى ٱلْفُلْكِ ٱلْمَشْحُونِ
Muhiuddin Khan অতঃপর আমি তাঁকে ও তাঁর সঙ্গিগণকে বোঝাই করা নৌকায় রক্ষা করলাম।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ثُمَّ أَغْرَقْنَا بَعْدُ ٱلْبَاقِينَ
Muhiuddin Khan এরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জত করলাম।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Muhiuddin Khan নিশ্চয় এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
Muhiuddin Khan নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
كَذَّبَتْ عَادٌ ٱلْمُرْسَلِينَ
Muhiuddin Khan আদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ هُودٌ أَلَا تَتَّقُونَ
Muhiuddin Khan তখন তাদের ভাই হুদ তাদেরকে বললেনঃ তোমাদের কি ভয় নেই?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ
Muhiuddin Khan আমি তোমাদের বিশ্বস্ত রসূল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Muhiuddin Khan অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَٰلَمِينَ
Muhiuddin Khan আমি তোমাদের কাছে এর জন্যে প্রতিদান চাই না। আমার প্রতিদান তো পালনকর্তা দেবেন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَتَبْنُونَ بِكُلِّ رِيعٍ ءَايَةً تَعْبَثُونَ
Muhiuddin Khan তোমরা কি প্রতিটি উচ্চস্থানে অযথা নিদর্শন নির্মান করছ?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَتَتَّخِذُونَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُونَ
Muhiuddin Khan এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছ, যেন তোমরা চিরকাল থাকবে?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِذَا بَطَشْتُم بَطَشْتُمْ جَبَّارِينَ
Muhiuddin Khan যখন তোমরা আঘাত হান, তখন জালেম ও নিষ্ঠুরের মত আঘাত হান।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Muhiuddin Khan অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱتَّقُوا۟ ٱلَّذِىٓ أَمَدَّكُم بِمَا تَعْلَمُونَ
Muhiuddin Khan ভয় কর তাঁকে, যিনি তোমাদেরকে সেসব বস্তু দিয়েছেন, যা তোমরা জান।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَمَدَّكُم بِأَنْعَٰمٍ وَبَنِينَ
Muhiuddin Khan তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও পুত্র-সন্তান,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَجَنَّٰتٍ وَعُيُونٍ
Muhiuddin Khan এবং উদ্যান ও ঝরণা।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنِّىٓ أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
Muhiuddin Khan আমি তোমাদের জন্যে মহাদিবসের শাস্তি আশংকা করি।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالُوا۟ سَوَآءٌ عَلَيْنَآ أَوَعَظْتَ أَمْ لَمْ تَكُن مِّنَ ٱلْوَٰعِظِينَ
Muhiuddin Khan তারা বলল, তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও, উভয়ই আমাদের জন্যে সমান।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنْ هَٰذَآ إِلَّا خُلُقُ ٱلْأَوَّلِينَ
Muhiuddin Khan এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের অভ্যাস বৈ নয়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ
Muhiuddin Khan আমরা শাস্তিপ্রাপ্ত হব না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَكَذَّبُوهُ فَأَهْلَكْنَٰهُمْ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Muhiuddin Khan অতএব, তারা তাঁকে মিথ্যাবাদী বলতে লাগল এবং আমি তাদেরকে নিপাত করে দিলাম। এতে অবশ্যই নিদর্শন আছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
Muhiuddin Khan এবং আপনার পালনকর্তা, তিনি তো প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
كَذَّبَتْ ثَمُودُ ٱلْمُرْسَلِينَ
Muhiuddin Khan সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ صَٰلِحٌ أَلَا تَتَّقُونَ
Muhiuddin Khan যখন তাদের ভাই সালেহ, তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ
Muhiuddin Khan আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Muhiuddin Khan অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَٰلَمِينَ
Muhiuddin Khan আমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَتُتْرَكُونَ فِى مَا هَٰهُنَآ ءَامِنِينَ
Muhiuddin Khan তোমাদেরকে কি এ জগতের ভোগ-বিলাসের মধ্যে নিরাপদে রেখে দেয়া হবে?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فِى جَنَّٰتٍ وَعُيُونٍ
Muhiuddin Khan উদ্যানসমূহের মধ্যে এবং ঝরণাসমূহের মধ্যে ?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَزُرُوعٍ وَنَخْلٍ طَلْعُهَا هَضِيمٌ
Muhiuddin Khan শস্যক্ষেত্রের মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে ?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَتَنْحِتُونَ مِنَ ٱلْجِبَالِ بُيُوتًا فَٰرِهِينَ
Muhiuddin Khan তোমরা পাহাড় কেটে জাঁক জমকের গৃহ নির্মাণ করছ।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Muhiuddin Khan সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَلَا تُطِيعُوٓا۟ أَمْرَ ٱلْمُسْرِفِينَ
Muhiuddin Khan এবং সীমালংঘনকারীদের আদেশ মান্য কর না;
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ٱلَّذِينَ يُفْسِدُونَ فِى ٱلْأَرْضِ وَلَا يُصْلِحُونَ
Muhiuddin Khan যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না;
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالُوٓا۟ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلْمُسَحَّرِينَ
Muhiuddin Khan তারা বলল, তুমি তো জাদুগ্রস্থুরেদ একজন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
مَآ أَنتَ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا فَأْتِ بِـَٔايَةٍ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ
Muhiuddin Khan তুমি তো আমাদের মতই একজন মানুষ বৈ নও। সুতরাং যদি তুমি সত্যবাদী হও, তবে কোন নিদর্শন উপস্থিত কর।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالَ هَٰذِهِۦ نَاقَةٌ لَّهَا شِرْبٌ وَلَكُمْ شِرْبُ يَوْمٍ مَّعْلُومٍ
Muhiuddin Khan সালেহ বললেন এই উষ্ট্রী, এর জন্যে আছে পানি পানের পালা এবং তোমাদের জন্যে আছে পানি পানের পালা নির্দিষ্ট এক-এক দিনের।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٍ فَيَأْخُذَكُمْ عَذَابُ يَوْمٍ عَظِيمٍ
Muhiuddin Khan তোমরা একে কোন কষ্ট দিও না। তাহলে তোমাদেরকে মহাদিবসের আযাব পাকড়াও করবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَعَقَرُوهَا فَأَصْبَحُوا۟ نَٰدِمِينَ
Muhiuddin Khan তারা তাকে বধ করল ফলে, তারা অনুতপ্ত হয়ে গেল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَأَخَذَهُمُ ٱلْعَذَابُ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Muhiuddin Khan এরপর আযাব তাদেরকে পাকড়াও করল। নিশ্চয় এতে নিদর্শন আছে। কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
Muhiuddin Khan আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
كَذَّبَتْ قَوْمُ لُوطٍ ٱلْمُرْسَلِينَ
Muhiuddin Khan লূতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ لُوطٌ أَلَا تَتَّقُونَ
Muhiuddin Khan যখন তাদের ভাই লূত তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না ?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ
Muhiuddin Khan আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Muhiuddin Khan অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَٰلَمِينَ
Muhiuddin Khan আমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তা দেবেন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَتَأْتُونَ ٱلذُّكْرَانَ مِنَ ٱلْعَٰلَمِينَ
Muhiuddin Khan সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরূষদের সাথে কুকর্ম কর?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ رَبُّكُم مِّنْ أَزْوَٰجِكُم بَلْ أَنتُمْ قَوْمٌ عَادُونَ
Muhiuddin Khan এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্যে যে স্ত্রীগনকে সৃষ্টি করেছেন, তাদেরকে বর্জন কর? বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالُوا۟ لَئِن لَّمْ تَنتَهِ يَٰلُوطُ لَتَكُونَنَّ مِنَ ٱلْمُخْرَجِينَ
Muhiuddin Khan তারা বলল, হে লূত, তুমি যদি বিরত না হও, তবে অবশ্যই তোমাকে বহিস্কৃত করা হবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالَ إِنِّى لِعَمَلِكُم مِّنَ ٱلْقَالِينَ
Muhiuddin Khan লূত বললেন, আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
رَبِّ نَجِّنِى وَأَهْلِى مِمَّا يَعْمَلُونَ
Muhiuddin Khan হে আমার পালনকর্তা, আমাকে এবং আমার পরিবারবর্গকে তারা যা করে, তা থেকে রক্ষা কর।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَنَجَّيْنَٰهُ وَأَهْلَهُۥٓ أَجْمَعِينَ
Muhiuddin Khan অতঃপর আমি তাঁকে ও তাঁর পরিবারবর্গকে রক্ষা করলাম।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِلَّا عَجُوزًا فِى ٱلْغَٰبِرِينَ
Muhiuddin Khan এক বৃদ্ধা ব্যতীত, সে ছিল ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভুক্ত।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ثُمَّ دَمَّرْنَا ٱلْـَٔاخَرِينَ
Muhiuddin Khan এরপর অন্যদেরকে নিপাত করলাম।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَأَمْطَرْنَا عَلَيْهِم مَّطَرًا فَسَآءَ مَطَرُ ٱلْمُنذَرِينَ
Muhiuddin Khan তাদের উপর এক বিশেষ বৃষ্টি বর্ষণ করলাম। ভীতি-প্রদর্শিত দের জন্যে এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Muhiuddin Khan নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
Muhiuddin Khan নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
كَذَّبَ أَصْحَٰبُ لْـَٔيْكَةِ ٱلْمُرْسَلِينَ
Muhiuddin Khan বনের অধিবাসীরা পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ أَلَا تَتَّقُونَ
Muhiuddin Khan যখন শো’আয়ব তাদের কে বললেন, তোমরা কি ভয় কর না?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ
Muhiuddin Khan আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Muhiuddin Khan অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَآ أَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِنْ أَجْرِىَ إِلَّا عَلَىٰ رَبِّ ٱلْعَٰلَمِينَ
Muhiuddin Khan আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَوْفُوا۟ ٱلْكَيْلَ وَلَا تَكُونُوا۟ مِنَ ٱلْمُخْسِرِينَ
Muhiuddin Khan মাপ পূর্ণ কর এবং যারা পরিমাপে কম দেয়, তাদের অন্তর্ভুক্ত হয়ো না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَزِنُوا۟ بِٱلْقِسْطَاسِ ٱلْمُسْتَقِيمِ
Muhiuddin Khan সোজা দাঁড়ি-পাল্লায় ওজন কর।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَلَا تَبْخَسُوا۟ ٱلنَّاسَ أَشْيَآءَهُمْ وَلَا تَعْثَوْا۟ فِى ٱلْأَرْضِ مُفْسِدِينَ
Muhiuddin Khan মানুষকে তাদের বস্তু কম দিও না এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফিরো না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱتَّقُوا۟ ٱلَّذِى خَلَقَكُمْ وَٱلْجِبِلَّةَ ٱلْأَوَّلِينَ
Muhiuddin Khan ভয় কর তাঁকে, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী লোক-সম্প্রদায়কে সৃষ্টি করেছেন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالُوٓا۟ إِنَّمَآ أَنتَ مِنَ ٱلْمُسَحَّرِينَ
Muhiuddin Khan তারা বলল, তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَآ أَنتَ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا وَإِن نَّظُنُّكَ لَمِنَ ٱلْكَٰذِبِينَ
Muhiuddin Khan তুমি আমাদের মত মানুষ বৈ তো নও। আমাদের ধারণা-তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَأَسْقِطْ عَلَيْنَا كِسَفًا مِّنَ ٱلسَّمَآءِ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ
Muhiuddin Khan অতএব, যদি সত্যবাদী হও, তবে আকাশের কোন টুকরো আমাদের উপর ফেলে দাও।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قَالَ رَبِّىٓ أَعْلَمُ بِمَا تَعْمَلُونَ
Muhiuddin Khan শো’আয়ব বললেন, তোমরা যা কর, সে সম্পর্কে আমার পালনকর্তা ভালরূপে অবহিত।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَكَذَّبُوهُ فَأَخَذَهُمْ عَذَابُ يَوْمِ ٱلظُّلَّةِ إِنَّهُۥ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
Muhiuddin Khan অতঃপর তারা তাঁকে মিথ্যাবাদী বলে দিল। ফলে তাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের আযাব পাকড়াও করল। নিশ্চয় সেটা ছিল এক মহাদিবসের আযাব।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
Muhiuddin Khan নিশ্চয় এতে নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِنَّ رَبَّكَ لَهُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ
Muhiuddin Khan নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِنَّهُۥ لَتَنزِيلُ رَبِّ ٱلْعَٰلَمِينَ
Muhiuddin Khan এই কোরআন তো বিশ্ব-জাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
نَزَلَ بِهِ ٱلرُّوحُ ٱلْأَمِينُ
Muhiuddin Khan বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
عَلَىٰ قَلْبِكَ لِتَكُونَ مِنَ ٱلْمُنذِرِينَ
Muhiuddin Khan আপনার অন্তরে, যাতে আপনি ভীতি প্রদর্শণকারীদের অন্তর্ভুক্ত হন,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
بِلِسَانٍ عَرَبِىٍّ مُّبِينٍ
Muhiuddin Khan সুস্পষ্ট আরবী ভাষায়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِنَّهُۥ لَفِى زُبُرِ ٱلْأَوَّلِينَ
Muhiuddin Khan নিশ্চয় এর উল্লেখ আছে পূর্ববর্তী কিতাবসমূহে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَوَلَمْ يَكُن لَّهُمْ ءَايَةً أَن يَعْلَمَهُۥ عُلَمَٰٓؤُا۟ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ
Muhiuddin Khan তাদের জন্যে এটা কি নিদর্শন নয় যে, বনী-ইসরাঈলের আলেমগণ এটা অবগত আছে?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَلَوْ نَزَّلْنَٰهُ عَلَىٰ بَعْضِ ٱلْأَعْجَمِينَ
Muhiuddin Khan যদি আমি একে কোন ভিন্নভাষীর প্রতি অবতীর্ণ করতাম,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَقَرَأَهُۥ عَلَيْهِم مَّا كَانُوا۟ بِهِۦ مُؤْمِنِينَ
Muhiuddin Khan অতঃপর তিনি তা তাদের কাছে পাঠ করতেন, তবে তারা তাতে বিশ্বাস স্থাপন করত না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
كَذَٰلِكَ سَلَكْنَٰهُ فِى قُلُوبِ ٱلْمُجْرِمِينَ
Muhiuddin Khan এমনিভাবে আমি গোনাহগারদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
لَا يُؤْمِنُونَ بِهِۦ حَتَّىٰ يَرَوُا۟ ٱلْعَذَابَ ٱلْأَلِيمَ
Muhiuddin Khan তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে না, যে পর্যন্ত প্রত্যক্ষ না করে মর্মন্তুদ আযাব।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَيَأْتِيَهُم بَغْتَةً وَهُمْ لَا يَشْعُرُونَ
Muhiuddin Khan অতঃপর তা আকস্মিকভাবে তাদের কাছে এসে পড়বে, তারা তা বুঝতে ও পারবে না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَيَقُولُوا۟ هَلْ نَحْنُ مُنظَرُونَ
Muhiuddin Khan তখন তারা বলবে, আমরা কি অবকাশ পাব না?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ
Muhiuddin Khan তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَفَرَءَيْتَ إِن مَّتَّعْنَٰهُمْ سِنِينَ
Muhiuddin Khan আপনি ভেবে দেখুন তো, যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগ-বিলাস করতে দেই,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ثُمَّ جَآءَهُم مَّا كَانُوا۟ يُوعَدُونَ
Muhiuddin Khan অতঃপর যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হত, তা তাদের কাছে এসে পড়ে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
مَآ أَغْنَىٰ عَنْهُم مَّا كَانُوا۟ يُمَتَّعُونَ
Muhiuddin Khan তখন তাদের ভোগ বিলাস তা তাদের কি কোন উপকারে আসবে?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَآ أَهْلَكْنَا مِن قَرْيَةٍ إِلَّا لَهَا مُنذِرُونَ
Muhiuddin Khan আমি কোন জনপদ ধ্বংস করিনি; কিন্তু এমতাবস্থায় যে, তারা সতর্ককারী ছিল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ذِكْرَىٰ وَمَا كُنَّا ظَٰلِمِينَ
Muhiuddin Khan স্মরণ করানোর জন্যে, এবং আমার কাজ অন্যায়াচরণ নয়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَا تَنَزَّلَتْ بِهِ ٱلشَّيَٰطِينُ
Muhiuddin Khan এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَا يَنۢبَغِى لَهُمْ وَمَا يَسْتَطِيعُونَ
Muhiuddin Khan তারা এ কাজের উপযুক্ত নয় এবং তারা এর সামর্থ?451; রাখে না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّهُمْ عَنِ ٱلسَّمْعِ لَمَعْزُولُونَ
Muhiuddin Khan তাদেরকে তো শ্রবণের জায়গা থেকে দূরে রাখা রয়েছে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَلَا تَدْعُ مَعَ ٱللَّهِ إِلَٰهًا ءَاخَرَ فَتَكُونَ مِنَ ٱلْمُعَذَّبِينَ
Muhiuddin Khan অতএব, আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহবান করবেন না। করলে শাস্তিতে পতিত হবেন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَأَنذِرْ عَشِيرَتَكَ ٱلْأَقْرَبِينَ
Muhiuddin Khan আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱخْفِضْ جَنَاحَكَ لِمَنِ ٱتَّبَعَكَ مِنَ ٱلْمُؤْمِنِينَ
Muhiuddin Khan এবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হোন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَإِنْ عَصَوْكَ فَقُلْ إِنِّى بَرِىٓءٌ مِّمَّا تَعْمَلُونَ
Muhiuddin Khan যদি তারা আপনার অবাধ্য করে, তবে বলে দিন, তোমরা যা কর, তা থেকে আমি মুক্ত।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَتَوَكَّلْ عَلَى ٱلْعَزِيزِ ٱلرَّحِيمِ
Muhiuddin Khan আপনি ভরসা করুন পরাক্রমশালী, পরম দয়ালুর উপর,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ٱلَّذِى يَرَىٰكَ حِينَ تَقُومُ
Muhiuddin Khan যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাযে দন্ডায়মান হন,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَتَقَلُّبَكَ فِى ٱلسَّٰجِدِينَ
Muhiuddin Khan এবং নামাযীদের সাথে উঠাবসা করেন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
Muhiuddin Khan নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
هَلْ أُنَبِّئُكُمْ عَلَىٰ مَن تَنَزَّلُ ٱلشَّيَٰطِينُ
Muhiuddin Khan আমি আপনাকে বলব কি কার নিকট শয়তানরা অবতরণ করে?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
تَنَزَّلُ عَلَىٰ كُلِّ أَفَّاكٍ أَثِيمٍ
Muhiuddin Khan তারা অবতীর্ণ হয় প্রত্যেক মিথ্যাবাদী, গোনাহগারের উপর।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
يُلْقُونَ ٱلسَّمْعَ وَأَكْثَرُهُمْ كَٰذِبُونَ
Muhiuddin Khan তারা শ্রুত কথা এনে দেয় এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱلشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ ٱلْغَاوُۥنَ
Muhiuddin Khan বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَلَمْ تَرَ أَنَّهُمْ فِى كُلِّ وَادٍ يَهِيمُونَ
Muhiuddin Khan তুমি কি দেখ না যে, তারা প্রতি ময়দানেই উদভ্রান্ত হয়ে ফিরে?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا يَفْعَلُونَ
Muhiuddin Khan এবং এমন কথা বলে, যা তারা করে না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ وَذَكَرُوا۟ ٱللَّهَ كَثِيرًا وَٱنتَصَرُوا۟ مِنۢ بَعْدِ مَا ظُلِمُوا۟ وَسَيَعْلَمُ ٱلَّذِينَ ظَلَمُوٓا۟ أَىَّ مُنقَلَبٍ يَنقَلِبُونَ
Muhiuddin Khan তবে তাদের কথা ভিন্ন, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং আল্লাহ কে খুব স্মরণ করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
← সূরা Al-Furqaan
সূরা An-Naml →
কোনো বিষয় খুঁজছেন? অর্থভিত্তিক অনুসন্ধান চেষ্টা করুন — আপনার প্রশ্ন ৬,২৩৬ আয়াতে খোঁজা হয়।
→
আরবি পাঠ ও অনুবাদ Tanzil ও QuranEnc -এর মাধ্যমে — হুবহু, অপরিবর্তিত · অনুবাদ তাদের অনুবাদকদের এবং কুরআন নিজে নয়
এটি একটি গবেষণা সহায়ক, ফতোয়ার উৎস নয়।