caseriqআল-কুরআনে অর্থভিত্তিক অনুসন্ধান

সূরা Al-Aadiyaat العاديات

১১ আয়াত · মক্কি · নাযিলের ক্রম ১৪

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ وَٱلْعَٰدِيَٰتِ ضَبْحًا

Muhiuddin Khanশপথ উর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের,

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَٱلْمُورِيَٰتِ قَدْحًا

Muhiuddin Khanঅতঃপর ক্ষুরাঘাতে অগ্নিবিচ্ছুরক অশ্বসমূহের

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَٱلْمُغِيرَٰتِ صُبْحًا

Muhiuddin Khanঅতঃপর প্রভাতকালে আক্রমণকারী অশ্বসমূহের

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَأَثَرْنَ بِهِۦ نَقْعًا

Muhiuddin Khanও যারা সে সময়ে ধুলি উৎক্ষিপ্ত করে

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا

Muhiuddin Khanঅতঃপর যারা শক্রদলের অভ্যন্তরে ঢুকে পড়ে-

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّ ٱلْإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌ

Muhiuddin Khanনিশ্চয় মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ

Muhiuddin Khanএবং সে অবশ্য এ বিষয়ে অবহিত

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ

Muhiuddin Khanএবং সে নিশ্চিতই ধন-সম্পদের ভালবাসায় মত্ত।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ

Muhiuddin Khanসে কি জানে না, যখন কবরে যা আছে, তা উত্থিত হবে

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ

Muhiuddin Khanএবং অন্তরে যা আছে, তা অর্জন করা হবে?

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌۢ

Muhiuddin Khanসেদিন তাদের কি হবে, সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত।

এই আয়াতের সব অনুবাদ দেখুন →

কোনো বিষয় খুঁজছেন? অর্থভিত্তিক অনুসন্ধান চেষ্টা করুন — আপনার প্রশ্ন ৬,২৩৬ আয়াতে খোঁজা হয়।
ভাষা — 70