সূরা Al-Waaqia الواقعة
৯৬ আয়াত · মক্কি · নাযিলের ক্রম ৪৬
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ إِذَا وَقَعَتِ ٱلْوَاقِعَةُ
Muhiuddin Khanযখন কিয়ামতের ঘটনা ঘটবে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ
Muhiuddin Khanযার বাস্তবতায় কোন সংশয় নেই।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
خَافِضَةٌ رَّافِعَةٌ
Muhiuddin Khanএটা নীচু করে দেবে, সমুন্নত করে দেবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِذَا رُجَّتِ ٱلْأَرْضُ رَجًّا
Muhiuddin Khanযখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَبُسَّتِ ٱلْجِبَالُ بَسًّا
Muhiuddin Khanএবং পর্বতমালা ভেঙ্গে চুরমার হয়ে যাবে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَكَانَتْ هَبَآءً مُّنۢبَثًّا
Muhiuddin Khanঅতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَكُنتُمْ أَزْوَٰجًا ثَلَٰثَةً
Muhiuddin Khanএবং তোমরা তিনভাবে বিভক্ত হয়ে পড়বে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَأَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ مَآ أَصْحَٰبُ ٱلْمَيْمَنَةِ
Muhiuddin Khanযারা ডান দিকে, কত ভাগ্যবান তারা।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَأَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ مَآ أَصْحَٰبُ ٱلْمَشْـَٔمَةِ
Muhiuddin Khanএবং যারা বামদিকে, কত হতভাগা তারা।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ
Muhiuddin Khanঅগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أُو۟لَٰٓئِكَ ٱلْمُقَرَّبُونَ
Muhiuddin Khanতারাই নৈকট্যশীল,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فِى جَنَّٰتِ ٱلنَّعِيمِ
Muhiuddin Khanঅবদানের উদ্যানসমূহে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ثُلَّةٌ مِّنَ ٱلْأَوَّلِينَ
Muhiuddin Khanতারা একদল পূর্ববর্তীদের মধ্য থেকে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَقَلِيلٌ مِّنَ ٱلْـَٔاخِرِينَ
Muhiuddin Khanএবং অল্পসংখ্যক পরবর্তীদের মধ্যে থেকে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
عَلَىٰ سُرُرٍ مَّوْضُونَةٍ
Muhiuddin Khanস্বর্ণ খচিত সিংহাসন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
مُّتَّكِـِٔينَ عَلَيْهَا مُتَقَٰبِلِينَ
Muhiuddin Khanতারা তাতে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَٰنٌ مُّخَلَّدُونَ
Muhiuddin Khanতাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍ
Muhiuddin Khanপানপাত্র কুঁজা ও খাঁটি সূরাপূর্ণ পেয়ালা হাতে নিয়ে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ
Muhiuddin Khanযা পান করলে তাদের শিরঃপীড়া হবে না এবং বিকারগ্রস্ত ও হবে না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَفَٰكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ
Muhiuddin Khanআর তাদের পছন্দমত ফল-মুল নিয়ে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ
Muhiuddin Khanএবং রুচিমত পাখীর মাংস নিয়ে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَحُورٌ عِينٌ
Muhiuddin Khanতথায় থাকবে আনতনয়না হুরগণ,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
كَأَمْثَٰلِ ٱللُّؤْلُؤِ ٱلْمَكْنُونِ
Muhiuddin Khanআবরণে রক্ষিত মোতির ন্যায়,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ
Muhiuddin Khanতারা যা কিছু করত, তার পুরস্কারস্বরূপ।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا
Muhiuddin Khanতারা তথায় অবান্তর ও কোন খারাপ কথা শুনবে না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِلَّا قِيلًا سَلَٰمًا سَلَٰمًا
Muhiuddin Khanকিন্তু শুনবে সালাম আর সালাম।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَأَصْحَٰبُ ٱلْيَمِينِ مَآ أَصْحَٰبُ ٱلْيَمِينِ
Muhiuddin Khanযারা ডান দিকে থাকবে, তারা কত ভাগ্যবান।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فِى سِدْرٍ مَّخْضُودٍ
Muhiuddin Khanতারা থাকবে কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَطَلْحٍ مَّنضُودٍ
Muhiuddin Khanএবং কাঁদি কাঁদি কলায়,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَظِلٍّ مَّمْدُودٍ
Muhiuddin Khanএবং দীর্ঘ ছায়ায়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَمَآءٍ مَّسْكُوبٍ
Muhiuddin Khanএবং প্রবাহিত পানিতে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَفَٰكِهَةٍ كَثِيرَةٍ
Muhiuddin Khanও প্রচুর ফল-মূলে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
لَّا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ
Muhiuddin Khanযা শেষ হবার নয় এবং নিষিদ্ধ ও নয়,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَفُرُشٍ مَّرْفُوعَةٍ
Muhiuddin Khanআর থাকবে সমুন্নত শয্যায়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّآ أَنشَأْنَٰهُنَّ إِنشَآءً
Muhiuddin Khanআমি জান্নাতী রমণীগণকে বিশেষরূপে সৃষ্টি করেছি।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَجَعَلْنَٰهُنَّ أَبْكَارًا
Muhiuddin Khanঅতঃপর তাদেরকে করেছি চিরকুমারী।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
عُرُبًا أَتْرَابًا
Muhiuddin Khanকামিনী, সমবয়স্কা।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
لِّأَصْحَٰبِ ٱلْيَمِينِ
Muhiuddin Khanডান দিকের লোকদের জন্যে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ثُلَّةٌ مِّنَ ٱلْأَوَّلِينَ
Muhiuddin Khanতাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَثُلَّةٌ مِّنَ ٱلْـَٔاخِرِينَ
Muhiuddin Khanএবং একদল পরবর্তীদের মধ্য থেকে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَأَصْحَٰبُ ٱلشِّمَالِ مَآ أَصْحَٰبُ ٱلشِّمَالِ
Muhiuddin Khanবামপার্শ্বস্থ লোক, কত না হতভাগা তারা।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فِى سَمُومٍ وَحَمِيمٍ
Muhiuddin Khanতারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَظِلٍّ مِّن يَحْمُومٍ
Muhiuddin Khanএবং ধুম্রকুঞ্জের ছায়ায়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
لَّا بَارِدٍ وَلَا كَرِيمٍ
Muhiuddin Khanযা শীতল নয় এবং আরামদায়কও নয়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّهُمْ كَانُوا۟ قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ
Muhiuddin Khanতারা ইতিপূর্বে স্বাচ্ছন্দ্যশীল ছিল।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَكَانُوا۟ يُصِرُّونَ عَلَى ٱلْحِنثِ ٱلْعَظِيمِ
Muhiuddin Khanতারা সদাসর্বদা ঘোরতর পাপকর্মে ডুবে থাকত।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَكَانُوا۟ يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ
Muhiuddin Khanতারা বলতঃ আমরা যখন মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হয়ে যাব, তখনও কি পুনরুত্থিত হব?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ
Muhiuddin Khanএবং আমাদের পূর্বপুরুষগণও!
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
قُلْ إِنَّ ٱلْأَوَّلِينَ وَٱلْـَٔاخِرِينَ
Muhiuddin Khanবলুনঃ পূর্ববর্তী ও পরবর্তীগণ,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَٰتِ يَوْمٍ مَّعْلُومٍ
Muhiuddin Khanসবাই একত্রিত হবে এক নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময়ে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلْمُكَذِّبُونَ
Muhiuddin Khanঅতঃপর হে পথভ্রষ্ট, মিথ্যারোপকারীগণ।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
لَـَٔاكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ
Muhiuddin Khanতোমরা অবশ্যই ভক্ষণ করবে যাক্কুম বৃক্ষ থেকে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَمَالِـُٔونَ مِنْهَا ٱلْبُطُونَ
Muhiuddin Khanঅতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَشَٰرِبُونَ عَلَيْهِ مِنَ ٱلْحَمِيمِ
Muhiuddin Khanঅতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَشَٰرِبُونَ شُرْبَ ٱلْهِيمِ
Muhiuddin Khanপান করবে পিপাসিত উটের ন্যায়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
هَٰذَا نُزُلُهُمْ يَوْمَ ٱلدِّينِ
Muhiuddin Khanকেয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
نَحْنُ خَلَقْنَٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ
Muhiuddin Khanআমি সৃষ্টি করেছি তোমাদেরকে। অতঃপর কেন তোমরা তা সত্য বলে বিশ্বাস কর না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَفَرَءَيْتُم مَّا تُمْنُونَ
Muhiuddin Khanতোমরা কি ভেবে দেখেছ, তোমাদের বীর্যপাত সম্পর্কে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ءَأَنتُمْ تَخْلُقُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلْخَٰلِقُونَ
Muhiuddin Khanতোমরা তাকে সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ ٱلْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ
Muhiuddin Khanআমি তোমাদের মৃত্যুকাল নির্ধারিত করেছি এবং আমি অক্ষম নই।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمْثَٰلَكُمْ وَنُنشِئَكُمْ فِى مَا لَا تَعْلَمُونَ
Muhiuddin Khanএ ব্যাপারে যে, তোমাদের পরিবর্তে তোমাদের মত লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দেই, যা তোমরা জান না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَلَقَدْ عَلِمْتُمُ ٱلنَّشْأَةَ ٱلْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ
Muhiuddin Khanতোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা অনুধাবন কর না কেন?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَفَرَءَيْتُم مَّا تَحْرُثُونَ
Muhiuddin Khanতোমরা যে বীজ বপন কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ءَأَنتُمْ تَزْرَعُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلزَّٰرِعُونَ
Muhiuddin Khanতোমরা তাকে উৎপন্ন কর, না আমি উৎপন্নকারী ?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
لَوْ نَشَآءُ لَجَعَلْنَٰهُ حُطَٰمًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ
Muhiuddin Khanআমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি, অতঃপর হয়ে যাবে তোমরা বিস্ময়াবিষ্ট।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّا لَمُغْرَمُونَ
Muhiuddin Khanবলবেঃ আমরা তো ঋণের চাপে পড়ে গেলাম;
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
بَلْ نَحْنُ مَحْرُومُونَ
Muhiuddin Khanবরং আমরা হূত সর্বস্ব হয়ে পড়লাম।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَفَرَءَيْتُمُ ٱلْمَآءَ ٱلَّذِى تَشْرَبُونَ
Muhiuddin Khanতোমরা যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ءَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ ٱلْمُزْنِ أَمْ نَحْنُ ٱلْمُنزِلُونَ
Muhiuddin Khanতোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষন করি?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
لَوْ نَشَآءُ جَعَلْنَٰهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ
Muhiuddin Khanআমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَفَرَءَيْتُمُ ٱلنَّارَ ٱلَّتِى تُورُونَ
Muhiuddin Khanতোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
ءَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَآ أَمْ نَحْنُ ٱلْمُنشِـُٔونَ
Muhiuddin Khanতোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ, না আমি সৃষ্টি করেছি ?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
نَحْنُ جَعَلْنَٰهَا تَذْكِرَةً وَمَتَٰعًا لِّلْمُقْوِينَ
Muhiuddin Khanআমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ
Muhiuddin Khanঅতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَلَآ أُقْسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ
Muhiuddin Khanঅতএব, আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَإِنَّهُۥ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ
Muhiuddin Khanনিশ্চয় এটা এক মহা শপথ-যদি তোমরা জানতে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّهُۥ لَقُرْءَانٌ كَرِيمٌ
Muhiuddin Khanনিশ্চয় এটা সম্মানিত কোরআন,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فِى كِتَٰبٍ مَّكْنُونٍ
Muhiuddin Khanযা আছে এক গোপন কিতাবে,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلْمُطَهَّرُونَ
Muhiuddin Khanযারা পাক-পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلْعَٰلَمِينَ
Muhiuddin Khanএটা বিশ্ব-পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
أَفَبِهَٰذَا ٱلْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَ
Muhiuddin Khanতবুও কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য পদর্শন করবে?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ
Muhiuddin Khanএবং একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ
Muhiuddin Khanঅতঃপর যখন কারও প্রাণ কন্ঠাগত হয়।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَأَنتُمْ حِينَئِذٍ تَنظُرُونَ
Muhiuddin Khanএবং তোমরা তাকিয়ে থাক,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَٰكِن لَّا تُبْصِرُونَ
Muhiuddin Khanতখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি; কিন্তু তোমরা দেখ না।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَلَوْلَآ إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ
Muhiuddin Khanযদি তোমাদের হিসাব-কিতাব না হওয়াই ঠিক হয়,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
تَرْجِعُونَهَآ إِن كُنتُمْ صَٰدِقِينَ
Muhiuddin Khanতবে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন, যদি তোমরা সত্যবাদী হও ?
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُقَرَّبِينَ
Muhiuddin Khanযদি সে নৈকট্যশীলদের একজন হয়;
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ
Muhiuddin Khanতবে তার জন্যে আছে সুখ, উত্তম রিযিক এবং নেয়ামতে ভরা উদ্যান।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَأَمَّآ إِن كَانَ مِنْ أَصْحَٰبِ ٱلْيَمِينِ
Muhiuddin Khanআর যদি সে ডান পার্শ্বস্থদের একজন হয়,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَسَلَٰمٌ لَّكَ مِنْ أَصْحَٰبِ ٱلْيَمِينِ
Muhiuddin Khanতবে তাকে বলা হবেঃ তোমার জন্যে ডানপার্শ্বসস্থদের পক্ষ থেকে সালাম।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ
Muhiuddin Khanআর যদি সে পথভ্রষ্ট মিথ্যারোপকারীদের একজন হয়,
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَنُزُلٌ مِّنْ حَمِيمٍ
Muhiuddin Khanতবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
وَتَصْلِيَةُ جَحِيمٍ
Muhiuddin Khanএবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ ٱلْيَقِينِ
Muhiuddin Khanএটা ধ্রুব সত্য।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ
Muhiuddin Khanঅতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।
এই আয়াতের সব অনুবাদ দেখুন →
কোনো বিষয় খুঁজছেন? অর্থভিত্তিক অনুসন্ধান চেষ্টা করুন — আপনার প্রশ্ন ৬,২৩৬ আয়াতে খোঁজা হয়।
→