caseriqআল-কুরআনে অর্থভিত্তিক অনুসন্ধান

সূরা Ad-Dukhaan الدخان

৫৯ আয়াত · মক্কি · নাযিলের ক্রম ৬৪

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ حمٓ

Muhiuddin Khanহা-মীম।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَٱلْكِتَٰبِ ٱلْمُبِينِ

Muhiuddin Khanশপথ সুস্পষ্ট কিতাবের।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّآ أَنزَلْنَٰهُ فِى لَيْلَةٍ مُّبَٰرَكَةٍ إِنَّا كُنَّا مُنذِرِينَ

Muhiuddin Khanআমি একে নাযিল করেছি। এক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ

Muhiuddin Khanএ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَمْرًا مِّنْ عِندِنَآ إِنَّا كُنَّا مُرْسِلِينَ

Muhiuddin Khanআমার পক্ষ থেকে আদেশক্রমে, আমিই প্রেরণকারী।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

رَحْمَةً مِّن رَّبِّكَ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ

Muhiuddin Khanআপনার পালনকর্তার পক্ষ থেকে রহমতস্বরূপ। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

رَبِّ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَآ إِن كُنتُم مُّوقِنِينَ

Muhiuddin Khanযদি তোমাদের বিশ্বাস থাকে দেখতে পাবে। তিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যেবর্তী সবকিছুর পালনকর্তা।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

لَآ إِلَٰهَ إِلَّا هُوَ يُحْىِۦ وَيُمِيتُ رَبُّكُمْ وَرَبُّ ءَابَآئِكُمُ ٱلْأَوَّلِينَ

Muhiuddin Khanতিনি ব্যতীত কোন উপাস্য নেই। তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন। তিনি তোমাদের পালনকর্তা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃ-পুরুষদেরও পালনকর্তা।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

بَلْ هُمْ فِى شَكٍّ يَلْعَبُونَ

Muhiuddin Khanএতদসত্ত্বেও এরা সন্দেহে পতিত হয়ে ক্রীড়া-কৌতুক করছে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَٱرْتَقِبْ يَوْمَ تَأْتِى ٱلسَّمَآءُ بِدُخَانٍ مُّبِينٍ

Muhiuddin Khanঅতএব আপনি সেই দিনের অপেক্ষা করুন, যখন আকাশ ধূয়ায় ছেয়ে যাবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

يَغْشَى ٱلنَّاسَ هَٰذَا عَذَابٌ أَلِيمٌ

Muhiuddin Khanযা মানুষকে ঘিরে ফেলবে। এটা যন্ত্রণাদায়ক শাস্তি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

رَّبَّنَا ٱكْشِفْ عَنَّا ٱلْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ

Muhiuddin Khanহে আমাদের পালনকর্তা আমাদের উপর থেকে শাস্তি প্রত্যাহার করুন, আমরা বিশ্বাস স্থাপন করছি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَنَّىٰ لَهُمُ ٱلذِّكْرَىٰ وَقَدْ جَآءَهُمْ رَسُولٌ مُّبِينٌ

Muhiuddin Khanতারা কি করে বুঝবে, অথচ তাদের কাছে এসেছিলেন স্পষ্ট বর্ণনাকারী রসূল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ثُمَّ تَوَلَّوْا۟ عَنْهُ وَقَالُوا۟ مُعَلَّمٌ مَّجْنُونٌ

Muhiuddin Khanঅতঃপর তারা তাকে পৃষ্ঠপ্রদর্শন করে এবং বলে, সে তো উম্মাদ-শিখানো কথা বলে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّا كَاشِفُوا۟ ٱلْعَذَابِ قَلِيلًا إِنَّكُمْ عَآئِدُونَ

Muhiuddin Khanআমি তোমাদের উপর থেকে আযাব কিছুটা প্রত্যাহার করব, কিন্তু তোমরা পুনরায় পুনর্বস্থায় ফিরে যাবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

يَوْمَ نَبْطِشُ ٱلْبَطْشَةَ ٱلْكُبْرَىٰٓ إِنَّا مُنتَقِمُونَ

Muhiuddin Khanযেদিন আমি প্রবলভাবে ধৃত করব, সেদিন পুরোপুরি প্রতিশোধ গ্রহণ করবই।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَجَآءَهُمْ رَسُولٌ كَرِيمٌ

Muhiuddin Khanতাদের পূর্বে আমি ফেরাউনের সম্প্রদায়কে পরীক্ষা করেছি এবং তাদের কাছে আগমন করেছেন একজন সম্মানিত রসূল,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَنْ أَدُّوٓا۟ إِلَىَّ عِبَادَ ٱللَّهِ إِنِّى لَكُمْ رَسُولٌ أَمِينٌ

Muhiuddin Khanএই মর্মে যে, আল্লাহর বান্দাদেরকে আমার কাছে অর্পণ কর। আমি তোমাদের জন্য প্রেরীত বিশ্বস্ত রসূল।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَأَن لَّا تَعْلُوا۟ عَلَى ٱللَّهِ إِنِّىٓ ءَاتِيكُم بِسُلْطَٰنٍ مُّبِينٍ

Muhiuddin Khanআর তোমরা আল্লাহর বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করো না। আমি তোমাদের কাছে প্রকাশ্য প্রমাণ উপস্থিত করছি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِنِّى عُذْتُ بِرَبِّى وَرَبِّكُمْ أَن تَرْجُمُونِ

Muhiuddin Khanতোমরা যাতে আমাকে প্রস্তরবর্ষণে হত্যা না কর, তজ্জন্যে আমি আমার পালনকর্তা ও তোমাদের পালনকর্তার শরনাপন্ন হয়েছি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِن لَّمْ تُؤْمِنُوا۟ لِى فَٱعْتَزِلُونِ

Muhiuddin Khanতোমরা যদি আমার প্রতি বিশ্বাস স্থাপন না কর, তবে আমার কাছ থেকে দূরে থাক।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَدَعَا رَبَّهُۥٓ أَنَّ هَٰٓؤُلَآءِ قَوْمٌ مُّجْرِمُونَ

Muhiuddin Khanঅতঃপর সে তার পালনকর্তার কাছে দোয়া করল যে, এরা অপরাধী সম্প্রদায়।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَأَسْرِ بِعِبَادِى لَيْلًا إِنَّكُم مُّتَّبَعُونَ

Muhiuddin Khanতাহলে তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিবেলায় বের হয়ে পড়। নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধবন করা হবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَٱتْرُكِ ٱلْبَحْرَ رَهْوًا إِنَّهُمْ جُندٌ مُّغْرَقُونَ

Muhiuddin Khanএবং সমুদ্রকে অচল থাকতে দাও। নিশ্চয় ওরা নিমজ্জত বাহিনী।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كَمْ تَرَكُوا۟ مِن جَنَّٰتٍ وَعُيُونٍ

Muhiuddin Khanতারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান ও প্রস্রবন,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَزُرُوعٍ وَمَقَامٍ كَرِيمٍ

Muhiuddin Khanকত শস্যক্ষেত্র ও সূরম্য স্থান।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَنَعْمَةٍ كَانُوا۟ فِيهَا فَٰكِهِينَ

Muhiuddin Khanকত সুখের উপকরণ, যাতে তারা খোশগল্প করত।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كَذَٰلِكَ وَأَوْرَثْنَٰهَا قَوْمًا ءَاخَرِينَ

Muhiuddin Khanএমনিই হয়েছিল এবং আমি ওগুলোর মালিক করেছিলাম ভিন্ন সম্প্রদায়কে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَمَا بَكَتْ عَلَيْهِمُ ٱلسَّمَآءُ وَٱلْأَرْضُ وَمَا كَانُوا۟ مُنظَرِينَ

Muhiuddin Khanতাদের জন্যে ক্রন্দন করেনি আকাশ ও পৃথিবী এবং তারা অবকাশও পায়নি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَقَدْ نَجَّيْنَا بَنِىٓ إِسْرَٰٓءِيلَ مِنَ ٱلْعَذَابِ ٱلْمُهِينِ

Muhiuddin Khanআমি বনী-ইসরাঈলকে অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করছি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

مِن فِرْعَوْنَ إِنَّهُۥ كَانَ عَالِيًا مِّنَ ٱلْمُسْرِفِينَ

Muhiuddin Khanফেরাউন সে ছিল সীমালংঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয়।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَلَقَدِ ٱخْتَرْنَٰهُمْ عَلَىٰ عِلْمٍ عَلَى ٱلْعَٰلَمِينَ

Muhiuddin Khanআমি জেনেশুনে তাদেরকে বিশ্ববাসীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَءَاتَيْنَٰهُم مِّنَ ٱلْـَٔايَٰتِ مَا فِيهِ بَلَٰٓؤٌا۟ مُّبِينٌ

Muhiuddin Khanএবং আমি তাদেরকে এমন নিদর্শনাবলী দিয়েছিলাম যাতে ছিল স্পষ্ট সাহায্য।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّ هَٰٓؤُلَآءِ لَيَقُولُونَ

Muhiuddin Khanকাফেররা বলেই থাকে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنْ هِىَ إِلَّا مَوْتَتُنَا ٱلْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُنشَرِينَ

Muhiuddin Khanপ্রথম মৃত্যুর মাধ্যমেই আমাদের সবকিছুর অবসান হবে এবং আমরা পুনরুত্থিত হব না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَأْتُوا۟ بِـَٔابَآئِنَآ إِن كُنتُمْ صَٰدِقِينَ

Muhiuddin Khanতোমরা যদি সত্যবাদী হও, তবে আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে এস।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَهُمْ خَيْرٌ أَمْ قَوْمُ تُبَّعٍ وَٱلَّذِينَ مِن قَبْلِهِمْ أَهْلَكْنَٰهُمْ إِنَّهُمْ كَانُوا۟ مُجْرِمِينَ

Muhiuddin Khanওরা শ্রেষ্ঠ, না তুব্বার সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীরা? আমি ওদেরকে ধ্বংস করে দিয়েছি। ওরা ছিল অপরাধী।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَمَا خَلَقْنَا ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَٰعِبِينَ

Muhiuddin Khanআমি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

مَا خَلَقْنَٰهُمَآ إِلَّا بِٱلْحَقِّ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ

Muhiuddin Khanআমি এগুলো যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি; কিন্তু তাদের অধিকাংশই বোঝে না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ مِيقَٰتُهُمْ أَجْمَعِينَ

Muhiuddin Khanনিশ্চয় ফয়সালার দিন তাদের সবারই নির্ধারিত সময়।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

يَوْمَ لَا يُغْنِى مَوْلًى عَن مَّوْلًى شَيْـًٔا وَلَا هُمْ يُنصَرُونَ

Muhiuddin Khanযেদিন কোন বন্ধুই কোন বন্ধুর উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِلَّا مَن رَّحِمَ ٱللَّهُ إِنَّهُۥ هُوَ ٱلْعَزِيزُ ٱلرَّحِيمُ

Muhiuddin Khanতবে আল্লাহ যার প্রতি দয়া করেন, তার কথা ভিন্ন। নিশ্চয় তিনি পরাক্রমশালী দয়াময়।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّ شَجَرَتَ ٱلزَّقُّومِ

Muhiuddin Khanনিশ্চয় যাক্কুম বৃক্ষ

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

طَعَامُ ٱلْأَثِيمِ

Muhiuddin Khanপাপীর খাদ্য হবে;

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كَٱلْمُهْلِ يَغْلِى فِى ٱلْبُطُونِ

Muhiuddin Khanগলিত তাম্রের মত পেটে ফুটতে থাকবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كَغَلْىِ ٱلْحَمِيمِ

Muhiuddin Khanযেমন ফুটে পানি।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

خُذُوهُ فَٱعْتِلُوهُ إِلَىٰ سَوَآءِ ٱلْجَحِيمِ

Muhiuddin Khanএকে ধর এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ثُمَّ صُبُّوا۟ فَوْقَ رَأْسِهِۦ مِنْ عَذَابِ ٱلْحَمِيمِ

Muhiuddin Khanঅতঃপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

ذُقْ إِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْكَرِيمُ

Muhiuddin Khanস্বাদ গ্রহণ কর, তুমি তো সম্মানিত, সম্ভ্রান্ত।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّ هَٰذَا مَا كُنتُم بِهِۦ تَمْتَرُونَ

Muhiuddin Khanএ সম্পর্কে তোমরা সন্দেহে পতিত ছিলে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّ ٱلْمُتَّقِينَ فِى مَقَامٍ أَمِينٍ

Muhiuddin Khanনিশ্চয় খোদাভীরুরা নিরাপদ স্থানে থাকবে-

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فِى جَنَّٰتٍ وَعُيُونٍ

Muhiuddin Khanউদ্যানরাজি ও নির্ঝরিণীসমূহে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

يَلْبَسُونَ مِن سُندُسٍ وَإِسْتَبْرَقٍ مُّتَقَٰبِلِينَ

Muhiuddin Khanতারা পরিধান করবে চিকন ও পুরু রেশমীবস্ত্র, মুখোমুখি হয়ে বসবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

كَذَٰلِكَ وَزَوَّجْنَٰهُم بِحُورٍ عِينٍ

Muhiuddin Khanএরূপই হবে এবং আমি তাদেরকে আনতলোচনা স্ত্রী দেব।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

يَدْعُونَ فِيهَا بِكُلِّ فَٰكِهَةٍ ءَامِنِينَ

Muhiuddin Khanতারা সেখানে শান্ত মনে বিভিন্ন ফল-মূল আনতে বলবে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

لَا يَذُوقُونَ فِيهَا ٱلْمَوْتَ إِلَّا ٱلْمَوْتَةَ ٱلْأُولَىٰ وَوَقَىٰهُمْ عَذَابَ ٱلْجَحِيمِ

Muhiuddin Khanতারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না, প্রথম মৃত্যু ব্যতীত এবং আপনার পালনকর্তা তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَضْلًا مِّن رَّبِّكَ ذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ

Muhiuddin Khanআপনার পালনকর্তার কৃপায় এটাই মহা সাফল্য।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَإِنَّمَا يَسَّرْنَٰهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ

Muhiuddin Khanআমি আপনার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি, যাতে তারা স্মরণ রাখে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَٱرْتَقِبْ إِنَّهُم مُّرْتَقِبُونَ

Muhiuddin Khanঅতএব, আপনি অপেক্ষা করুন, তারাও অপেক্ষা করছে।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

কোনো বিষয় খুঁজছেন? অর্থভিত্তিক অনুসন্ধান চেষ্টা করুন — আপনার প্রশ্ন ৬,২৩৬ আয়াতে খোঁজা হয়।
ভাষা — 70